CSE
Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%
নিউজ

জয়ের মোহে থাকলে হবে না, টি-২০ বিশ্বকাপ জয়ের স্বাদ পাওয়ার কয়েক ঘন্টা পরেই সূর্যদের জন্য নতুন লক্ষ্য ঠিক করে দিলেন 'গম্ভীর' গৌতম!

একটা কথা গম্ভীর খুব ভালো ভাবেই বুঝিয়ে দিয়েছেন, বিশ্বকাপ জেতাই সব নয়। দলকে একেবারে অপরাজেয় হয়ে উঠতে হবে।

Suryakumar Yadav and Gautam Gambhir
Suryakumar Yadav and Gautam Gambhir

হেডমাস্টার তো এমনই হওয়া উচিত। যেখানে শাসন আর ভালোবাসা মিলেমিশে একাকার হয়ে যাবে। তবে গৌতম গম্ভীরের ক্ষেত্রে শাসনটাই যেন একটু বেশি। টি-২০ বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টা কাটার আগেই সূর্যকুমার যাদবদের নতুন লক্ষ্য ঠিক করে দিলেন ভারতীয় দলের কোচ। ক্রিকেটারদের মাঠে আরও বেশি নির্দয় হওয়ার পরামর্শ দিয়েছেন গৌতম গম্ভীর

সূর্যকুমার যাদবদের কোন লক্ষ্য বেঁধে দিলেন গম্ভীর?

টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনালে ২৫০-এর বেশি রান তুলে রীতিমতো গোটা বিশ্বে সাড়া ফেলে দিয়েছে ভারতীয় দল। কিন্তু তা সত্ত্বেও দলের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট নন গম্ভীর। 

টি-২০ বিশ্বকাপ জয়ের পর এক সাক্ষাৎকারে গৌতম গম্ভীর বলেছেন, ‘‘এটা সবে শুরু। শেষ নয়। আমাদের আরও অনেক কিছু অর্জন করার রয়েছে। আমরা এখনও টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০ রান করতে পারিনি। আশা করি, এক দিন সেটাও করতে পারব আমরা। শুধু তাই নয়। আমরা আরও নির্দয় ক্রিকেট খেলতে চাই।’’

আরো পড়ুন: 'পিকচার আভি বাকি হ্যায়'! বিশ্বকাপ জিতেই 'ব্রেক' নয়, এখন থেকেই নিজের জোড়া লক্ষ্যের কথা জানিয়ে দিলেন অধিনায়ক সূর্য!

সাংবাদিকের প্রশ্নে কী উত্তর দিলেন 'হেডমাস্টার'?

গৌতম গম্ভীরের উদ্দেশ্যে প্রশ্ন করা হয় যে, কোচ হিসাবে কি আপনার কোনও খামতি রয়েছে বলে মনে করছেন? 

এই প্রশ্নের উত্তরে মাঠের পারফরম্যান্সের উপর নিয়ন্ত্রণের অভাবকে ইঙ্গিত করেছেন গৌতি। ভারতীয় দলের কোচ এ প্রসঙ্গে বলেছেন, ‘‘আপনি দলের মধ্যে সেরা পরিবেশ তৈরি করতে পারেন। ক্রিকেটারদের নিরাপদ বোধ করাতে পারেন। আপনি নিজের অভিজ্ঞতা এবং জ্ঞান ভাগ করে নিতে পারেন। কিন্তু মাঠে ক্রিকেটারদের পারফরম্যান্স যতটা ভাল, কোচ হিসাবে আপনার ভাবমূর্তি এবং সাফল্যও ততটা ভাল।’’

সুতরাং, একটা কথা গম্ভীর খুব ভালো ভাবেই বুঝিয়ে দিয়েছেন, বিশ্বকাপ জেতাই সব নয়। দলকে একেবারে অপরাজেয় হয়ে উঠতে হবে। খেলার মান এমন পর্যায় নিয়ে যেতে হবে, যাতে হারের সম্ভাবনা প্রায় শূন্য করে ফেলা যায়। টি-২০ বিশ্বকাপ জয় তাঁকে খুশি করলেও পরম তৃপ্তি যে দিচ্ছে না তা কার্যত পরিষ্কার।

আরো পড়ুন: সঞ্জুর কৃতিত্বে এ কি কান্ড করলেন সঞ্জুর 'বউ'! সঞ্জু নিজেও অবাক!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 609 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে