আর সবার মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও গ্যালারিতে বসে বিশ্বকাপের ফাইনাল খেলা দেখবেন?
এর আগে ২০২৩ আইসিসি বিশ্বকাপ ফাইনালে অহমেদাবাদ স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে নিয়ে ভারতীয় ক্রিকেট সমর্থকদের পাশাপাশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও তুমুল চর্চা হয়েছিল।

নানান চড়াই উতরাই পার করে অবশেষে ভারতীয় দল রবিবার ফাইনাল খেলতে নামবে। বিপক্ষ দল হিসেবে থাকবে নিউজিল্যান্ড। ভারতের ঘরের মাঠে খেলা। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপ খেলা অনুষ্ঠিত হবে। এর আগে সেমিফাইনাল ম্যাচে ভারতীয় দল দুর্দান্ত পারফরম্যান্স করেছিল। সূর্যকুমার যাদবের নেতৃত্বে টিম ইন্ডিয়া মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডকে ৭ রানে ধরাশায়ী করে দিয়েছিল। এবার ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কেমন খেলবে সেটার দিকেই এখন সবার নজর রয়েছে।
আরো পড়ুন: টি-২০ বিশ্বকাপ শেষ হলেই অবসর নিয়ে নেবেন সূর্যকুমার কুমার যাদব! আদৌ কি এই খবর সত্যি?
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল খেলবে ভারত!
৮ই মার্চ অর্থাৎ রবিবার অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। শেষ দুটো আইসিসি ইভেন্ট জয়লাভ করেছিল ভারত, সেই জয়ের পর এবার ভারতীয় ক্রিকেট দল এই নিয়ে টানা চতুর্থবার ফাইনালের যোগ্যতা অর্জন করল। সূর্যকুমার যাদব একদিকে যেমন চাইবেন আইসিসি খেতাব জয়ের হ্যাটট্রিক করতে, ঠিক তেমনই টি-২০ বিশ্বকাপের খেতাব ডিফেন্ড করতেও চাইবেন।
ফাইনাল ম্যাচে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন?
এর আগে ২০২৩ আইসিসি বিশ্বকাপ ফাইনালে অহমেদাবাদ স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে নিয়ে ভারতীয় ক্রিকেট সমর্থকদের পাশাপাশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও তুমুল
চর্চা হয়েছিল। কিন্তু এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবাসরীয় টি-২০ বিশ্বকাপ ফাইনাল উপভোগ করতে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন কি না, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। সূত্র মারফত যা জানা গিয়েছে, তাতে ফাইনাল ম্যাচে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে উপস্থিত থাকবেন, সেই সম্ভাবনা একেবারেই ক্ষীণ। কারণ, মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতির উপরই এখন গোটা দেশের নজর রয়েছে। তাই এই পরিস্থিতিতে যে মাননীয় প্রধানমন্ত্রী স্টেডিয়ামে খেলা দেখতে আসবেন না সেটাই বলা বাহুল্য।
আরো পড়ুন: 'জাসসি জ্যায়সা কোয়ি নেহি', বুমরাহকে নিয়ে এবার বড় কথা বলে দিলেন যুজবেন্দ্র চাহাল!
ট্যাগ:
Souvik Das
editor


