Sanju Samson: আইপিএল ২০২৬-এ কি সিএসকে-র ক্যাপ্টেন হতে চলেছেন সঞ্জু স্যামসন?

আইপিএল ২০২৬ শুরুর আগেই ট্রেডিংয়ের মাধ্যমে সঞ্জু স্যামনসকে দলে নিয়েছিল সিএসকে। রাজস্থান রয়্যালসের অধিনায়ক হিসেবে দীর্ঘ সময় ধরে নেতৃত্বভার সামলানোর অভিজ্ঞতা রয়েছে সঞ্জু স্যামনসের।

Souvik Das
Souvik Das

2 মিনিট পড়া
Sanju Samson CSK captain
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

'ক্যাপ্টেন কুল'-এর হাতে আর সিএসকের নেতৃত্বভার নেই। চেন্নাই। শিবিরে ধোনি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর অধিনায়ক হিসেবে দেখা যায় রুতুরাজ গায়কোয়াডকে। কিন্তু গত মরশুমে রুতুরাজ গায়কোয়াডের  নেতৃত্বেই খেলেছে সিংহ বাহিনী। যদিও গত বারে দল হিসেবে পারফরমেন্স একেবারেই ভালো হয়নি সিএসকের। আইপিএল ২০২৬ শুরুর আগেই ট্রেডিংয়ের মাধ্যমে সঞ্জু স্যামনসকে দলে নিয়েছিল সিএসকে। রাজস্থান রয়্যালসের অধিনায়ক হিসেবে দীর্ঘ সময় ধরে নেতৃত্বভার সামলানোর অভিজ্ঞতা রয়েছে সঞ্জু স্যামসনের। গত টি-২০ বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন স্যামসন। এখন প্রশ্ন হল, আইপিএলের এই মরসুমে এবার কি নতুন ফ্র্যাঞ্চাইজিতে এসেও দায়িত্ব বাড়ছে সঞ্জুর?

মহম্মদ কাইফের তরফে সিএসকে-র জন্য চলে এল বিরাট সতর্কবাণী!

ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ নেতৃত্বের বিষয়ে চেন্নাই টিম ম্যানেজমেন্টকে সতর্ক করে দিয়েছে। তিনি কোনোমতেই চাইছেন না যে সঞ্জু স্যামসনকে নেতৃত্বভার দেওয়া হোক।

সঞ্জু স্যামসনকে নিয়ে মহম্মদ কাইফের মন্তব্য:

সূত্রের খবর, মহম্মদ কাইফ বলছেন, ''আমি মনে করি না চেন্নাইয়ের এই মুহূর্তে স্যানসনকে নেতৃত্বভার দেওয়া উচিত। এই কিছুদিন হল ও নতুন দলে এসেছে। ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছে। এই পরিস্থিতিতে ক্যাপ্টেন্সি বাড়তি চাপ হতে পারে ওর কাছে। ম্য়ানেজমেন্ট কখনওই ওর কাছে আচমকাই ব্যাট হাতে রান, উইকেট কিপিং ও তারপর নেতৃত্বের চাপ দিতে পারে না। প্রত্যেকটি বিষয়ের একটা সময় রয়েছে। হঠাৎ করে এসে ধোনির মত ক্রিকেটারের জুতোয় পা গলানো স্য়ামসনের জন্যও চাপ হয়ে যাবে।''

আরো পড়ুন: সৌরভ গাঙ্গুলি আইপিএল ২০২৬ শুরুর আগেই বিস্মিত! কিন্তু কেন?

কেন সঞ্জু স্যামসন রাজস্থান রয়্যালস ছাড়লেন?

কিছুদিন আগেই সঞ্জু স্যামসনকে প্রশ্ন করা হয়েছিল যে, রাজস্থান রয়্যালস ছাড়লেন কেন? এই প্রশ্ন শুনে তিনি জানিয়েছিলেন যে, "এই প্রথমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামব আমি। কিন্তু আমি আমার আবেগকে দূরে সরিয়ে মাঠে নামতে চাই। আমি রয়্যালস ছেড়েছিলাম, কারণ আমার মনে হয়েছিল যে ওই ফ্র্যাঞ্চাইজিতে আমার সময় ফুরিয়েছে। এখন আমি যদি রাজস্থানের বিরুদ্ধেও খেলতে নামি, আমি আমার সেরা ক্রিকেটটাই খেলব।'' 

প্রসঙ্গত, আগামী ২৮শে মার্চ থেতে শুরু হতে চলেছে এবারের আইপিএল। আর দুদিন পরেই আগামী ৩০শে মার্চ চেন্নাইয়ের প্রথম ম্যাচ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেই গুয়াহাটিতে। পুরনো দলের বিরুদ্ধে খেলতে নামবেন সঞ্জু। তবে আবেগ দূরে সরিয়ে ২২ গজের লড়াইয়ে সিএসকের হয়ে নিজের সেরাটা একেবারে দিতে তৈরি এই দুর্ধর্ষ ব্যাটার।

আরো পড়ুন: Rinku Singh: আইপিএল ২০২৬-এ কেকেআরের তরফে বড় 'পদ' পেয়ে গেলেন রিঙ্কু সিং!

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে