নিউজ

৭২ রানের ব্যবধানে দুর্দান্ত জয় হাসিল করে নিল সূর্য বাহিনী! পরবর্তী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলেই কামাল করে দেবে ভারত!

প্রথম থেকে শেষ পর্যন্ত টিকে ছিলেন বেনেট। ৫৯ বলে ৯৭* রানের দুর্দান্ত ইনিংস খেলে জিম্বাবোয়েকে অনেকটাই এগিয়ে নিয়ে গেছেন তিনি। যদিও শেষ পর্যন্ত ৭২ রানের ব্যবধানে দুর্ধর্ষ জয় হাসিল করে নিল ভারতীয় দল।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 2 মিনিট পড়া
INDIAN CRICKET TEAM
INDIAN CRICKET TEAM

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের প্রথম ম্যাচেই ৭৬ রানের বড় ব্যবধানে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে মহা চাপে পড়ে যান সূর্যকুমার যাদবেরা। 

জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের দুর্দান্ত পারফরম্যান্স!

টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় জিম্বাবোয়ে। জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নামে ভারত। ওপেন করতে নেমেছিলেন সঞ্জু এবং অভিষেক। মাপোসার ওভার থেকে আসে ২৩ রান। নো বলে বাউন্ডারি হওয়ার পর দুটি ওয়াইডো করেন তিনি। আর তারই সুযোগ নিলেন ভারতের ব্যাটারেরা। তবে ভালো শুরু করেও আউট হয়ে যান সঞ্জু স্যামসন। চালিয়ে খেলছিলেন, কিন্তু বড় শট খেলতে গিয়ে নিজের উইকেট খোয়ালেন। ১৫ বলে ২৪ রান করে ক্রিজে ফেরেন তিনি।

আমাদের আপনার বিশ্বস্ত উৎস হিসাবে যোগ করুনআমাদের কভারেজ প্রথমে পেতে Google-এ Cricket Winner ফলো করুন।
★ Cricket Winner যোগ করুন

আরো পড়ুন: হার্দিক ও অভিষেক জ্বলে উঠতেই ভারতের স্কোরবোর্ড পৌঁছে গেল ২৫৬ রানে, মাত্র ২৩ বলে অর্ধশতরান করলেন 'কুংফু' পান্ডেয়া!

খারাপ সময় কাটিয়ে ২৬ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করলেন অভিষেক শর্মা। সিকান্দার রাজার বলে ক্যাচ দিয়ে হয়ে যান আউট ঈশান কিষাণ (৩৮)। বলের বাউন্স বুঝতে ভুল করেই ক্রিজে ফিরতে হল ঈশানকে। এরপথ ছয় মারতে গিয়ে সময়ের একটু ভুলে আউট হন অধিনায়ক সূর্য। তিনি আজকের ম্যাচে করেন ৩৩ রান। ১৬.৪ ওভারে ভারত পৌঁছায় ২০১/৪। শেষ ওভারগুলিতে হার্দিক ও অভিষেকের ব্যাটের উপর ভর করে ভারত পৌঁছে গেল ২৫৬ রানে। জিম্বাবোয়েকে জিততে হলে ২০ ওভারে করতে হবে ২৫৭ রান। মাত্র ২৩টি বল খেলেই হার্দিক পৌঁছে গেলেন অর্ধশতরানে।

জিম্বাবোয়ের পারফরম্যান্স!

মারুমানিকে (২০) আউট করেন অক্ষর। ৪৪ রানে জিম্বাবোয়ের প্রথম উইকেট পড়ে। 

এরপর ৭.৩ ওভারে ১ উইকেটে ৫০ রান তোলে জিম্বাবোয়ে। 

কিন্তু, তারপরেই ঘটে বড় অঘটন। বরুণের বলে ছক্কা মারতে গিয়ে আউট হয়ে যান মেয়ার্স (৬)। জিম্বাবোয়ে তখন পৌঁছায় ৭২/২।

আবার, অর্শদীপকে ছয় মারতে গিয়ে আউট হয়ে যান রাজা। তিনি ৩১ রানের ইনিংস খেলেন। সেই সময় জিম্বাবোয়ের স্কোর ছিল ১৪৪/৩।

পরবর্তীতে অর্শদীপের বলে এলবিডব্লিউ হয়ে ক্রিজে ফিরতে হয় বার্লকে (০)। 

তারপরেই আবার তৃতীয় উইকেট তুলে নেন অর্শদীপ। টনিকে (১১) বোল্ড করেন অর্শদীপ। 

পরক্ষণেই মুসেকিওয়াকে (৭) আউট করলেন শিবম। 

প্রথম থেকে শেষ পর্যন্ত টিকে ছিলেন বেনেট। ৫৯ বলে ৯৭* রানের দুর্দান্ত ইনিংস খেলে জিম্বাবোয়েকে অনেকটাই এগিয়ে নিয়ে গেছেন তিনি। 

যদিও শেষ পর্যন্ত ৭২ রানের ব্যবধানে দুর্ধর্ষ জয় হাসিল করে নিল ভারতীয় দল।

আরো পড়ুন: ঝোড়ো ব্যাটিং দিয়ে শুরু করেও টিকতে পারলেন না সঞ্জু!

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 866 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে