হর্ষিত রানার বিকল্প কে হবে? ফের দুই জোরে বোলারকে নাইট শিবিরে ডেকে নিল শাহরুখের দল!
আইপিএল শুরুর আগেই মহা ধন্দে পড়ে গেল। কারণ, আইপিএলের এই মরশুমে হর্ষিত রানার খেলার সম্ভাবনা প্রায় নেই।

শুরু হতে চলেছে আইপিএল ২০২৬। তাই এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রত্যেকটা দল। কিন্তু আইপিএল শুরুর আগেই মহা ধন্দে পড়ে গেল। কারণ, আইপিএলের এই মরশুমে হর্ষিত রানার খেলার সম্ভাবনা প্রায় নেই।
হর্ষিত রানার পরিবর্তে কে খেলবেন কেকেআর শিবিরে?
হর্ষিতের পরিবর্ত জোরে বোলারের খোঁজ করছেন কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ। মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলা এই দুই দুর্ধর্ষ ক্রিকেটারকে আইপিএল শুরুর আগে দেখতে চাইছে শাহরুখের দল।
আরও পড়ুন: সঞ্জু স্যামসনকে ছেড়ে দিয়ে এখন মাথা ঠুঁকছে রাজস্থান রয়্যালস! কেন জানেন?
কেমন অবস্থায় রয়েছেন হর্ষিত রানা:
টি-২০ বিশ্বকাপের আগে গুরুতর চোট পেয়েছিলেন হর্ষিত রানা। চোটের জেরে অস্ত্রোপচারও হয়েছে তাঁর। এখনও খেলার মতো অবস্থায় নেই তিনি। ভারতীয় দলের জোরে বোলারকে একপ্রকার বাদ দিয়েই পরিকল্পনা করতে হচ্ছে অভিষেক নায়ারদের। বেশ কয়েক জন বোলার ইতিমধ্যেই তাঁর ভাবনায় রয়েছে। কেকেআর কর্তৃপক্ষের তরফে এর আগে ডেকে পাঠিয়েছিলেন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা কেএম আসিফ এবং সিমরজিৎ সিংহকে।
কেকেআর শিবিরকে কোন দুই পেসারকে ডাকা হচ্ছে?
এই মরশুমের আইপিএলের জন্য শিবিরে ডাকা হয়েছে মুম্বইয়ের হয়ে খেলা আকাশ মাধওয়াল এবং বেঙ্গালুরুর হয়ে খেলা নবদীপ সাইনিকে। কিন্তু অবাক করা বিষয় হল, দু’জনেরই উচ্চতা খুব একটা বেশি নয়। তাঁদের বলের গতিও খুব একটা বেশি নয়। তবে পিচে পড়ার পর দু বোলারের বলই খানিকটা পিছলে ব্যাটারের কাছে যায়। অন্যদিকে, সিমরজিতের বলের গতি বেশ ভালো। তাঁর বলের লেংথও যথেষ্ট ভালোই। সুতরাং, সবদিক দিয়ে হর্ষিতের পরিবর্তে আদৌ কাকে নেওয়া ঠিক হবে, তা নিয়ে এখনও কার্যত কিছুটা ধন্দেই রয়েছে শাহরুখের দল।
কেন কেকেআর পাথিরানার উপর ভরসা রাখছে:
শ্রীলঙ্কার অন্যতম তরুণ বোলার মাথিশা পাথিরানা ফিট হয়ে গিয়েছেন। যার জেরে কিছুটা হলেও এখন স্বস্তিতে রয়েছে কেকেআর। এদিকে, প্রস্তুতি শিবিরে ইতিমধ্যেই যোগ দিয়েছেন ক্যামেরন গ্রিন এবং ব্লেসিং মুজারাবানি। আর তাঁদের দুজনের শক্তি ও দুর্বলতা বিচার করেই পরিবর্ত ক্রিকেটার নিতে চাইছে কেকেআর ম্যানেজমেন্ট।
ট্যাগ:


