২০২৬-এ সব মিলিয়ে ৪৯টি টি-২০ ম্যাচ খেলতে হবে সূর্যকুমার যাদবদের, রেস্টের কোনো জায়গায় নেই?
চলতি বছর আরও একটি টি-২০ ম্যাচের সূচি ঘোষণা করে দিল বিসিসিআই। তাই এক মাসের মধ্যে ১০টি টি-২০ ম্যাচ খেলতে হবে তাদের। সুতরাং, সব মিলিয়ে এই বছর মোট ৪৯টি টি-২০ ম্যাচ খেলবে সূর্যকুমাররা।

আইপিএল ২০২৬ শেষ হয়ে যাওয়ার পরেও রেস্ট নেওয়ার কোনো সুযোগই নেই সূর্যকুমার যাদবদের। চলতি বছর আরও একটি টি-২০ ম্যাচের সূচি ঘোষণা করে দিল বিসিসিআই। তাই এক মাসের মধ্যে ১০টি টি-২০ ম্যাচ খেলতে হবে তাদের। সুতরাং, সব মিলিয়ে এই বছর মোট ৪৯টি টি-২০ ম্যাচ খেলবে সূর্যকুমাররা। এক দিনের বিশ্বকাপের আগের বছরে এতগুলি টি-২০ ম্যাচ খেলায় কার্যত অবাক সমর্থকেরা।
এই বছর সব মিলিয়ে ৪৯টি টি-২০ ম্যাচ খেলতে হবে সূর্যকুমার যাদবদের!
শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, জুলাইয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনটি টি-২০ ম্যাচ খেলবে ভারতীয় দল। ফলে ৩০ দিনের মধ্যে তাদের ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে হবে।
আরো পড়ুন: LSG vs DC Highlights: ১৭ বল বাকি থাকতেই ৬ উইকেটে লখনউ 'বধ' করল দিল্লি!
ভারত বনাম আয়ারল্যান্ড টি-২০ কবে হবে:
বিসিসিআইয়ের প্রকাশিত সূচি অনুযায়ী, ভারত বনাম আয়ারল্যান্ডের প্রথম টি-২০ ম্যাচ রয়েছে ২৬শে জুন। আর দ্বিতীয় ম্যাচটি রয়েছে ২৮শে জুন। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত। আর এই ম্যাচগুলি যথাক্রমে রয়েছে ১, ৪, ৭, ৯ এবং ১১ জুলাই। কয়েক দিনের বিরতির পর ২৩শে জুলাই জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ। এর পরের দু’টি ম্যাচ হবে ২৫ এবং ২৬শে জুলাই।
এ বছরে রেস্ট পাবেন না সূর্যকুমার যাদবেরা!
বিশ্বকাপ ধরে এই বছরে এখনও পর্যন্ত ১৪টি টি-২০ ম্যাচ খেলে নিয়েছে ভারত। আয়ারল্যান্ড, ইংল্যান্ড, জিম্বাবোয়ে, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা সিরিজের সূচি ঘোষণা করা হয়ে গেছে। এছাড়াও শ্রীলঙ্কার বিরুদ্ধে আরও তিনটি অ্যাওয়ে টি-২০ ম্যাচ, বাংলাদেশের বিরুদ্ধে তিনটি, আফগানিস্তানের বিরুদ্ধে তিনটি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি এবং এশিয়ান গেমসে কমপক্ষে তিনটি ম্যাচ খেলার কথা। সুতরাং, চলতি বছরে ৪৯টি টি-২০ ম্যাচ খেলবে ভারত। তাই, একথা খুব পরিষ্কার যে, ভারতীয় দলের ক্রিকেটাররা চলতি বছরে তেমন রেস্ট পাবেন না।
ট্যাগ:


