CSE
Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%
ম্যাচ প্রেডিকশন

ENG-W vs IRE-W ম্যাচ ভবিষ্যদ্বাণী: আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর অষ্টম ম্যাচে কে জিতবে?

ENG-W vs IRE-W ম্যাচের ভবিষ্যদ্বাণী এবং বিভিন্ন টিপস।

WWC-8-BENGALI
WWC-8-BENGALI

আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর অষ্টম ম্যাচে ১৬ জুন সাউদাম্পটনের রোজ বোল মাঠে মুখোমুখি হবে ইংল্যান্ড মহিলা ও আয়ারল্যান্ড মহিলা দল। টুর্নামেন্টের শুরুটা দারুণভাবে করেছে ইংল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা মহিলাদের বিরুদ্ধে ৮৭ রানের বিশাল জয় তুলে নিয়ে তারা গ্রুপ ‘বি’-এর পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে। পাশাপাশি, দু'পয়েন্ট নিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে ইংল্যান্ড, আর সেই আত্মবিশ্বাস নিয়েই তারা আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে।

অপরদিকে, আয়ারল্যান্ড মহিলা দলের জন্য টুর্নামেন্টের শুরুটা খুব একটা সুখকর হয়নি। নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ড মহিলাদের কাছে ৪০ রানে পরাজিত হতে হয়েছে তাদের। ১৬১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটাররা নিজেদের প্রত্যাশা পূরণ করতে পারেননি, ফলে হতাশাজনক হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে হয়েছে আইরিশদের। তবে এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামবে তারা। যদিও সাম্প্রতিক ফর্ম, দলগত শক্তি এবং আত্মবিশ্বাসের বিচারে ইংল্যান্ড মহিলা দলই অনেক বেশি শক্তিশালী বলে মনে হচ্ছে। তাই আজকের আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর এই লড়াইয়ে জয়ের দৌড়ে ইংল্যান্ডই স্পষ্ট ফেভারিট।

ENG-W vs IRE-W ম্যাচ বিবরণ- আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬ (ম্যাচ ৮):

* ম্যাচ: ইংল্যান্ড মহিলা বনাম আয়ারল্যান্ড মহিলা (ম্যাচ ৮)
* তারিখ: ১৬ জুন ২০২৬
* ম্যাচ শুরুর সময়: রাত ১১:০০টা (ভারতীয় সময়)
* ভেন্যু: দ্য রোজ বোল, সাউদাম্পটন
* সরাসরি সম্প্রচার: জিওহটস্টার

ENG-W vs IRE-W পিচ রিপোর্ট:

সাউদাম্পটনের দ্য রোজ বোলের পিচ সাধারণত ব্যাটার ও বোলার উভয়ের জন্যই ভারসাম্যপূর্ণ। ম্যাচের শুরুতে উইকেটে ভালো গতি ও বাউন্স পাওয়া যায়, যা প্রকৃতপক্ষে পেস বোলারদের পাওয়ারপ্লেতে সুবিধা এনে দেয়। নতুন বলে সুইং ও সিম মুভমেন্ট থাকায় ওপেনারদের শুরুতে সতর্ক থাকতে হয়। যদিও ইনিংস যত এগোয়, উইকেট ততই ব্যাটিং-বান্ধব হয়ে ওঠে। বল ব্যাটে ভালোভাবে আসে এবং মাঝের ওভারগুলোতে রান তোলা তুলনামূলক সহজ হয়ে যায়। ফলে সেট হয়ে যাওয়া ব্যাটাররা বড় ইনিংস খেলার সুযোগ পান।

প্রথমে ব্যাট করে জয়ের হার: ৫০%
প্রথমে বোলিং করে জয়ের হার: ৫০%

গড় স্কোর:

* প্রথম ইনিংসের গড় স্কোর: ১৭৮ রান
* দ্বিতীয় ইনিংসের গড় স্কোর: ১৪৮ রান

সুতরাং, এই পরিসংখ্যান থেকে কার্যত স্পষ্টভাবেই বোঝা যায় যে, টস খুব বড় কোনও ফ্যাক্টর নয়। তবে শক্তিশালী ব্যাটিং লাইনআপ থাকলে প্রথমে ব্যাট করে ১৭০-১৮০ রানের বেশি স্কোর গড়ে চাপ তৈরি করা যেতে পারে।

ENG-W vs IRE-W আবহাওয়া রিপোর্ট:

ইংল্যান্ড মহিলা ও আয়ারল্যান্ড মহিলা দলের এই ম্যাচে আবহাওয়া খেলার জন্য বেশ অনুকূল থাকার সম্ভাবনা রয়েছে। ম্যাচের সময় সাউদাম্পটনে তাপমাত্রা প্রায় ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস থাকার পূর্বাভাস রয়েছে, যা ক্রিকেটের জন্য আরামদায়ক পরিবেশ তৈরি করবে।

পাশাপাশি, বৃষ্টির সম্ভাবনা মাত্র ৫ শতাংশ, ফলে ম্যাচে আবহাওয়ার কারণে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা খুবই কম। 

এক ঝলকে আবহাওয়া ও ম্যাচ পরিস্থিতি:

* তাপমাত্রা: ১৩.৫° সেলসিয়াস
* বৃষ্টির সম্ভাবনা: ৫%
* প্রথম ইনিংসের গড় স্কোর: ১৭৮ রান
* সবচেয়ে বেশি সুবিধা পাবে: পেস বোলাররা (৭৯%)

অর্থাৎ, পরিসংখ্যান অনুযায়ী, এই ভেন্যুতে পেস বোলাররাই সবচেয়ে বেশি সফল। নতুন বলে সুইং ও সিম মুভমেন্ট পাওয়া যেতে পারে, বিশেষ করে ইনিংসের শুরুতে। তাই দুই দলের ফাস্ট বোলারদের ভূমিকা ম্যাচের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ হতে পারে। 

ENG-W vs IRE-W সাম্প্রতিক ফর্ম:

আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স বিশ্লেষণ করলে দেখা যায় যে, ইংল্যান্ড মহিলা দল তুলনামূলকভাবে বেশি ধারাবাহিকতা দেখিয়েছে।

শেষ ৫ ম্যাচের ফলাফল-

ইংল্যান্ড মহিলা (ENG-W): জয়, জয়, জয়, হার, জয়
       
আয়ারল্যান্ড মহিলা (IRE-W): হার, জয়, জয়, হার, জয় 

অর্থাৎ, ইংল্যান্ড তাদের শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জয় পেয়েছে।

অন্যদিকে আয়ারল্যান্ডও শেষ পাঁচ ম্যাচে তিনটি জয় তুলে নিয়েছে। তবে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ধারাবাহিকতা বজায় রাখতে তারা কিছুটা সংগ্রাম করেছে। 

সুতরাং, সাম্প্রতিক ফর্ম, দলগত ভারসাম্য এবং বিশ্বকাপের প্রথম ম্যাচে দাপুটে জয়ের কারণে এই ম্যাচে ইংল্যান্ড মহিলা দলই স্পষ্টভাবে এগিয়ে রয়েছে। তবে টি-২০ ক্রিকেটে যে কোনও দিন যে কোনও দল চমক দেখাতে পারে, তাই আয়ারল্যান্ডকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

ENG-W vs IRE-W হেড-টু-হেড রেকর্ড (শেষ ১০ টি-২০ আন্তর্জাতিক ম্যাচ):

ইংল্যান্ড মহিলা ও আয়ারল্যান্ড মহিলা দলের মধ্যকার টি-২০ আন্তর্জাতিক লড়াইয়ে ইংল্যান্ডেরই স্পষ্ট আধিপত্য দেখা যায়। দুই দলের সাম্প্রতিক মুখোমুখি পরিসংখ্যানও সেই কথাই বলছে।

ইংল্যান্ড মহিলা (ENG-W) দলের জয়: ২   
আয়ারল্যান্ড মহিলা (IRE-W): ১
ফলহীন (NR): ০   

হেড-টু-হেড রেকর্ডে ইংল্যান্ড এগিয়ে থাকলেও আয়ারল্যান্ড অতীতে ইংল্যান্ডকে হারানোর নজির গড়েছে। 

যদিও বর্তমান ফর্ম, দলীয় শক্তি, অভিজ্ঞতা এবং ঘরের মাঠের সুবিধার বিচারে ইংল্যান্ড মহিলা দলই ফেভারিট হিসেবে মাঠে নামবে। তবে টি-২০ ফরম্যাটের অনিশ্চয়তা আয়ারল্যান্ডের জন্যও আশা জাগিয়ে রাখছে।

ENG-W vs IRE-W ম্যাচ ভবিষ্যদ্বাণী, সম্ভাব্য পরিস্থিতি:

বর্তমান ফর্ম, দলগত শক্তি, ব্যাটিং গভীরতা এবং বোলিং আক্রমণ বিবেচনায় ইংল্যান্ড মহিলা দল এই ম্যাচে স্পষ্টভাবে ফেভারিট। ম্যাচের সম্ভাব্য দুটি পরিস্থিতি নিচে তুলে ধরা হলো।

পরিস্থিতি ১: যদি আয়ারল্যান্ড মহিলা দল প্রথমে ব্যাট করে

* পাওয়ারপ্লে স্কোর: ৩০–৩৫ রান
* সম্ভাব্য মোট স্কোর: ১২৫–১৩৫ রান
* সম্ভাব্য ফলাফল: ইংল্যান্ড মহিলা দলের জয়

তাই, এই পরিস্থিতিতে ইংল্যান্ডের শক্তিশালী পেস আক্রমণ আয়ারল্যান্ডের ব্যাটারদের চাপে রাখতে পারে। ফলে বড় স্কোর গড়া আয়ারল্যান্ডের জন্য কঠিন হয়ে উঠতে পারে।

পরিস্থিতি ২: যদি ইংল্যান্ড মহিলা দল প্রথমে ব্যাট করে

* পাওয়ারপ্লে স্কোর: ৪৫–৫৫ রান
* সম্ভাব্য মোট স্কোর: ১৭৫–১৯০ রান
* সম্ভাব্য ফলাফল: ইংল্যান্ড মহিলা দলের জয়

অর্থাৎ, ইংল্যান্ডের আক্রমণাত্মক টপ অর্ডার শুরু থেকেই রান তোলার গতি বাড়াতে সক্ষম। ড্যানিয়েল ওয়াট, অ্যামি জোনস এবং ন্যাট সিভার-ব্রান্টরা ভালো শুরু পেলে ইংল্যান্ড সহজেই ১৭৫ রানের বেশি স্কোর গড়তে পারে।

চূড়ান্ত ভবিষ্যদ্বাণী:

সাম্প্রতিক ফর্ম, হেড-টু-হেড রেকর্ড, ঘরের মাঠের সুবিধা এবং দুই দলের শক্তির তুলনামূলক বিশ্লেষণে ইংল্যান্ড মহিলা দলই জয়ের সবচেয়ে বড় দাবিদার। আয়ারল্যান্ড লড়াই করার চেষ্টা করবে, তবে যদি বড় কোনও অঘটন না ঘটলে এই ম্যাচে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনাই সবচেয়ে বেশি।

ENG-W vs IRE-W টস ভবিষ্যদ্বাণী – আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬ (ম্যাচ ৮):

সাউদাম্পটনের দ্য রোজ বোল মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে টস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যদিও এই ভেন্যুতে প্রথমে ব্যাটিং ও বোলিং করে জয়ের হার সমান (৫০%-৫০%), তবুও টুর্নামেন্টের সাম্প্রতিক ম্যাচগুলোর ফলাফল অধিনায়কদের সিদ্ধান্তকে যথেষ্ট প্রভাবিত করতে পারে।

এই বিশ্বকাপে দ্য রোজ বোলে অনুষ্ঠিত সর্বশেষ ম্যাচে রান তাড়া করা দল সহজেই জয় পেয়েছিল। সেই কারণে টস জয়ী অধিনায়ক সম্ভবত প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেবেন, যাতে প্রতিপক্ষকে একটি নির্দিষ্ট স্কোরে আটকে রেখে পরে লক্ষ্য তাড়া করা যায়।

পাশাপাশি, সন্ধ্যার ঠান্ডা আবহাওয়া এবং নতুন বলে পেসারদের জন্য অতিরিক্ত সহায়তা পাওয়ার সম্ভাবনাও প্রথমে বোলিংয়ের সিদ্ধান্তকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে।

* টস জিতলে সম্ভাব্য সিদ্ধান্ত:
প্রথমে বোলিং

কেননা, রান তাড়া করে জয়ের সাম্প্রতিক সাফল্য, পেসারদের জন্য অনুকূল পরিবেশ এবং লক্ষ্য সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা। তবে যদি ইংল্যান্ড টস জিতে ব্যাটিং বেছে নেয়, তাহলেও তাদের শক্তিশালী ব্যাটিং লাইনআপ বড় স্কোর গড়ার সামর্থ্য রাখে। ফলে টস গুরুত্বপূর্ণ হলেও ম্যাচের ফেভারিট হিসেবে ইংল্যান্ডই এগিয়ে থাকবে।

আরো পড়ুন: Vaibhav sooryavanshi Controversy: মাথা গরম বৈভবের, এমন রূপ আগে কখনও দেখা যায়নি সূর্যবংশীর! ঠিক কী ঘটেছিল জানেন?

ENG-W vs IRE-W সম্ভাব্য একাদশ (Probable Playing XI):

ইংল্যান্ড মহিলা (ENG-W)-

১. অ্যামি জোনস (উইকেটকিপার)
২. ড্যানিয়েল ওয়াট
৩. ন্যাট সিভার-ব্রান্ট (অধিনায়ক)
৪. অ্যালিস ক্যাপসি
৫. হিদার নাইট
৬. ফ্রেয়া কেম্প
৭. ড্যানিয়েল গিবসন
৮. চার্লট ডিন
৯. সোফি একলেস্টোন
১০. লিনসি স্মিথ
১১. লরেন বেল

ইংল্যান্ডের ব্যাটিং ইউনিটে রয়েছে অভিজ্ঞতা ও আক্রমণাত্মক মানসিকতার দুর্দান্ত সমন্বয়। ড্যানিয়েল ওয়াট, অ্যামি জোনস, ন্যাট সিভার-ব্রান্ট এবং হিদার নাইটের মতো ব্যাটাররা যে কোনও বোলিং আক্রমণকে চাপে ফেলতে সক্ষম। অন্যদিকে সোফি একলেস্টোন, লরেন বেল ও ফ্রেয়া কেম্পের উপস্থিতিতে বোলিং বিভাগও যথেষ্ট শক্তিশালী।

আয়ারল্যান্ড মহিলা (IRE-W)-

১. আলানা ডালজেল
২. অ্যামি হান্টার (উইকেটকিপার)
৩. গ্যাবি লুইস (অধিনায়ক)
৪. অরলা প্রেন্ডারগাস্ট
৫. রেবেকা স্টোকেল
৬. লিয়া পল
৭. অ্যালিস টেক্টর
৮. আর্লিন কেলি
৯. আভা ক্যানিং
১০. কারা মারে
১১. অ্যামি ম্যাগুয়ার

আয়ারল্যান্ডের আশা মূলত অধিনায়ক গ্যাবি লুইস, অরলা প্রেন্ডারগাস্ট এবং অ্যামি হান্টারের ওপর নির্ভর করবে।

ENG-W vs IRE-W: সম্ভাব্য ম্যাচের সেরা খেলোয়াড়:

* ন্যাট সিভার-ব্রান্ট (ইংল্যান্ড)
* ড্যানিয়েল ওয়াট (ইংল্যান্ড)
* সোফি একলেস্টোন (ইংল্যান্ড)
* গ্যাবি লুইস (আয়ারল্যান্ড)
* অরলা প্রেন্ডারগাস্ট (আয়ারল্যান্ড)

অর্থাৎ, দুই দলের শক্তির তুলনায় ইংল্যান্ডের একাদশ অনেক বেশি ভারসাম্যপূর্ণ এবং অভিজ্ঞ। তাই এই ম্যাচে তাদের জয়ের সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে মনে করা হচ্ছে।

আরো পড়ুন: মরণ-বাঁচন ম্যাচে নিজেকে প্রমাণ করতে পারল না ভারত, ভারত 'এ' দলকে হারিয়ে জয়ী শ্রীলঙ্কা 'এ' দল!

ENG-W vs IRE-W আজকের ম্যাচে কে জিতবে? — বিশেষজ্ঞদের ভবিষ্যদ্বাণী (ম্যাচ ৮):

আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর অষ্টম ম্যাচে ইংল্যান্ড মহিলা ও আয়ারল্যান্ড মহিলা দলের লড়াইয়ে কাগজে-কলমে স্পষ্ট ফেভারিট ইংল্যান্ড। কেননা, সাম্প্রতিক ফর্ম, দলীয় গভীরতা, অভিজ্ঞতা এবং ঘরের মাঠের সুবিধা—সবদিক থেকেই এগিয়ে রয়েছে ইংল্যান্ড মহিলা দল।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৮৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দুর্দান্ত আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে ইংল্যান্ড। অন্যদিকে আয়ারল্যান্ড তাদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৪০ রানে হেরে কিছুটা চাপে রয়েছে।

ইংল্যান্ডের হয়ে ড্যানিয়েল ওয়াট, অ্যামি জোনস এবং ন্যাট সিভার-ব্রান্ট ব্যাট হাতে বড় ভূমিকা পালন করতে পারেন। বোলিং বিভাগে ফ্রেয়া কেম্প, সোফি একলেস্টোন এবং লরেন বেল প্রতিপক্ষ ব্যাটারদের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারেন।

ENG-W vs IRE-W: চূড়ান্ত বিশেষজ্ঞ ভবিষ্যদ্বাণী:

দুই দলের বর্তমান শক্তি, ফর্ম এবং পরিসংখ্যান বিচার করলে এই ম্যাচে ইংল্যান্ড মহিলা দলের জয়ের সম্ভাবনাই সবচেয়ে বেশি। সুতরাং, আজকের ম্যাচের ভবিষ্যদ্বাণী হল, ইংল্যান্ড মহিলা দলের জয়ী হওয়ার সম্ভবনা সবথেকে বেশি।

বিধিসম্মত সতর্কীকরণ:

ক্রিকেটসহ যে কোনও খেলায় ফলাফল সম্পূর্ণরূপে অনিশ্চিত। এই প্রতিবেদনে প্রকাশিত ম্যাচ-ভবিষ্যদ্বাণী, পরিসংখ্যান ও বিশ্লেষণ শুধুমাত্র তথ্যভিত্তিক মূল্যায়ন এবং বিশেষজ্ঞ মতামতের উপর নির্ভরশীল। প্রকৃত ম্যাচের ফল ভিন্ন হতে পারে। পাঠকদের নিজস্ব বিবেচনা ও বিশ্লেষণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনও ধরনের আর্থিক বা বেটিং-সংক্রান্ত সিদ্ধান্তের জন্য এই পূর্বাভাসকে চূড়ান্ত বলে গণ্য করবেন না।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে