CSE
Toss Index1,467.1 −0.56%Match Index2,129.7 −3.89%The Hundred 2026 · CSXM4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%Toss Index1,467.1 −0.56%Match Index2,129.7 −3.89%The Hundred 2026 · CSXM4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%
নিউজ

LSG vs DC Highlights: ১৭ বল বাকি থাকতেই ৬ উইকেটে লখনউ 'বধ' করল দিল্লি!

আইপিএল ২০২৬ টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে লখনউ সুপার জায়ান্ট এবং দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হয়েছে। এই ম্যাচটি ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ি ইকানা ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে।

LSG-VS-DC-2
LSG-VS-DC-2

১লা এপ্রিল, বুধবার আইপিএল ২০২৬ টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে লখনউ সুপার জায়ান্ট এবং দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হয়েছে। এই ম্যাচটি ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ি ইকানা ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে। এদিনের ম্যাচে টস জিতল দিল্লি ক্যাপিটালস। প্রথমে তারা ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

লখনউ সুপার জায়েন্টেস-এর আজকের পারফরম্যান্স:

ওপেন করতে নেমেছিলেন মিচেল মার্শ এবং অধিনায়ক ঋষভ পন্থ। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টস শুরুটা বেশ ভালোই করেছিল। প্রথম ২ ওভারে তারা বিনা উইকেটে ১৬ রান করে ফেলেছিল। কিন্তু তারপর থেকেই শুরু হল দূর্গতি। তৃতীয় ওভারে বল করতে এসেছিলেন বাংলার পেস তারকা মুকেশ কুমার। ওভারের শেষ বলে স্ট্রাইকে ছিলেন মিচেল মার্শ। মুকেশের ডেলিভারিতে বলটা স্ট্রেট ড্রাইভ করতে গিয়েছিলেন মার্শ। এমন সময় ফিরতি বল ধরার জন্য হাত বাড়ান মুকেশ কুমার। আর বলটা তাঁর হাতে সামান্য টাচ করে সোজা উইকেটে হিট করে। ততক্ষণে নন স্ট্রাইকার এন্ড থেকে বেরিয়ে গিয়েছেন ঋষভ পন্থ। শেষপর্যন্ত রান আউটের শিকার হলেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক। মাত্র ৭ রান করে তিনি মাঠ ছাড়েন তিনি। 

এরপর ষষ্ঠ ওভারের পঞ্চম বলে অক্ষর প্যাটেলের বলে ক্লিন বোল্ড হয়ে গেলেন এইডেন মারক্রাম। ৮ বলে মাত্র ১১ রান করে তাঁকে ফিরে যেতে হল। 

এরপর সপ্তম ওভারের তৃতীয় বলে টি নটরাজন তুলে নিলেন আয়ুশ বাদোনির উইকেট। ৩ বল খেললেও আয়ুশ রানের খাতা খুলতে পারলেন না। উইকেটকিপার কেএল রাহুলের হাতে ক্যাচ দিয়ে তিনি ফিরে যান। 

তারপর নবম ওভারে বল করতে এসেছিলেন লুঙ্গি এনগিডি। ওভারের পঞ্চম ডেলিভারিতে তিনি পুরানকে ক্লিন বোল্ড করে দিলেন। এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে এটা যে সেরা ডেলিভারি, তা বলা যেতেই পারে। ফ্রন্ট ফুটে খেলতে গিয়েছিলেন পুরান। অফ-সাইডে কোনওক্রমে বলটাকে ঠেলে দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু এনগিডির চোরা অফ-কাটার একেবারে নিখুঁত জায়গায় পড়ল। এরপর ব্যাট এবং প্যাডের মাঝখান দিয়ে তা উইকেটে হিট করল। ৮ বলে ৮ রান করে ফিরতে হল পুরানকে।

আরো পড়ুন: ২২ বছরের কনৌলি-তে মজলেন শ্রেয়স, প্রশংসা করলেন শুভমানেরও!

দশম ওভারের প্রথম বলে একটা ছক্কা হজম করলেও, তৃতীয় বলে মিশেল মার্শের উইকেট তুলে নিলেন কুলদীপ যাদব। ট্রিস্টান স্টাবসের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন মার্শ। তিনি মাত্র ৩৫ রান করলেন। 

১৪ ওভারের প্রথম বলে লখনউয়ের ব্যাটার মুকুল চৌধুরী ১৪ রান করে আউট হয়ে গেলেন। কুলদীপ যাদব তাঁর উইকেট শিকার করেন।

অলআউট হয়ে গেল লখনউ সুপার জায়ান্টস। টস হেরে তারা প্রথমে ব্যাট করতে নেমেছিল। শুরুটা তারা বেশ ভালোই করেছিল। ২ ওভারে ১৬ রান তুলে ফেলে। কিন্তু, ঋষভ পন্থ ৭ রানে দূর্ভাগ্যজনকভাবে আউট হওয়ার পর ধাক্কাটা তারা সামলাতে পারেনি। নিয়মিত ব্যবধানে একের পর এক উইকেট হারাতে শুরু করে। শেষপর্যন্ত ১৪১ রানে তারা অলআউট হয়ে যায়। 

আরো পড়ুন: IPL: আইপিএল স্রষ্টা ললিত মোদী এপ্রিল ফুল উপলক্ষ্যে Cricker Winner-এর তরফে শেয়ার করা একটি পোস্টে সাড়া দিলেন, টেনে আনলেন Dream11-কে!

দিল্লি ক্যাপিটালসের আজকের পারফরম্যান্স!

১৪২ রানের লক্ষ্যে ২২ গজের মাঠে নেমেছিল দিল্লির ওপেনাররা। কিন্তু প্রথম বলেই ঘটে বড়সড় বিপত্তি!

প্রথম বলেই আউট কেএল রাহুল:

দিল্লি ক্যাপিটালসকে প্রথম ধাক্কা দেন মহম্মদ শামি। কেএল রাহুলকে তিনি শূন্য রানে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন। 

এরপর, লখনউয়ের বোলার মহসিন খান ৩.৩ ওভারে নীতীশ রানাকে সাজঘরে ফেরত পাঠান। কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক ১৫ রান করে আউট হয়ে যান। 

পঞ্চম ওভারের দ্বিতীয় বলে প্রিন্স যাদব পাথুম নিশঙ্কাকে আউট করে দেন। নিশঙ্কা মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান।

অক্ষর প্যাটেলের গোল্ডেন ডাক:

প্রিন্স যাদব দিল্লির আরও একটি উইকেট শিকার করেন। গোল্ডেন ডাক হয়ে প্যাভিলিয়নে ফিরে যান অক্ষর প্যাটেলও।

পাঁচ ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের ৪ উইকেট হারিয়ে রান দাঁড়ায় ৩০।

সমীর রিজভির দুর্দান্ত হাফসেঞ্চুরি: 

হাফসেঞ্চুরি হাঁকিয়ে সমীর রিজভি কিছুটা হলেও দিল্লি ক্যাপিটালসকে স্বস্তি এনে দিলেন। এদিন ৪৭ বলে তিনি ৭০* রান করেন। আর ৩২ বলে  ৩৯* রান করেন স্টাবস। 

দিল্লি ক্যাপিটালসের দুরন্ত জয় হাসিল:

শেষমেষ, ১৭ বল বাকি থাকতেই ৬ উইকেটে লখনউকে হারিয়ে দিল দিল্লি।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 609 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে