RR vs MI: 'বাচ্চা' বৈভবকে গুরুত্বই দিতে চাইছে না মুম্বই, সূর্যবংশীকে নিয়ে ঠিক কী প্ল্যানিং রয়েছে তাদের?

মঙ্গলবার রাজস্থান রয়্যালসের মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। জাসপ্রীত বুমরাহ বনাম বৈভব সূর্যবংশীর লড়াই দেখতে কার্যত মুখিয়ে রয়েছে গোটা ক্রিকেটবিশ্ব। আইপিএলের প্রথম দুই ম্যাচে যথেষ্ট ভালো খেলেছেন বৈভব সূর্যবংশী।

Souvik Das
Souvik Das

2 মিনিট পড়া
Vaibhav Suryavanshi-2
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

আজ, মঙ্গলবার রাজস্থান রয়্যালসের মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। জাসপ্রীত বুমরাহ বনাম বৈভব সূর্যবংশী-র লড়াই দেখতে কার্যত মুখিয়ে রয়েছে গোটা ক্রিকেটবিশ্ব। আইপিএলের প্রথম দুই ম্যাচে যথেষ্ট ভালো খেলেছেন বৈভব সূর্যবংশী। কিন্তু তাকে আলাদা করে কোনো গুরুত্বই দিচ্ছে না মুম্বই ইন্ডিয়ান্স। নিজেদের পরিকল্পনা তৈরি রাখছে তারা।

বৈভবকে পাত্তা দিচ্ছে না মুম্বই!

বৈভবকে পাত্তা দিতে রাজি নয় মুম্বই।এখন, রাজস্থানের আর এক ক্রিকেটারকে নিয়ে আলোচনা হচ্ছে। তিনি হলেন দলের স্পিনার রবি বিশ্নোই। আগের ম্যাচে ৪ উইকেট নিয়েছেন। কিন্তু বিশ্নোইকে রহস্য মনে করছেন না মামব্রে।

আরো পড়ুন: আইপিএল ২০২৬-এর এখনও পর্যন্ত সবচেয়ে লম্বা ছক্কা ১০৬ মিটার, কীভাবে এই ছক্কা হাঁকালেন টিম ডেভিড?

মামব্রে কী বললেন:

সূত্রের খবর, তিনি বলেন, “আমি বিশ্নোইকে আর রহস্যময় বোলার মনে করি না। ও বহু বছর ধরে খেলছে। ক্রিকেটারদের ভাল-খারাপ সময় থাকে। এখন ওর সময় ভাল। বাকি বোলারদের মতোই বিশ্নোইকে গুরুত্ব দেবে আমাদের ব্যাটারেরা। তার বেশি নয়।”

RR vs MI: আজকে কি রাজস্থানকে হারাতে পারবে মুম্বই?

প্রথম ম্যাচে কেকেআরকে হারিয়েছিল মুম্বই। কিন্তু প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হেরেছে মুম্বই। অন্য দিকে রাজস্থান দু’ম্যাচই জিতেছে। গুয়াহাটিতে কঠিন পরীক্ষা মুম্বইয়ের সামনে। জিততে না পারলে চাপ অনেকটাই বাড়বে। তার আগে নিজেদের পরিকল্পনা তৈরি রেখেছেন মামব্রেরা। এখন দেখার বিষয় ২২ গজের ময়দানে আজ কী ঘটে।

আরো পড়ুন: ৬, ৭, ৯! টানা তিন ম্যাচে ব্যর্থ সঞ্জু স্যামসন, কিন্তু তা সত্ত্বেও পাচ্ছেন বড় পুরষ্কার?

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে