CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3616 ENG vs SL +0.00%M3615 AFG vs IND +0.00%M3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3616 ENG vs SL +0.00%M3615 AFG vs IND +0.00%M3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%
নিউজ

কোনো 'ইমপ্যাক্ট' প্লেয়ার হিসেবে নয়, রোহিতকে আসন্ন আইপিএলে কীভাবে খেলতে দেখতে চান হরভজন সিং?

টি-২০ বিশ্বকাপ জয়ের পর এবার সূর্যকুমার, হার্দিক, বুমরাহরা এক নতুন লক্ষ্যে মাঠে নামতে চলেছেন। কিন্তু এই সবের মাঝে যার দিকে নজর থাকবে তিনি হলেন রোহিত শর্মা।

Harbhajan Singh on Rohit Sharma
Harbhajan Singh on Rohit Sharma

ইতিমধ্যেই আইপিএল ২০২৬-এর দামামা বেজে গিয়েছে। প্রত্যেকটি ফ্র‍্যাঞ্চাইজি কার্যত পুরো দমে তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। এদিকে মুম্বই ইন্ডিয়ান্সও প্রস্তুতির জন্য নেমে পড়েছে মাঠে। টি-২০ বিশ্বকাপ জয়ের পর এবার সূর্যকুমার, হার্দিক, বুমরাহরা এক নতুন লক্ষ্যে মাঠে নামতে চলেছেন। কিন্তু এই সবের মাঝে যার দিকে নজর থাকবে তিনি হলেন রোহিত শর্মা। মুম্বই ইন্ডিনান্সের সবচেয়ে সফল অধিনায়ক হলেন রোহিত। যাঁর অধিনায়কত্বে পাঁচ-পাঁচবার আইপিএল ট্রফি জিতেছিল পল্টনরা। কিন্তু, ৩৭ পেরিয়ে যাওয়া রোহিত এখন আর মুম্বই দলের ক্যাপ্টেন নন। হার্দিক পান্ডেয়া এখন রোহিতের অধিনায়কত্বের দায়িত্ব সামলাচ্ছেন। গত মরশুমেও রোহিতকে দেখা গিয়েছে শুধুমাত্র ব্যাটিং করতেই ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলছেন। আর তাই প্রশ্ন উঠছে, এবারও কি তাইই হবে? কিন্তু এমনটা একেবারেই চাইছেন না হরভজন সিংহ।

আরো পড়ুন: পাক ক্রিকেটার আবরারকে নয়া সমস‍্যা হাজির সানরাইজার্সে, পাক স্পিনারকে খেলানোর 'পারমিশন' দেবে না পিসিবি!

রোহিতের আইপিএল খেলা নিয়ে কী বললেন রোহিত শর্মা?

ভারতীয় ক্রিকেট দলের সর্বকালের অন্যতম সেরা অফস্পিনার মনে করেন যে, রোহিত শর্মার মতো ক্রিকেটারকে পুরো ম্যাচেই মাঠে থাকা প্রয়োজন।

সূত্রের খবর, জিও হটস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে হরভজন সিং জানিয়েছেন, ''রোহিত শর্মাকে আমরা দেখেছি মুম্বই ইন্ডিয়ান্সের ১২ তম প্লেয়ার হিসেবে খেলতে আগের মরশুমে। শুধুমাত্র ব্যাট করতেই নামছে ও। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানো হচ্ছে ওকে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি রোহিত যে মাপের লিডার, ওকে গোটা ম্য়াচেই মাঠে থাকা উচিৎ। ওঁর ক্রিকেটীয় ভাবনা চিন্তা, গেমপ্ল্যানকে ব্যবহার করা উচিৎ টিম ম্যানেজমেন্টের।''

এখানেই শেষ করেননি তিনি‌। রোহিত প্রসঙ্গে আরও বলেছেন যে, ''ম্যাচে অনেক কঠিন পরিস্থিতি আসে। সেই সময় অনেক কড়া সিদ্ধান্ত বা চ্যালেঞ্জিং সিদ্ধান্ত নিতে হয়। সেক্ষেত্রে রোহিতের অভিজ্ঞতা হার্দিকের জন্যও অনেক কাজে লাগবে। কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রোহিত হার্দিককে সাহায্য করত পারবে।''

আরো পড়ুন: কুলদীপ যাদবের বিয়েতে হাজির বাগেশ্বর বাবা! উপহারে ভরিয়ে দিলেন বাগেশ্বর বাবা!

রোহিত শর্মার গত আইপিএলের পারফরম্যান্স!

গত মরশুমের আইপিএলে রোহিত ১৫টি ম্যাচ খেলেছিলেন। ৪১৮ রান সংগ্ৰহ করেছিলেন তিনি। ২৯.৮৬ গড়ে ব্যাটিং করেছিলেন তিনি। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৪৯.২৯। সর্বোচ্চ ৮১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এমনকি চারটি অর্ধশতরানও করেছিলেন হিটম্যান। এর পাশাপাশি গত মরশুমেই তিনি নিজের আইপিএল কেরিয়ারে সাত হাজার রান পূর্ণ করে ফেলেছিলেন। কিন্তু তবে সাম্প্রতিক সময়ে বিশেষ করে আইপিএলে রোহিতের ব্যাটিং ফর্ম আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। তিনি বিগত ১২ মরশুমের মধ্যে একটিতেও ৫০০ রানের গণ্ডি পার করতে পারেননি।

সূত্র মারফত জানা গিয়েছে, মুম্বই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন  হার্দিক পাণ্ডেয়া ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছেন যে, রোহিত এই মরশুমেও পারফর্ম করতে না পারলে, তা আর সহ্য করা হবে না। মুম্বই ইন্ডিয়ান্স বিগত ১০-১২ বছরে রোহিতের পারফরম্যান্সে বিরক্ত, কারণ তিনি সর্বোচ্চ বেতন প্রাপকদের অন্যতম হলেও, প্রায়শই মরশুমে ২০০-৩০০ রান করেছেন, আর তাও মাত্র ১২০ স্ট্রাইক রেটে। সুতরাং এবার কিন্তু রোহিতকে ঘুরে দাঁড়াতেই হবে।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে