CSE
Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%
নিউজ

Vaibhav sooryavanshi Controversy: মাথা গরম বৈভবের, এমন রূপ আগে কখনও দেখা যায়নি সূর্যবংশীর! ঠিক কী ঘটেছিল জানেন?

ডাম্বুলায় ত্রিদেশীয় সিরিজের এক উত্তেজনায় ভরপুর ম্যাচের শেষে শুরু হল বিতর্ক। নির্ধারিত ৫০ ওভারে ভারত ‘এ’ আর শ্রীলঙ্কা ‘এ’ দলের মধ্যের এই ওয়ানডে ম্যাচ টাই হয়। তবে সুপার ওভারে জয় পায় শ্রীলঙ্কা ‘এ’। যদিও ম্যাচের ফলাফলের থেকেও সব থেকে বেশি যে বিষয়টা নিয়ে আলোচনা চলছে তা হল, আম্পায়ারিং বিতর্ক আর ম্যাচের শেষে দুই ক্রিকেটারের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়। কেন এই বিতর্ক?

Vaibhav Suryavanshi angry
Vaibhav Suryavanshi angry

ডাম্বুলায় ত্রিদেশীয় সিরিজের এক উত্তেজনায় ভরপুর ম্যাচের শেষে শুরু হল বিতর্ক। নির্ধারিত ৫০ ওভারে ভারত ‘এ’ আর শ্রীলঙ্কা ‘এ’ দলের মধ্যের এই ওয়ানডে ম্যাচ টাই হয়। তবে সুপার ওভারে জয় পায় শ্রীলঙ্কা ‘এ’। যদিও ম্যাচের ফলাফলের থেকেও সব থেকে বেশি যে বিষয়টা নিয়ে আলোচনা চলছে তা হল, আম্পায়ারিং বিতর্ক আর ম্যাচের শেষে দুই ক্রিকেটারের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়।

সূর্যাংশ শেদগে আর বিপরাজ নিগমের বিধ্বংসী লড়াই!

টস হেরে গিয়ে ভারত ‘এ’ দল প্রথমে ব্যাট করতে গিয়ে বড় ধাক্কা খায়। ১৪৩ রানে ৭টি উইকেট হারিয়ে তারা চাপে পড়ে যায়। সেখান থেকে সূর্যাংশ শেদগে আর বিপরাজ নিগমের বিধ্বংসী লড়াইয়ে ম্যাচে ফিরে আসে ভারত। অষ্টম উইকেটে তাঁরা ১০৪ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে ২৬৫ রান সংগ্রহ করে এনে দেন দলকে। শেদগে ৭২ আর নিগম ৫১ রান করেন। তাছাড়াও বৈভব সূর্যবংশী ২১ আর রুতুরাজ গায়কোয়াড় ৩২ রান করেন। 

শ্রীলঙ্কার হয়ে ব্যাটিংয়ে ঝড় তুললেন সাদিরা সামারাবিক্রমা!

২৬৬ রানের লক্ষ্য তাড়া করতে মাঠে নেমে শ্রীলঙ্কার হয়ে ব্যাটিংয়ে যেন জ্বলে উঠলেন সাদিরা সামারাবিক্রমা। শ্রীলঙ্কা তাঁর ৯১ রানের ইনিংসের ওপর নির্ভর করে জয়ের খুব কাছে চলে যায়। শেষ ওভারে মাত্র ৫ রান প্রয়োজন ছিল। তবে ভারতীয় পেসার আরশাদ খান দারুন বোলিং করে নাটকীয়তা ফিরিয়ে আনেন ম্যাচে। শেষ বলে জয়ের জন্য শ্রীলঙ্কার ২ রান প্রয়োজন ছিল। কিন্তু মাত্র ১ রান করে তারা। দ্বিতীয় রান নিয়ে গিয়ে রান-আউট হন ব্যাটার। ম্যাচ টাই হয়।

সুপার ওভার আয়োজন করতে নারাজ আম্পায়াররা:

তারপরেই শুরু নতুন বিতর্ক। আলো কমে আসার জন্য প্রথমে সুপার ওভার আয়োজন করতেই চাননি আম্পায়াররা। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হন ভারত অধিনায়ক তিলক বর্মা। তিনি ও কোচিং স্টাফ মাঠেই তর্কে জড়িয়ে পড়েন আম্পায়ারদের সঙ্গে। দীর্ঘ আলোচনার পর শেষমেষ সুপার ওভার খেলার জন্য সিদ্ধান্ত হয়।

আম্পায়ারের সিদ্ধান্তে ভারতীয় শিবিরে অসন্তোষ:

সুপার ওভারে আরশাদ খান বল হাতে নো-বল আর ওয়াইডসহ খরচ করেন মোট ১৬ রান। ওভারের শেষ বলে একটি ক্যাচ আউট হয়ে গেলেও, বলের উচ্চতা থার্ড আম্পায়ার কোমরের উপরে থাকায় সেটা নো-বল ঘোষিত হয়। আম্পায়ারের এই সিদ্ধান্তে ভারতীয় শিবিরে অসন্তোষ দেখা দেয়।

আরো পড়ুন: মরণ-বাঁচন ম্যাচে নিজেকে প্রমাণ করতে পারল না ভারত, ভারত 'এ' দলকে হারিয়ে জয়ী শ্রীলঙ্কা 'এ' দল!

শ্রীলঙ্কার বোলার কুগাথাস মাথুলানের চাপে সূর্যাংশ আর বৈভব:

১৭ রানের লক্ষ্য নিয়ে ভারত ব্যাট করতে নামে। শ্রীলঙ্কার বোলার কুগাথাস মাথুলান সূর্যাংশ শেদগে আর বৈভব সূর্যবংশীকে চাপে ফেলেন। তাঁর নিখুঁত ইয়োর্কারের সম্মুখে রান তুলতে গিয়ে হিমশিম খেতে হল ভারতীয় ব্যাটারদের। পঞ্চম বলে একটি চার মারেন বৈভব। শেষ বলে জয়ের জন্য ৮ রান প্রয়োজন ছিল। শেষ ডেলিভারিতে তিনি ব্যাটে বলই ছোঁয়াতেই পারেননি। ফলে জয় পায় শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কান ক্রিকেটারকে ধাক্কা দিলেন বৈভব:

ম্যাচ শেষ হতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। শ্রীলঙ্কার ক্রিকেটারদের উদযাপনের সময় প্রতিপক্ষের কয়েকজন খেলোয়াড়ের সাথে ভারতীয় ব্যাটার সূর্যাংশ শেদগে আর বৈভব সূর্যবংশীর বাকবিতণ্ডা শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, এক পর্যায়ে গিয়ে এক শ্রীলঙ্কান ক্রিকেটারকে বৈভব ধাক্কা দেন। পরে দ্রুত হস্তক্ষেপ করে দুই দলের সিনিয়র ক্রিকেটার সহ কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আরো পড়ুন: Sourav Ganguly's Prediction on FIFA: এবার কোন দেশ ফুটবল বিশ্বকাপ জিতবে? বিরাট ভবিষ্যদ্বাণী করে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়!

ট্যাগ:IndiaVaibhav Suryavanshi

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে