তিনটে বিয়ে করেও সাধ মিটল না, এবার চতুর্থ বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পাক ক্রিকেটার শোয়েব মালিক?
সামাজিক যোগাযোগ মাধ্যমে শোয়েবের নাম জড়ানো হচ্ছে অভিনেত্রী ভানিজা সাত্তারর সঙ্গে। অনেকেই দাবি করছেন যে, ২৭ ফেব্রুয়ারি তাদের বিয়ে হয়েছে।

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক হলেন শোয়েব মালিক। কিন্তু আবারও তিনি চর্চার নতুন হয়ে উঠেছেন। এবার একটা প্রশ্ন ওঠা খুব স্বাভাবিক যে, কেন শোয়েব মালিক আলোচনায় উঠে এসেছেন? মাঠের বাইরে কেন তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে এখন বেশি আলোচনা চলছে?
কেন শোয়েব মালিককে নিয়ে চর্চা চলছে?
সালটা ২০২৪। শোয়েব মালিক তৃতীয় বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন, আর তখন স্ত্রী হিসেবে গ্রহণ করেন অভিনেত্রী সানা জাভেদকে। কিন্তু এর প্রায় দু'বছর পর ফের নতুন গুঞ্জন ছড়িয়েছে। শোনা যাচ্ছে, তিনি নাকি চতুর্থবার গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন।
আরো পড়ুন: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রিঙ্কু সিংয়ের বাবা, এবার কী করবেন রিঙ্কু সিং?
কার সঙ্গে চতুর্থবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শোয়েব?
আসলে, সামাজিক যোগাযোগ মাধ্যমে শোয়েবের নাম জড়ানো হচ্ছে অভিনেত্রী ভানিজা সাত্তারর সঙ্গে। অনেকেই দাবি করছেন যে, ২৭ ফেব্রুয়ারি তাদের বিয়ে হয়েছে। যদিও, এই বিষয়টিকে আরও স্পষ্টভাবে তুলে ধরেছে পাকিস্তানের একাধিক সংবাদ মাধ্যম। কিন্তু এ প্রসঙ্গে এখনও পর্যন্ত শোয়েব বা ভানিজা কেউই মুখ খোলেননি।
শোয়েবের বর্তমান স্ত্রী-কে চেনেন?
হ্যাঁ, শোয়েব মালিকের বর্তমান স্ত্রী সানার মতো ভানিজাও হলেন পাকিস্তানের টিভি অভিনেত্রী। জনপ্রিয় ‘লাডলি’ নাটকে ‘নাজো’ চরিত্রে অভিনয় করে তিনি যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিলেন। তাঁর জন্ম করাচিতে। তিনি সেখানেই বেড়ে উঠেছেন। এরপর করাচি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে, অভিনয় জগতে নাম লেখান। আর তাঁর সঙ্গেই শোয়েব মালিকের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে।
সানিয়া মির্জার সঙ্গেও বিয়ে হয়েছিল শোয়েবের!
ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার এর আগে সঙ্গে তাঁর বিয়ে ছিল আলোচনার কেন্দ্র। ২০১০ সালের এপ্রিলে হায়দরাবাদে তাদের বিয়ে হয়েছিল। এমনকি তাদের একটি ছেলেও আছে। সেই ছেলের নাম ইযহান।
প্রায় দীর্ঘ ১৩ বছর একসঙ্গে থাকার পর ২০২৪ সালে তাঁরা দু'জনে বিচ্ছেদের ঘোষণা করেন। এরপর খুব অল্প সময়ের মধ্যেই সানা জাভেদকে বিয়ে করেন লাইমলাইটে আসেন শোয়েব। এমনকি লাহোরে তাদের ছোট পরিসরের বিয়ের ছবি ভাইরালও হয়।
শোয়েব মালিকের প্রথম বিয়ে ছিল আয়েশা সিদ্দিকীর সঙ্গে। ২০০০ সালের শুরুর দিকেই এই বিয়ে সম্পন্ন হয়। কিন্তু পরে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। আর সেই সময়ও বড় বিতর্ক তৈরি হয়েছিল। শোয়েব মালিকের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনায় থাকে। যদিও একটা কথা স্পষ্ট করা খুবই ভালো যে, শোয়েবের চতুর্থ বারের বিয়ের খবর এখনো নিশ্চিত নয়। আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না আসা পর্যন্ত এখন সবটাই গুঞ্জন।
ট্যাগ:
Souvik Das
editor


