সেমিফাইনালে আদৌ খেলতে পারবেন তো সঞ্জু স্যামসন? আইসিসি-র শাস্তির খাঁড়া 'কাল' হয়ে দাঁড়াবে না তো?
ম্যাচ শেষ হতে না হতেই সঞ্জু তাঁর হেলমেটটি ছুঁড়ে ফেলে দেন। আর তাই আইসিসি তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারে বলে জানা যাচ্ছে।

একটা একটা ধাপ পার করে ভারত আজ সেমিফাইনালের দোড়গোড়ায় এসে পৌঁছেছে। আর শেষ ম্যাচে ভারতীয় দলের অন্যতম ক্রিকেটার সঞ্জু স্যামসন একেবারে 'ওয়ান ম্যান আর্মি'-র মতো দায়িত্ব নিয়ে টিম ইন্ডিয়াকে জিতিয়েছে। রবিবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু, ভারত নিজেদের জয় হাসিল করে নিয়েছে এদিন। যদিও একটা সময় মনে হচ্ছিল ১৯৬ রান আদৌ করতে পারবে কিনা ভারত! কিন্তু তারপরেই বাস্তবের ছবিটা ফুটে উঠল। রবিবারের ম্যাচে সঞ্জু স্যামসনের অপরাজিত ৯৭ রানের দৌলতেই টিম ইন্ডিয়া এই ঐতিহাসিক জয়লাভ করেছে বলা যায়। কিন্তু, ম্যাচ শেষ হতে না হতেই সঞ্জু তাঁর হেলমেটটি ছুঁড়ে ফেলে দেন। আর তাই আইসিসি তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারে বলে জানা যাচ্ছে।
হেলমেট ছুঁড়ে ফেলা নিয়ে আইসিসির নিয়ম ঠিক কী বলছে?
রবিবারের ম্যাচে একা হাতে দায়িত্ব নিয়ে টিম ইন্ডিয়াকে জেতানোর পরই সঞ্জু স্যামসন ধামাকাদার মেজাজে সেই জয় সেলিব্রেট করেন। শেষ বলে চার মারতেই তিনি মাথা থেকে হেলমেটটা খুলে মাটিতে ছুঁড়ে দেন। আর এরপরই ঈশ্বরের কৃপা প্রার্থনা করেন সঞ্জু। এই পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন জাগতে শুরু করেছে যে, আইসিসি আদৌ সঞ্জুর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ গ্রহণ করবে কি না? আর যদিও বা কোনো পদক্ষেপ গ্ৰহন করে, সেক্ষেত্রে সেমিফাইনাল ম্যাচে স্যামসন খেলতে পারবেন তো?
আরো পড়ুন: বিশ্বকাপে বিদায়ঘন্টা বাজতেই বড়সড় পদত্যাগ, 'থ' হয়ে গেল পাকিস্তান ক্রিকেট!
আসলে, আইসিসি-র সংবিধান অনুযায়ী, কোনও ক্রিকেটার যদি মাঠের মধ্যে ব্যাট কিংবা হেলমেট ছুঁড়ে ফেলে, সেটা সেই ক্রিকেটারের দোষ হিসেবেই গণ্য করা হবে। আর এই ব্যাপারটাই আইসিসি বরাবরই কঠিন অবস্থান গ্রহণ করেছে। আইসিসি সচরাচর এই ধরনের আচরণে ক্রিকেটারদের জরিমানা করে থাকে। সঞ্জুর হেলমেট ছুঁড়ে ফেলার ঘটনাতেও আইসিসি একই শাস্তিও দিতে পারে। যদিও আইসিসি-র হাতে ডিমেরিট পয়েন্ট, জরিমানা এবং নির্বাসনের বিকল্পও থাকে। গোটা ঘটনার গুরুত্ব বিবেচনা করেই মূলত কোনো শাস্তি দেওয়া হয়। এইক্ষেত্রে বলা যেতে পারে যে, সঞ্জুর জন্য হয়ত কোনও কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে না। কারণ, সঞ্জুর উদ্দেশ্য একেবারেই ভিন্ন ছিল।তবে যদি ম্যাচ রেফারি এই ব্যাপারটি নিজের রিপোর্টে উল্লেখ করেন, তাহলেই আইসিসি শাস্তি দেওয়ার কথা ভাবনাচিন্তা করবে বলে জানা যাচ্ছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের ম্যাচ খেলবে ভারত!
চলতি টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার অর্থাৎ ৫ মার্চ। দুই দলের মধ্যে আয়োজিত এই সেমিফাইনাল ম্যাচটি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজন করা হবে বলেই খবর। আর বাকি ম্যাচগুলোর মতোই এই ম্যাচটিও সন্ধ্যে ৭টা থেকেই শুরু হবে। ভারত কি ইংল্যান্ডকে ধরাশায়ী করে ফাইনালে পৌঁছাতে পারবে? এখন এই প্রশ্নই সবার মনে ঘোরাফেরা করছে। যদিও এর উত্তর সময় দেবে।
আরো পড়ুন: বাংলাদেশের ক্রিকেটে নয়া বিতর্ক শুরু, ক্ষোভে ফেটে পড়লেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক!
ট্যাগ:
Souvik Das
editor


