বিরাট কোহলির ওপরে ভরসা নেই গৌতম গম্ভীরের, তাহলে কার ওপর ভরসা করে ভারতকে বিশ্বকাপ জেতাতে চাইছেন 'হেডমাস্টার'?

চাপের মুহূর্তে ফের দলের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ লোকেশ রাহুল। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে তিনি যখন ক্রিজে নামেন, তখন পরপর ঈশান কিষান আর শ্রেয়াস আইয়ারের উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় ভারত। জয়ের জন্য প্রয়োজনীয় রান রেট আস্তে আস্তে বেড়ে ৭-এর কাছাকাছি চলে যাচ্ছিল। ঠিক সেই রাহুল সময়ই আক্রমণাত্মক ব্যাটিং দক্ষতায় ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন। কেমন ছিল রাহুলের পারফরম্যান্স?

Tuhina Bhattacharya
Tuhina Bhattacharya

2 মিনিট পড়া
Virat Kohli and Gautam Gambhir
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

চাপের মুহূর্তে ফের দলের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ লোকেশ রাহুল। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে তিনি যখন ক্রিজে নামেন, তখন পরপর ঈশান কিষান আর শ্রেয়াস আইয়ারের উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় ভারত। জয়ের জন্য প্রয়োজনীয় রান রেট আস্তে আস্তে বেড়ে ৭-এর কাছাকাছি চলে যাচ্ছিল। ঠিক সেই রাহুল সময়ই আক্রমণাত্মক ব্যাটিং দক্ষতায় ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন।

রাহুলের ঝোড়ো ব্যাটিংয়ে জয় ভারতের!

এদিন মাত্র ১৯ বলে ৩৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন রাহুল। ৪টি চার আর ৩টি বিশাল ছক্কা ছিল তাঁর ইনিংসে। রাহুলের এই বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে ১৩ বল বাকি থাকতেই ভারত জয়ের লক্ষ্যে পৌঁছায়। একসময় যে ম্যাচে চাপে ভুগছিল ভারত, সেই ম্যাচে জয় পেল ভারত, সবটাই রাহুলের ব্যাটের সৌজন্যে।

ওয়ানডে ক্রিকেটে ফিনিশার মানেই লোকেশ রাহুল!

গত কয়েক বছরে ওয়ানডে ক্রিকেটে ফিনিশার হিসেবে লোকেশ রাহুল নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। পরিসংখ্যানও বলছে সেই কথাই। ভারতীয় দলের হয়ে তিনি ফিনিশারের ভূমিকায় ৩৫টি ইনিংসে ব্যাটিংয়ে তাঁর সংগ্রহ ১৫১৭ রান। এই সময়ে তাঁর গড় ৬৩.৫। এই গর আন্তর্জাতিক ক্রিকেটে সত্যিই প্রশংসনীয়। পাঁচ নম্বরে মাঠে নেমে প্রায় ১০০ স্ট্রাইক রেটে রান করে, প্রয়োজনে ইনিংস গড়ে ম্যাচ শেষ করেছেন দায়িত্বের সঙ্গে। 

আরো পড়ুন: পাকিস্তানের মুখের হাসি কেড়ে নিয়ে রেকর্ড গড়লেন ভারতীয় মহিলারা!

রাহুলের এই ধারাবাহিক পারফরম্যান্স বলে দিচ্ছে, ওপেনার বা টপ অর্ডার ব্যাটার হিসেবে তিনি পরিচিত হলেও, দলের প্রয়োজনে নিজের ভূমিকা পরিবর্তন করতেও কোনোদিনও তিনি দ্বিধা করেননি। মাঝের সারিতে নেমেও ভারতীয় ব্যাটিংকে তিনি আরও শক্তিশালী করে তুলেছেন।

ভবিষ্যতে ওডিআই দলে গৌতম গম্ভীরের নজরে থাকবেন রাহুল:

বর্তমান ভারতীয় দলে সবচেয়ে বড় ভরসা হিসেবে বিরাট কোহলিকেই ধরা হয়। তবে রাহুল পাঁচ নম্বরে নেমে ধারাবাহিকভাবে ম্যাচ ফিনিশ করার যে দক্ষতা দেখিয়েছেন, তাতে আগামী ওডিআই দলের পরিকল্পনায় প্রধান কোচ গৌতম গম্ভীর তাঁকে নিয়ে ভাবতেই পারেন।

আরো পড়ুন: পাকিস্তানের বিপক্ষে ভারতের এই ‘লেডি শেহওয়াগ’ যা ঘটালেন তা ক্রিকেট ইতিহাসে লেখা থাকবে!

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে