CSE
Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%
নিউজ

প্র্যাকটিস করতে গিয়ে গুরুতর চোট পেয়েছিল বৈভব, তারপর কী ঘটল...?

উদ্বেগের কালো মেঘ ভারত ‘এ’ দলের তরুণ প্রতিভা বৈভব সূর্যবংশীকে ঘিরে। শ্রীলঙ্কায় চলা ত্রিদেশীয় ‘এ’ সিরিজ চলাকালীন প্রকাশ্যে এল তাঁর চোট পাওয়ার খবর। তবে, ভারত ‘এ’ দলের টিম ম্যানেজমেন্টের তরফে এখনও পর্যন্ত এই নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি সামনে আসেনি। তবুও বৈভবের চোট নিয়ে ভারতীয় শিবির আর ক্রিকেটপ্রেমীরা উদ্বিগ্ন। কেন এত উদ্বেগ?

Vaibhav Suryavanshi injury update
Vaibhav Suryavanshi injury update

উদ্বেগের কালো মেঘ ভারত ‘এ’ দলের তরুণ প্রতিভা বৈভব সূর্যবংশী-কে ঘিরে। শ্রীলঙ্কায় চলা ত্রিদেশীয় ‘এ’ সিরিজ চলাকালীন প্রকাশ্যে এল তাঁর চোট পাওয়ার খবর। তবে, ভারত ‘এ’ দলের টিম ম্যানেজমেন্টের তরফে এখনও পর্যন্ত এই নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি সামনে আসেনি। তবুও বৈভবের চোট নিয়ে ভারতীয় শিবির আর ক্রিকেটপ্রেমীরা উদ্বিগ্ন।

অনুশীলনের চলাকালীন চোট পেলেন বৈভব!

বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, ডাম্বুলার রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলনের চলাকালীন নেটে বৈভব ব্যাটিং করছিলেন। তখনই হঠাৎ অস্বস্তি অনুভব করেন তিনি। ব্যথা ও শারীরিক সমস্যার জন্য মাঝপথেই তাঁকে ব্যাটিং সেশন শেষ করে মাঠ থেকে বেরিয়ে যেতে হয়। তবে বৈভবের ঠিক কী ধরনের চোট সমস্যা রয়েছে, সে নিয়ে এখনও সরকারি তথ্য সামনে আসেনি।

পরবর্তী ম্যাচে বৈভবের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা!

তাই ভারত ‘এ’ দল আর শ্রীলঙ্কা ‘এ’ দলের গুরুত্বপূর্ণ ম্যাচে কি বৈভব আদৌ অংশগ্রহণ করতে পারবে? সেই নিয়ে শুরু হয়েছে অনিশ্চয়তা। জল্পনা চলছে যে, তাঁকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হয়তো একাদশের বাইরে রাখা যেতে পারে। তবে বিষয়টি নিয়ে ভারতীয় দলের পক্ষ থেকে এখনও পর্যন্ত একটিও মন্তব্য করা হয়নি।

টুর্নামেন্টে অবস্থান পাকা করতে ভারতের জয় প্রয়োজন:

ত্রিদেশীয় সিরিজের বর্তমান পরিস্থিতিতে ভারতীয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ বৈভবের ফিটনেস। অধিনায়ক তিলক বর্মা-র অধিনায়কত্বে  আগের ম্যাচে ভারত ‘এ’ দল আফগানিস্তান ‘এ’-দলের কাছে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে পরাজিত হয়েছে মাত্র ৪ রানে। তাই টুর্নামেন্টে নিজেদের অবস্থান আরও শক্তপোক্ত করতে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাওয়া খুব প্রয়োজন।

আরো পড়ুন: বঙ্গকণ্যার পারফরম্যান্স তাকিয়ে দেখল গোটা বিশ্ব, পাকিস্তানকে ধরাশায়ী করতে তিনি 'একাই একশো'!

এই মুহূর্তে ভারতের অবস্থান:

অন্যদিকে, আগের ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’ দল আফগানিস্তান ‘এ’-দলকে ৮ উইকেটে হারিয়ে দিয়ে আত্মবিশ্বাসী অবস্থায় রয়েছে। দুই দলই এখন পর্যন্ত একটি করে ম্যাচ জিতেছে আর একটি করে ম্যাচে হেরে গিয়েছে। সিরিজের প্রথম সাক্ষাতে শ্রীলঙ্কা ‘এ’ দলকে ভারত ‘এ’ দল ৮ রানে হারিয়ে দিয়েছিল।

বৈভবের অনুপস্থিতি বড় ধাক্কা ভারতের জন্য:

এমতাবস্থায় বৈভব সূর্যবংশীর সম্ভাব্য অনুপস্থিতি ভারতীয় দলের জন্য ব্যাটিং বিভাগে বড় ধাক্কা তৈরি করতে পারে। দলের মেডিকেল আপডেট আর টিম ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেয় সেই দিকেই এখন তাকিয়ে সকলে।

আরো পড়ুন: বিরাট কোহলির ওপরে ভরসা নেই গৌতম গম্ভীরের, তাহলে কার ওপর ভরসা করে ভারতকে বিশ্বকাপ জেতাতে চাইছেন 'হেডমাস্টার'?

ট্যাগ:IndiaVaibhav Suryavanshi

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে