CSE
Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%
নিউজ

Sourav Ganguly's Prediction on FIFA: এবার কোন দেশ ফুটবল বিশ্বকাপ জিতবে? বিরাট ভবিষ্যদ্বাণী করে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়!

চার বছরের অপেক্ষার অবসান। শুরু হয়ে গিয়েছে ফিফা বিশ্বকাপ ২০২৬। প্রতিদিন বিশ্বের ফুটবলপ্রেমীরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন একটার পর একটা হাইভোল্টেজ ম্যাচ। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়নকে নিয়ে জোরদার আলোচনা। শিরোপা ধরে রাখতে পারবে কি বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা? নাকি দীর্ঘ ২৪ বছর ধরে অপেক্ষার করে এবার ষষ্ঠবারের মতো বিশ্বকাপ নিজেদের দখলে করবে ব্রাজিল? জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল সব দলকেই নিয়েই রয়েছে ব্যাপক প্রত্যাশা। তাহলে কে জিতবে বিশ্বকাপ?

Sourav Ganguly Fifa prediction
Sourav Ganguly Fifa prediction

চার বছরের অপেক্ষার অবসান। শুরু হয়ে গিয়েছে ফিফা বিশ্বকাপ ২০২৬। প্রতিদিন বিশ্বের ফুটবলপ্রেমীরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন একটার পর একটা হাইভোল্টেজ ম্যাচ। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়নকে নিয়ে জোরদার আলোচনা। শিরোপা ধরে রাখতে পারবে কি বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা? নাকি দীর্ঘ ২৪ বছর ধরে অপেক্ষার করে এবার ষষ্ঠবারের মতো বিশ্বকাপ নিজেদের দখলে করবে ব্রাজিল? জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল সব দলকেই নিয়েই রয়েছে ব্যাপক প্রত্যাশা।

কোনও দলকে এখনই ফেভারিট বলতে নারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়!

এই টানটান উত্তেজনার আবহেই প্রশ্নের মুখে টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ইস্টবেঙ্গলের আইএসএল জয়ের উদযাপন অনুষ্ঠানে এসেছিলেন সৌরভ। সেখানেই ফুটবল বিশ্বকাপ নিয়ে তাঁকে প্রশ্নের মুখে পড়তে হয়। বিশ্বকাপে এবারে চ্যাম্পিয়ন কে হতে পারে জানত চাওয়া হলে সৌরভ জানিয়ে দেন, কোনও দলকে এখনই ফেভারিট বলতে তিনি রাজি নন।

ফুটবল নিয়ে গভীর জ্ঞান নেই সৌরভের!

সৌরভ বলেন, “এইতো সবে তো বিশ্বকাপ শুরু হল। সব ম্যাচ দেখার সুযোগও পাইনি। অনেক ম্যাচই গভীর রাতে হয়, সেই জন্য দেখা কঠিন। এই মুহূর্তে কে যে ফেভারিট, সেটা বলে দেওয়ার মতো ফুটবল নিয়ে আমার গভীর জ্ঞান নেই। বিশ্বকাপ আরও কিছুটা এগোক, তারপরে হয়তো বলা যাবে।”

আরো পড়ুন: প্র্যাকটিস করতে গিয়ে গুরুতর চোট পেয়েছিল বৈভব, তারপর কী ঘটল...?

মেসি-রোনাল্ডোদের নিয়ে প্রত্যাশা সৌরভেরও:

সৌরভ আরও জানান, তিনি এখনও পর্যন্ত শুধু সাউথ কোরিয়া ন্যাশনাল ফুটবল দলের একটি ম্যাচ তাও আংশিকভাবে দেখতে সুযোগ পেয়েছেন। যদিও এবারের বিশ্বকাপে লিওনেল মেসি আর  ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের পারফরম্যান্স দেখতে তিনি মুখিয়ে রয়েছেন। সৌরভ বলেন, “মেসি-রোনাল্ডোদের শেষ বিশ্বকাপ এটাই। স্বাভাবিকভাবেই তাঁদের কেন্দ্র করে প্রত্যাশা থাকবে সমর্থকদের।”

এদিকে, ইস্টবেঙ্গলের সাম্প্রতিক সাফল্য নিয়েও সৌরভ গঙ্গোপাধ্যায় উচ্ছ্বসিত। দীর্ঘ ২২ বছরের অপেক্ষা শেষে আইএসএল শিরোপা জেতার পর লাল-হলুদ সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। সৌরভ মনে করেন, ক্লাবকে এই সাফল্য আগামী দিনে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। নতুন উদ্দীপনা তৈরি করবে ভারতীয় ফুটবলে।

আরো পড়ুন: বঙ্গকণ্যার পারফরম্যান্স তাকিয়ে দেখল গোটা বিশ্ব, পাকিস্তানকে ধরাশায়ী করতে তিনি 'একাই একশো'!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে