CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

Virat Kohli: ম্যাচ জিতে অনুষ্কাকে 'মিষ্টি চুমু' দিতে কখনোই ভোলেন না বিরাট!

২৮শে মার্চ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদ। এই মরশুমের আইপিএলের শুরুটা বেশ ধামাকাদার মেজাজেই করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। জয়ের জন্য ২০২ রানের টার্গেট তাড়া করতে নেমেছিল আরসিবি‌। কিন্তু ১৬ ওভারের মধ্যেই ৬ উইকেটেই ম্যাচ জয়লাভ করে আরসিবি।

Virat Kohli and Anushka Sharma-1
Virat Kohli and Anushka Sharma-1

শুরু হয়ে গেছে আইপিএল ২০২৬-এর মহারন। ২৮শে মার্চ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদ। এই মরশুমের আইপিএলের শুরুটা বেশ ধামাকাদার মেজাজেই করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। জয়ের জন্য ২০২ রানের টার্গেট তাড়া করতে নেমেছিল আরসিবি‌। কিন্তু ১৬ ওভারের মধ্যেই ৬ উইকেটেই ম্যাচ  জয়লাভ করে আরসিবি। আর এরই সাথে বেঙ্গালুরুর সুপারস্টার ব্যাটার বিরাট কোহলিকে কার্যত রণংদেহি মেজাজে দেখতে পাওয়া গেল এদিন।

আইপিএল ২০২৬-এর প্রথম ম্যাচেই জিতল আরসিবি!

শনিবারের এই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ওপেন করতে নেমেছিলেন কিং কোহলি। আর তারপর ৩৮ বলে ৬৯ রানে দুর্দান্ত ইনিংস খেলে তিনি অপরাজিত থাকেন। এই ম্যাচে কিং কোহলির ব্যাট থেকে বেশ কতকগুলি বাউন্ডারি এসেছে। আর সবথেকে বড় কথা হল, দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন বিরাট।

বিরাটের ফিটনেস চূড়ান্ত: 

বিরাটকে দেখে কে বলবে যে, এই মানুষটা ২০২৪ সালে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। আর এরপর থেকে ২০ ওভারের ক্রিকেট বলতে বিরাটের কাছে কেবলমাত্র এই আইপিএল। কিন্তু, বিরাটের সেই আগুন ফর্ম এখনও আগের মতোই দগদগে‌। বিরাটের যদি এই ফর্ম চলতে থাকে, তাহলে আগামী সাত থেকে আট বছরও অনায়াসে আইপিএল খেলতে পারবেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

আরো পড়ুন: KKR: কেকেআরের চিন্তা কমিয়ে দলে এন্ট্রি নিচ্ছেন টিমের এই 'এক নম্বর' বোলার?

আইপিএল ২০২৬-এর প্রথম ম্যাচ জেতার পরেই অনুষ্কাকে 'মিষ্টি চুমু' দিলেন বিরাট!

 রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে জেতানোর পর বিরাট কোহলি তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় প্রথমে আকাশের দিকে হাত তুললেন। আর তারপর তিনি স্ত্রী অনুষ্কা শর্মার উদ্দেশ্যে একটি ফ্লাইং কিস ছুঁড়ে দেন। বিরাটের প্রতি পালটা চুমু ছুড়ে দেন অনুষ্কাও। আর সেই মিষ্টি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। যদিও এই ছবি এর আগেও দেখা গিয়েছে। অনুষ্কাকে চুমু দিতে বিরাট কখনোই ভোলেন না। এমনকি, অনুষ্কা যদি বিরাটের ঝোড়ো ইনিংসের পর মাঠে উপস্থিত না-ও থাকেন তাতেও বিরাট ভিডিও কলের মাধ্যমে অনুষ্কাকে তাঁর সুখে সামিল করেন।

আরো পড়ুন: Virat Kohli: 'কিং কোহলি'-র ৬৯ রানের ইনিংসে ২৬ বল বাকি থাকতেই জিতে গেল আরসিবি!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 369 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে