IPL 2026: আইপিএল ২০২৬-এর শুরুটা হল বিতর্ক দিয়েই, বেঙ্গালুরু-হায়দরাবাদ ম্যাচে প্রশ্ন উঠছে ক্লাসেনের আউট নিয়ে!
জয়দেব উনাদকাটের বলে তিনি ক্যাচ আউট হয়ে ক্রিজে ফিরে যান। এই ক্যাচ ধরলেন হেনরিক ক্লাসেন। ৭ বলে ৮ রান করে সাজঘরে ফিরলেন ব্রিটিশ ওপেনার। কিন্তু এর পরেই শুরু হল মহা বিতর্ক। আইপিএল ২০২৬-এর প্রথম ম্যাচ কার্যত বিতর্ক দিয়েই শুরু হল। বিতর্কের কেন্দ্রে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ফিল সল্টের তালুবদ্ধ করা একটি ক্যাচ।

২৮শে মার্চ, শনিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদ। ২০ ওভারে হায়দরাবাদ ৯ উইকেট হারিয়ে ২০১ রান করেছিল। জয়ের জন্য বিরাটদের টার্গেট ছিল ২০২ রান। জয়ের লক্ষ্যে ২০২ রান তাড়া করতে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ওপেন করতে নামেন বিরাট কোহলি এবং ফিল সল্ট। কিন্তু দ্বিতীয় ওভারের প্রথম বলেই আউট হয়ে গেলেন ফিল সল্ট। জয়দেব উনাদকাটের বলে তিনি ক্যাচ আউট হয়ে ক্রিজে ফিরে যান। এই ক্যাচ ধরলেন হেনরিক ক্লাসেন। ৭ বলে ৮ রান করে সাজঘরে ফিরলেন ব্রিটিশ ওপেনার। কিন্তু এর পরেই শুরু হল মহা বিতর্ক। আইপিএল ২০২৬-এর প্রথম ম্যাচ কার্যত বিতর্ক দিয়েই শুরু হল। বিতর্কের কেন্দ্রে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ফিল সল্টের তালুবদ্ধ করা একটি ক্যাচ। বাউন্ডারি লাইনে সল্ট ক্যাচটি আদৌ ঠিক মতো ধরেছেন কিনা, তা নিয়ে উঠছে প্রশ্ন।
আইপিএল ২০২৬-এর প্রথম ম্যাচেই ফিল সল্ট-এর ক্যাচ ধরা নিয়ে বিতর্ক শুরু!
আসলে, এই ঘটনাটি ঘটে সানরাইজার্স হায়দরাবাদের ইনিংসের ১৪তম ওভারে। রোমারিও শেফার্ডের বল পুল করেন হেনরিখ ক্লাসেন। মিড উইকেট বাউন্ডারিতে ফিল্ডার ছিলেন ফিল সল্ট। এই বল তালুবন্দি করার পর সল্টের পা বাউন্ডারি লাইন স্পর্শ করেছিল বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীদের একাংশ। কিন্তু সল্টের পা যে সময় দড়ি স্পর্শ করেছিল বলে মনে করা হচ্ছে, সেই সময় বল ছিল তাঁর হাতেই। এই অনুমান সত্যি হলে, নিয়ম অনুযায়ী ছয় রান পেতেন হেনরিখ ক্লাসেন। কিন্তু হায়দরাবাদের ব্যাটারকে আউট দিয়ে দেন তৃতীয় আম্পায়ার।
ক্যাচ ধরার সময় ফিল সল্টের পা বাউন্ডারি ছুঁয়েছিল:
ফিল সল্টের ধরা ক্যাচটির ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বেশ কয়েকটি কোণ থেকে মনে হয়েছে যে, হাতে বল ধরা অবস্থায় সল্টের পা বাউন্ডারির দড়ি স্পর্শ করেছে। এমনকি দড়িতে থাকা বিজ্ঞাপনের কুশন নড়েছে বলেও মনে হয়েছে। তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে সিদ্ধান্ত নিয়েছেন ঠিকই, কিন্তু তা সত্ত্বেও তৈরি হয়েছে একেধিক প্রশ্ন। বেঙ্গালুরু সমর্থকদের একাংশও হেনরিখ ক্লাসেনের আউটের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন।
আরো পড়ুন: Virat Kohli: ম্যাচ জিতে অনুষ্কাকে 'মিষ্টি চুমু' দিতে কখনোই ভোলেন না বিরাট!
ক্লাসেনের আউটে প্রশ্ন তুললেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক!
এই প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনও। সূত্রের খবর, এ বিষয়ে তিনি বলেছেন, ‘‘সল্টের বা বাউন্ডারি লাইনের কুশন স্পর্শ করেছে বলেই মনে হয়েছে আমার। জানি না পরিষ্কার দেখতে পাওয়ার পরও কী করে আউটের সিদ্ধান্ত দেওয়া হল। সম্পূর্ণ নিশ্চিত হওয়ার পর সিদ্ধান্ত নেওয়া উচিত এ ধরনের ক্ষেত্রে।"
আরসিবি ম্যাচ জিতেছে:
যদিও বিতর্ক থাকলেও ম্যাচ জিতেছে বিরাট কোহলির আরসিবি। জয়ের ধারা অব্যাহত রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ২০২৫ সালে বেঙ্গালুরু আইপিএল শিরোপা জয় করেছিল। আর ২০২৬ সালের প্রথম ম্যাচে ফের জয় হাসিল করেছে আরসিবি। এই ম্যাচে বেঙ্গালুরু ৬ উইকেটে জয়লাভ করেছে। হায়দরাবাদের বিরুদ্ধে কার্যত বিধ্বংসী মেজাজে দেখতে পাওয়া গেল কিং কোহলিকে। ৩৮ বলে ৬৯ রান করে তিনি অপরাজিত থেকে সবাইকে তাক লাগিয়ে দিলেন তিনি।
আরো পড়ুন: KKR: কেকেআরের চিন্তা কমিয়ে দলে এন্ট্রি নিচ্ছেন টিমের এই 'এক নম্বর' বোলার?
ট্যাগ:


