সহ্য করতে পারলেন না রোহিত শর্মা, আবরারকে কেনার পরেই সানরাইজার্সকে আনফলো করে দিয়েছেন 'হিটম্যান'?
সানরাইজার্স হায়দারবাদের অপর ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স লিডস পাক ক্রিকেটার আবরার আমেদকে দলে নেওয়ায় রেগে কাঁই নেটিজেনদের একাংশই। এই ঘটনার পর বহু সমালোচনা হয়েছে, এমনকি এখনও হচ্ছে। তবে এবার রোহিত শর্মা এমন এক কান্ড করে বসলেন যার জেরে সবাই অবাক। কিন্তু এমন কী করলেন রোহিত শর্মা?

সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ 'দ্য হান্ড্রেড'-এর নিলাম সম্পন্ন হয়েছে। আর তারপরেই শুরু হয়েছে মহা বিতর্ক। সানরাইজার্স হায়দারবাদের অপর ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স লিডস পাক ক্রিকেটার আবরার আমেদকে দলে নেওয়ায় রেগে কাঁই নেটিজেনদের একাংশই। এই ঘটনার পর বহু সমালোচনা হয়েছে, এমনকি এখনও হচ্ছে। তবে এবার রোহিত শর্মা এমন এক কান্ড করে বসলেন যার জেরে সবাই অবাক। কিন্তু এমন কী করলেন রোহিত শর্মা?
সানরাইজার্সকে সত্যিই কি আনফলো করে দিলেন রোহিত শর্মা?
ভারত-পাকিস্তানের সম্পর্ক নিয়ে নতুন করে কিছু বলার নেই। বর্ডার ছাড়িয়ে ২২ গজের মাঠেও ভারত-পাকিস্তান মুখোমুখি হলে তা একপ্রকার যুদ্ধেরই আকার নেয়। তাই আইপিএলের প্রথম মরশুমের পর থেকে পাকিস্তানি ক্রিকেটারদের আর নেওয়া হয় না। ভারতীয় ফ্র্যাঞ্চাইজি হয়েও একাধিক সময়ে ভারতের বিরুদ্ধে নেতিবাচক কথা বলা আবরারকে সানরাইজার্স দলে নেওয়ায় রীতিমতো ক্ষুব্ধ নেটিজেনরা। এমনকি অতীতে শোনা যাচ্ছিল যে, ভারতীয়দের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি দ্য হান্ড্রেডের নিলামে পাক খেলোয়াড়দের জন্য কোনো দর হাঁকাবে না। তবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড সাফ জানিয়ে দেয় যে দ্য হান্ড্রেডে এ ধরনের কোনো বৈষম্য করা যাবে না। আর তারপরেই নিলামে আবরারকে দলে নেয় সানরাইজার্স। কিন্তু, বর্তমানে দাবি করা হচ্ছে, সানরাইজার্স এই সিদ্ধান্ত নেওয়ার পরে পরেই ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা নাকি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সানরাইজার্সকে আনফলো করে দিয়েছেন। এখন প্রশ্ন হল, এই দাবি কি আদৌ সত্যি? এর জবাব হল না। এই দাবি একেবারেই ঠিক নয়। তবে এটা ঠিক যে, রোহিত সানরাইজার্সকে ইনস্টাগ্রামে ফলো করছেন না। কিন্তু সেটা তিনি কোনোকালেই করতেন না।
আরো পড়ুন: আইপিএল ২০২৬-এ কেকেআরে যোগ দেবেন নাকি কেএল রাহুল? ভাইরাল ভিডিও নিয়ে চলছে জোর জল্পনা!
রোহিত কোনোদিনই ফলো করতেন না সানরাইজার্সকে:
অতীতে হায়দরাবাদের এক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলে আইপিএল জিতলেও, সেই ডেকান চার্জার্স আর নেই। সান গ্রুপের মালিকানাধীন সানরাইজার্স হায়দরাবাদ সম্পূর্ণ ভিন্ন এক ফ্র্যাঞ্চাইজি। তাদের কোনোদিনই ফলো করতেন না 'হিটম্যান'।
এমনকি তিনি নিজের বর্তমান ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স বাদে আর কোনও ফ্র্যাঞ্চাইজিকেই ইনস্টায় ফলো করেন না। তাই আব্রারকে কেনার পর রোহিতের সানরাইজার্সকে আনফলো করার দাবিটা সম্পূর্ণ মিথ্যেই।
ইনস্টাগ্রামে কাকে ফলো করেন রোহিত?
আবরার আহমেদকে দলে নেওয়ার পরে যে সানরাইজার্স ভারতীয় সমর্থকদের ক্ষোভের মুখে পড়েছে এই কথাটা একেবারেই সত্যি। যদিও এতে ভারতীয় বোর্ডের কিছুই করার নেই বলে জানিয়ে দিয়েছেন বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা। তিনি একেবারে সাফ জানিয়ে দিলেন দ্য হান্ড্রেড বিদেশি লিগ। তাই এক্ষেত্রে ভারতীয় ক্রিকেট বোর্ডের কিছুই করার নেই। সূত্রের খবর, তিনি ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘এটা তো আমাদের এক্তিয়ারের মধ্যে পড়ে না। ওরা এটা (আবরারকে সই করা) অন্য এক বিদেশি লিগে করেছে। তাই এই বিষয়ে ওদের নিজেদেরই (সান গ্রুপকে) সিদ্ধান্ত নিতে হবে। আমাদের তরফে করার কিছুই নেই।’ যদিও এরপরেও বিতর্ক থামছে না।
আরো পড়ুন: কে হবে আইপিএল ২০২৬-এর চ্যাম্পিয়ন? আইপিএল শুরুই আগেই এই কিংবদন্তির তরফে চলে এল বিরাট ভবিষ্যদ্বাণী!
ট্যাগ:


