শচীন তেন্ডুলকরকে বাদ দেওয়া হচ্ছিল! এবার খোদ নির্বাচক প্রধান শচীনের 'গোপন' কথা ফাঁস করে দিলেন!
ঘটনাচক্রে এর ঠিক পরের বছরই ক্রিকেটবিশ্বকে বিদায় জানান মাস্টার ব্লাস্টার। দীর্ঘদিন ধরে জল্পনা ছিল, শচীনের অবসরের নেপথ্যে নাকি বিসিসিআইয়ের চাপ ছিল।

শচীন তেণ্ডুলকর, বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। একটা সময় ছিল যখন তাঁর ব্যাটিংয়ের দাপটে প্রতিপক্ষ দল রীতিমতো ভয় পেয়ে যেত। ভক্তরা এনাকে বলেন 'ক্রিকেট ঈশ্বর'। কিন্তু, অবাক করার মতো বিষয় হল, এই শচীন তেণ্ডুলকরকও একটা সময় কেরিয়ারের সায়াহ্নে এসে বাদ পড়ার উপক্রম হয়। এবার এমনই বিস্ফোরক তথ্য উঠে এল। এ কথা খোদ বললেন তৎকালীন নির্বাচকপ্রধান সন্দীপ পাতিল।
শেষ হয়ে যেতে বসেছিল শচীন তেন্ডুলকরের কেরিয়ার!
সালটা ছিল ২০১২। শচীনের কেরিয়ার তখন পড়তির মুখে। এর এক বছর আগে বিশ্বকাপ জিতেছে ভারত। কিন্তু তারপর আর সেভাবে রান পাননি শচীন। অবসরের আগে শেষ এক বছরে তাঁর গড় ছিল মোটে ২৩.৮০। ৯ টি টেস্ট ম্যাচ খেলে তিনি একটিও সেঞ্চুরি করতে পারেননি। শেষ ১০টি ওয়ানডে-তে তাঁর গড় ছিল মাত্র ৩১.৫০। আর শচীনের এই পড়তি ফর্ম দেখে নির্বাচকরা সিদ্ধান্ত নেন যে, এবার শচীনের বদলির প্রয়োজন। এবং সেটা সরাসরি শচীনকে বলেও দেওয়া হয়।
শচীনের অজানা কাহিনী নিয়ে কী জানালেন নির্বাচক প্রধান?
এ প্রসঙ্গে নির্বাচক প্রধান সন্দীপ এক সাক্ষাৎকারে জানিয়েছেন, শচীনের কাছে গিয়ে তিনি সরাসরি বলে দেন, "তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কী?" শচীন পালটা জিজ্ঞেস করেন, কেন? তারপরই সন্দীপ বলে দেন, "আমরা তোমার পরিবর্ত খুঁজছি।" মাস্টার ব্লাস্টার নাকি চমকে যান। আর তারপরেই করেন পালটা প্রশ্ন, "আপনি কি সত্যি সত্যিই এমনটা ভাবছেন।" তাতে সন্দীপ দৃঢ় ভাবে বলে দেন, "হ্যাঁ আমরা সত্যিই তোমার বদলি খুঁজছি।"
আর, ঘটনাচক্রে এর ঠিক পরের বছরই ক্রিকেটবিশ্বকে বিদায় জানান মাস্টার ব্লাস্টার। দীর্ঘদিন ধরে জল্পনা ছিল, শচীনের অবসরের নেপথ্যে নাকি বিসিসিআইয়ের চাপ ছিল। সেই জল্পনাতেই এবার একপ্রকার সিলমোহর দিয়ে দিলেন সন্দীপ। যদিও তাঁর দাবি, শচীনকে বাদ দেওয়ার জন্য তাঁকে মনে রাখা হচ্ছে, সেটা ঠিক নয়। তাঁর আমলে আরও অনেক ভালো ক্রিকেটার দলে এসেছেন। সে কথা কেউ মনে রাখা না। আর মনে রাখবেনই বা কেন? যারা এসেছেন তাঁরা হয়তো ভারতীয় ক্রিকেটের নক্ষত্র। কিন্তু কেউই তো আর শচীন তেণ্ডুলকর নন। সুতরাং, একথা খুব সত্যি যে শচীন তেন্ডুলকরের বিকল্প খোঁজা একটু কষ্টকর।
ট্যাগ:


