বরুণ চক্রবর্তী কি খেলা ভুলে গেছেন? বরুণের ফর্ম নিয়ে উঠছে নানান প্রশ্ন!
মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীর ভূমিকায় উঠছে নানান প্রশ্ন। মুম্বই ম্যাচে রোহিত শর্মার হাতে পাওয়ার প্লে–তে যথেষ্ট মার খেয়েছিলেন, ইডেনে হায়দরাবাদ ম্যাচে পাওয়ার প্লে–তে বল করতে এসে প্রথম ওভারেই দেন ২৫।

আইপিএল ২০২৬-এর প্রথম দুটি ম্যাচেই হেরেছে কলকাতা নাইট রাইডার্স। আর তারপর থেকেই নাইট শিবিরেই মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী-র ভূমিকায় উঠছে নানান প্রশ্ন। মুম্বই ম্যাচে রোহিত শর্মার হাতে পাওয়ার প্লে–তে যথেষ্ট মার খেয়েছিলেন, ইডেনে হায়দরাবাদ ম্যাচে পাওয়ার প্লে–তে বল করতে এসে প্রথম ওভারেই দেন ২৫। ওপেনার অভিষেক শর্মার হাতেই মার খেতে হয়েছে বরুণকে। ম্যাচে মাত্র দুই ওভার বল করে বরুণ দেন ৩১, উইকেট নেই। বরঞ্চ তুলনায় অনেক ঝলমলে মুস্তাক আলি ট্রফিতে সিরিজ সেরা বাঁ হাতি স্পিনার অনুকূল রায় দু’ওভারে দেন মাত্র ১৬। অজিঙ্কা রাহানে অবশ্য বরুণের পাশে দাঁড়াচ্ছেন।
বরুন চক্রবর্তীকে নিয়ে কি বলছেন অজিঙ্কা রাহানে?
সূত্রের খবর রাহানে বরুণ প্রসঙ্গে বলছেন, ‘অনেক সময়ে বোলারের মানসিক অবস্থা বোঝা দরকার। চার ওভার করাতেই হবে, এমন কোনও কথা নেই। কেউ যদি কোনও একটা দিনে চাপে থাকে, তাকে আরও চাপ দেওয়ার মানে হয় না। অনুকূল দুটো ওভার খুবই ভালো বল করেছে।’
আরো পড়ুন: ৬, ৭, ৯! টানা তিন ম্যাচে ব্যর্থ সঞ্জু স্যামসন, কিন্তু তা সত্ত্বেও পাচ্ছেন বড় পুরষ্কার?
আইপিএল ২০২৬-এর সবচেয়ে বেশি দামি ক্রিকেটারকে নিয়েও উঠছে প্রশ্ন!
হ্যাঁ, বরুণ চক্রবর্তীর পাশাপাশি প্রশ্ন উঠছে ২৫ কোটি ২০ লাখ টাকার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে নিয়েও। জিও হটস্টারে ধারাভাষ্য দিতে গিয়ে সুনীল গাভাস্কার বলেন, ‘গ্রিন যদি বল করতে না পারে, তা হলে কেকেআরের উচিত, অন্য একজন স্পেশালিস্ট ব্যাটারকে টিমে নিয়ে আসা। গ্রিন চার নম্বরে খারাপ নয়, কিন্তু খুব ভালো ফর্মে নেই। পাঁচ ও ছয় নম্বরকে নিয়েও ভাবতে হবে নাইটদের।’ ইরফান পাঠানের মতে, পাওয়ার প্লে–তে পাঁচ নম্বর ওভারে বরুণকে এনে বড় ভুল করেন ক্যাপ্টেন রাহানে। তাঁর কথায়, ‘বরুণকে পরে আনা উচিত ছিল। পাওয়ার প্লে–তে ওকে বল দিয়ে ভুগতে হয়েছে কেকেআরকে।’
চেনা ছন্দে দেখা যাচ্ছে না রিংকুকেও:
মিডল ওভার্সে রান করতে পারেননি রিঙ্কু সিংও। তাঁর ২৫ বলে ৩৫ টিমকে জয়ের ধারে–কাছে আনতে পারেনি। অথচ সাত নম্বরে নেমেছিলেন রিঙ্কু, তাঁর সামনে বড় ইনিংসের সুযোগ ছিল। তিনি টিমের ভাইস ক্যাপ্টেন, তাঁর কাছ থেকে আরও ভালো পারফরম্যান্স প্রত্যাশিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন দেখার বিষয় নাইট তারকারা ঠিক কতটা নিজেদের জায়গাটা নিতে পারে।
আরো পড়ুন: কোহলির সঙ্গে খেলা এই ব্যাটার এবার স্বীকার করে নিলেন আইপিএলের জন্য তাঁর কেরিয়ার শেষ হয়ে গেছে!
ট্যাগ:


