এ কি, রান আউট হয়ে নিজের দেশেই ঠাট্টার পাত্র হলেন সলমন! নিজের দেশের ট্রাফিক পুলিশই বিদ্রুপ করল!

এবার আবার নিজের দেশেই বিদ্রুপের শিকার হলেন পাকিস্তানের টি-২০ অধিনায়ক। শেষ পর্যন্ত রাওয়ালপিন্ডি ট্রাফিক পুলিশও সলমনকে নিয়ে রসিকতা করতে ছাড়ল না।

Souvik Das
Souvik Das

2 মিনিট পড়া
Salman Agha run out
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

ক্রিকেট বিশ্বে পাকিস্তানি ক্রিকেটারকে নিয়ে যেন একটু বেশিই ট্রোলিং হয়। বাংলাদেশের সঙ্গে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে রান আউট হয়ে বাংলাদেশের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন পাকিস্তানের ক্রিকেটার সলমন আলি আঘা। আর সেই ঘটনায় মাঠেই ক্ষোভপ্রকাশ করে নিজের হেলমেট আর গ্লাভস ছুঁড়ে ফেলার শাস্তিও পেয়েছেন তিনি। কিন্তু এবার আবার নিজের দেশেই বিদ্রুপের শিকার হলেন পাকিস্তানের টি-২০ অধিনায়ক। শেষ পর্যন্ত রাওয়ালপিন্ডি ট্রাফিক পুলিশও সলমনকে নিয়ে রসিকতা করতে ছাড়ল না।

ট্রাফিক পুলিশ কেন রসিকতা করল সলমন আলি আঘাকে নিয়ে?

আসলে, সাধারণ মানুষকে সচেতন করতেই সলমন আলি আঘার রান আউটের ঘটনাটি ব্যবহার করেছেন রাওয়ালপিন্ডির পুলিশ কর্তারা। সলমনের আউট হওয়ার মুহূর্তের ভিডিও সমাজমাধ্যমে ভীষণভাবে ভাইরাল হয়। আর তা নিয়েই তৈরি হয় তুমুল বিতর্ক। ক্রিকেটপ্রেমীরা পক্ষে-বিপক্ষে দু’রকমের মতামতই জানিয়েছেন। আর অনেকেই আউট হওয়ার জন্য সলমনের দায়িত্বজ্ঞানহীনতা অথবা অসাবধানতাকে দায়ী করেছেন। আর পুলিশ কর্তারাও এই মতামতকেই কাজে লাগিয়েছেন বলা চলে।

আরো পড়ুন: কোনো 'ইমপ্যাক্ট' প্লেয়ার হিসেবে নয়, রোহিতকে আসন্ন আইপিএলে কীভাবে খেলতে দেখতে চান হরভজন সিং?

কী করল রাওয়ালপিন্ডি পুলিশ?

রাওয়ালপিন্ডি পুলিশ সোশ্যাল মিডিয়ায় একটি গ্রাফিক পোস্ট করেছে। তাতে রাস্তার উপর সলমনের আউট হওয়ার মুহূর্তের ছবি বসানো রয়েছে। আর আবছা করে দেওয়া হয়েছে হতাশ সলমনের মুখ। আর, এর সঙ্গে লেখা হয়েছে, ‘‘রাস্তায় হোক বা খেলার মাঠে, নিরাপত্তার প্রাথমিক বিষয় হল ব্যক্তিগত দায়িত্ববোধ। নিজেকে এবং অন্যদের সুরক্ষিত রাখতে নিজের উপর আস্থা রাখুন। সতর্ক থাকুন এবং যথাযথ সিদ্ধান্ত নিন।’’ 

এর মাধ্যমে বোঝানো হয়েছে যে, অসাবধানতার ফলে নিজের এবং অন্যের বিপদ ডেকে আনতে পারেন যে কেউ। রাওয়ালপিন্ডি ট্রাফিক পুলিশের এই পোস্ট ইতিমধ্যেই অত্যন্ত জয়প্রিয় হয়ে উঠেছে পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

আরো পড়ুন: টি-২০ বিশ্বকাপ জেতার পরেও গৌতম গম্ভীরকে সতর্ক করে দিলেন সৌরভ গাঙ্গুলি! কিন্তু কেন?

সলমন আলি আঘার সঙ্গে কী ঘটেছিল?

আসলে এই ঘটনাটি পাকিস্তানের ইনিংসের ৩৯ তম ওভারে ঘটে। বিপক্ষে বোলার ছিলেন বাংলাদেশের মিরাজ। ব্যাট করছিলেন মহম্মদ রিজওয়ান। ওভারের চতুর্থ বলটি সোজা খেলেন রিজওয়ান। নন স্ট্রাইকিং প্রান্তে থাকা সলমন বলের সামনে থেকে একটু সরে যান। কিন্তু মিরাজ বলটি পা দিয়ে আটকান। আর সেটি থামার আগেই ক্রিজের বাইরে থাকা সলমন হাত দিয়ে তুলতে যান। তবে সেই সুযোগটাকেই কাজে লাগিয়ে মিরাজ দ্রুত বল তুলে উইকেটের দিকে ছুঁড়ে দেন। আর তাঈ তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে আউট হয়ে যান সলমন। এরপরেই সলমন তাঁর ক্ষোভ উগরে দেন।

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে