KKR: ২৫ কোটি টাকার বিনিময়ে ক্যামেরন গ্রিনকে কিনেছে কেকেআর, কিন্তু এই বোলারকে দিয়ে আর বল করানো হবে না?

আইপিএল ২০২৬-এ দুই দলেরই প্রথম ম্যাচ ছিল এটি। কেকেআর প্রথমে ব্যাট করতে নেমে ২২০ রান করে। রোহিতদের জিততে করতে হত ২২১ রান। এই বড় রানের লক্ষ্যেই এদিন মুম্বইয়ের হয়ে ওপেন করতে আসেন রোহিত শর্মা এবং রায়ান রিকেলটন।

Tuhina Bhattacharya
Tuhina Bhattacharya

3 মিনিট পড়া
Ajinkya Rahane on Cameron Green bowling
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স। আইপিএল ২০২৬-এ দুই দলেরই প্রথম ম্যাচ ছিল এটি। কেকেআর প্রথমে ব্যাট করতে নেমে ২২০ রান করে। রোহিতদের জিততে করতে হত ২২১ রান। এই বড় রানের লক্ষ্যেই এদিন মুম্বইয়ের হয়ে ওপেন করতে আসেন রোহিত শর্মা এবং রায়ান রিকেলটন। আর তারপরেই শুরু হয় এই দুই ব্যাটারের দাপট। বৈভব অরোরা, ব্লেসিং মুজারাবানি, কার্তিক ত্যাগিদের কার্যত পাড়ার বোলারদের লেভেলে নামিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের এই দুই ব্যাটার। কিন্তু, অবাক করা বিষয় হল, এক অজানা কারণে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে একবারের জন্যও বল হাতে দেখা গেল না। যার জেরে বোলারদের ব্যর্থতায় এদিন কেকেআর প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৬ উইকেটে হারল। আর এই ম্যাচ শেষ হতেই ক্রিকেট অস্ট্রেলিয়াকেই তোপ দাগলেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে

ক্যামেরন গ্ৰিনকে নিয়ে কী বললেন অজিঙ্কা রাহানে?

এই মরশুমের আইপিএলে খেলার জন্য নিলামে ২৫.২০ কোটি টাকা খরচ করে কেনা হয়েছে গ্রিনকে। কিন্তু তা সত্ত্বেও কেন বোলিং করানো হল না ক্যামেরন গ্ৰিনকে দিয়ে?স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা ম্যাচ শেষে ধেয়ে এল রাহানের দিকে। এই প্রশ্ন শুনে কিছুটা ক্ষুব্ধ হয়েই রাহানে জবাব দিলেন।

অজিঙ্কা রাহানের মন্তব্য:

গ্ৰিন প্রসঙ্গে রাহানে বললেন, "কেন গ্রিন বোলিং করল না, এই প্রশ্নটা ক্রিকেট অস্ট্রেলিয়াকে জিজ্ঞাসা করলে ভালো হয়। আমি এর উত্তর দিতে পারব না।"

মুম্বইয়ের দুই ব্যাটার রোহিত শর্মা (৭৮) এবং রিকেলটন (৮১) প্রথম উইকেটের জুটিতে ১৪৮ রান তুলে ফেলেন। এদিকে, কেকেআরের 'রহস্য স্পিনার' বরুণ চক্রবর্তীও কিছু করতে পারেননি এদিনের ম্যাচে। অনেকেই বলছেন, বরুণের 'বোলিং রহস্য' হয়ত ফাঁস হয়ে গিয়েছে। রাহানে এদিন কার্যত স্বীকারই করে নিলেন যে, ক্রিকেট অস্ট্রেলিয়ার বিধিনিষেধ থাকায় গ্রিনকে দিয়ে প্রথম ম্যাচে বল করানো যায়নি। তবে এখানেই শেষ নয়, সেইসঙ্গে তিনি জানিয়েছেন, তাঁর আশা দ্রুত অস্ট্রেলিয়ান অলরাউন্ডার বোলিং করবেন। তাঁর ভাষায়, "আশা করছি, গ্রিন দ্রুতই বোলিং শুরু করতে পারবে। তখন হয়তো কম্বিনেশনটা আরও একটু অন্যরকম হবে।"

আরো পড়ুন: KKR vs MI: রোহিত-রিকলটনের 'ঝোড়ো' ইনিংসের তান্ডবে প্রথম ম্যাচেই হেরে গেল কেকেআর!

কেকেআরের বোলিং বিভাগ কি আইপিএল ২০২৬ মরশুমে অনেকটাই দুর্বল?

কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানে ইতিমধ্যেই মেনে নিচ্ছেন যে, তাঁদের অনভিজ্ঞ বোলিং মুম্বইয়ের মতো অভিজ্ঞ এবং শক্তিশালী ব্যাটিং লাইন আপের সামনে সেরকমভাবে কোনো ছাপই ফেলতে পারেনি। এ বিষয়ে কথা বলতে গিয়ে রাহানে জানান, "বোলারদের জন্য ম্যাচটা সত্যিই কঠিন ছিল। আমাদের বোলিং আক্রমণ অনভিজ্ঞ। উল্টোদিকে, মুম্বইয়ের ব্যাটিং শক্তিশালী এবং অভিজ্ঞ। যাই হোক, এটা একটা শিক্ষা। মুম্বই দুর্দান্ত ব্যাটিং করেছে। আমাদের বোলাররা এই মাচ থেকে অবশ্যই শিক্ষা নেবে।" 

কেন ৪ ওভার পরেই মাঠে শুয়ে পড়েছিলেন রাহানে:

মুম্বইয়ের ব্যাটিং শুরু হওয়ার ৪ ওভার পরেই মাটিতে শুয়ে পড়তে দেখা যায় অজিঙ্কা রাহানেকে। তাঁর পায়ের পেশিতে তখন টান ধরেছিল। এমনকি মাঠে কিছুক্ষণ চিকিৎসা নেওয়ার পর বেরিয়েও যান তিনি। ফলে তাঁর পরিবর্তে কেকেআরকে নেতৃত্ব দেন রিঙ্কু সিং। নিজের চোট প্রসঙ্গে রাহানে জানিয়েছেন, "এখন ঠিক আছি। পায়ের পেশিতে টান ধরেছিল। দু'টো পায়েই সমস্যা হচ্ছিল। আশা করছি, দ্রুত ঠিক হয়ে যাব।" কিন্তু রিঙ্কু সিংয়ের নেতৃত্ব দেওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই বিরাট চর্চা চলছে। তাঁকে নিয়ে সমালোচনাও হচ্ছে।

আরো পড়ুন: CSK: ধোনি তো থাকছেন না, এবার এই 'হিটার'-কেও পাবে না সিএসকে!

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে