বৈভব কেবল একটা জিনিসই জানে, সেটা হল 'রেকর্ড' গড়তে! এবার পন্থ, ঈশানকেও ছাপিয়ে নতুন নজির গড়বে 'বাচ্চা' বৈভব!

জাসপ্রীত বুমরাহকে দেখে একটুও ভয় পায়নি বৈভব সূর্যবংশী। উল্টে বুমরাহের প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছে সে। আর কার্যত বুঝিয়ে দিয়েছে, ভারতীয় ক্রিকেটে লম্বা রেসের ঘোড়া হতে এসেছে বৈভব।

Souvik Das
Souvik Das

3 মিনিট পড়া
Vaibhav Suryavanshi records-3
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

বৈভব মানেই 'তাবাহি'। বয়স কম কিন্তু কবজির জোর অসাধারণ। জাসপ্রীত বুমরাহ-কে দেখে একটুও ভয় পায়নি বৈভব সূর্যবংশী। উল্টে বুমরাহের প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছে সে। আর কার্যত বুঝিয়ে দিয়েছে, ভারতীয় ক্রিকেটে লম্বা রেসের ঘোড়া হতে এসেছে বৈভব। আইপিএলে একের পর এক রেকর্ড গড়ছে বৈভব। এই বার ঋষভ পন্থ, ঈশান কিষানদেরও ছাপিয়ে গিয়েছে সে।

একের পর এক রেকর্ড গড়ছে বৈভব!

মঙ্গলবার, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১৪ বলে ৩৯ রানের ইনিংস খেলেছে বৈভব। ইতিমধ্যেই পাঁচটি ছক্কা মেরেছে সে। তার মধ্যে দু’টি ছক্কা মেরেছে বুমরাহের এক ওভারে। রোহিত শর্মা, হার্দিক পান্ডেয়াদের মুখ দেখে বোঝায় যাচ্ছিল যে, ঠিক কতটা অবাক তাঁরা। অর্ধশতরান করতে না পারলেও রেকর্ড গড়েছে বৈভব। আইপিএলে এখনও পর্যন্ত ৩৫টি ছক্কা মেরেছে বৈভব। আইপিএলের ইতিহাসে ২০ বছরের কম বয়সে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড গড়েছে সে। এত দিন এই রেকর্ড ছিল পন্থ ও ঈশানের দখলে। ২০ বছরের কম বয়সে এই দুই ব্যাটার ৩০টি করে ছক্কা মেরেছিলেন। মুম্বই ম্যাচে তাঁদের ছাপিয়ে গিয়েছে বৈভব। আইপিএলের ইতিহাসে আর কোনও ব্যাটার ২০ বছরের কম বয়সে ৩০-এর বেশি ছক্কা এখনও পর্যন্ত মারতে পারেননি।

আরো পড়ুন: এ কি! পাকিস্তান সুপার লিগে গিয়ে 'থানা' অবধি যেতে হল ডেভিড ওয়ার্নারকে!

ঋষভ পন্থ ও ঈশান কিষানের রেকর্ড ভেঙে দিল বৈভব!

২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে গুজরাত লায়ন্স ও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৩০টি ছক্কা মেরেছিলেন ঈশান। এরপর ২০১৬-১৭ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে পন্থ মেরেছিলেন ৩০ ছক্কা। তার পরে রয়েছেন সঞ্জু স্যামসন। ২০১৩-১৪ সালে রাজস্থান রয়্যালসের হয়ে ২২টি ছক্কা মেরেছিলেন তিনি। ২০১৮-১৯ সালে দিল্লির হয়ে ১৯টি ছক্কা মেরেছিলেন পৃথ্বী শ। সকলকে ছাপিয়ে গিয়েছে বৈভব।

কবে ২০ বছরের হবে বৈভব:

২০ বছর বয়স হতে এখনও দেরি আছে বৈভবের। ২০৩১ সালের ২৭শে মার্চ তার বয়স ২০ বছর হবে। অর্থাৎ, তার আগে আইপিএলের আরও চারটি মরসুম পাবে সে। বোঝায় যাচ্ছে, ২০ বছরের কম বয়সে ছক্কা মারার যে রেকর্ড বৈভব করবে, তা ভাঙার সম্ভাবনা খুব কম থাকবে। পাশাপাশি, আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বলের ব্যবধানে ছক্কা মারার নজিরও গড়েছে রাজস্থান রয়্যালসের ১৫ বছরের ব্যাটার। আইপিএলে অন্তত ২০ বল খেলার নিরিখে নজির গড়েছে বৈভব। মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৪ বলে ৩৯ রানের ইনিংসে ৫টি ছয় মেরেছে বৈভব। এখনও পর্যন্ত আইপিএলে প্রতি ৪.৯ বলে একটি ছক্কা মেরেছে বৈভব। এর আগের রেকর্ডটি ছিল রোমারিও শেফার্ডের দখলে। ওয়েস্ট ইন্ডিজ়ের ব্যাটার আইপিএলে প্রতি ৫.১ বলে একটি ছয় মেরেছেন। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন উর্ভিল প্যাটেল। তিনি প্রতি ৫.৩ বলে একটি ছক্কা মেরেছেন। এই তালিকায় চতুর্থ স্থানে অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। তিনি প্রতি ৬.৪ বলে একটি ছক্কা মেরেছেন। পঞ্চম স্থানে রয়েছেন আন্দ্রে রাসেল। কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন তারকা আইপিএলে প্রতি ৬.৮ বলে একটি ছক্কা মেরেছেন।

আরো পড়ুন: আইপিএলের জন্য কেরিয়ার শেষ হয়ে গেল এই ক্রিকেটারের— আইপিএলের মাঝেই বেরিয়ে এল 'গোপন' সত্য!

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে