CSE
Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%
নিউজ

পাকিস্তানের বিপক্ষে ভারতের এই ‘লেডি শেহওয়াগ’ যা ঘটালেন তা ক্রিকেট ইতিহাসে লেখা থাকবে!

ভারত-পাক ম্যাচ আর বাড়তি উত্তেজনা যেন একে অপরের সমর্থক। আর সেই মহারণেই ইতিহাস লিখলেন টিম ইন্ডিয়ার তারকা ওপেনার শেফালি ভার্মা। বর্মিংহামের এজবাস্টন মাঠে আয়োজিত মহিলা টি-২০ বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে ইনিংসের প্রথম বলে তিনি ছক্কা হাঁকিয়ে নজির গড়লেন তিনি। বাকি ইনিংস কেমন খেললেন শেফালি?

Shafali Varma's first ball six
Shafali Varma's first ball six

ভারত-পাক ম্যাচ আর বাড়তি উত্তেজনা যেন একে অপরের সমর্থক। আর সেই মহারণেই ইতিহাস লিখলেন টিম ইন্ডিয়ার তারকা ওপেনার শেফালি ভার্মা। বর্মিংহামের এজবাস্টন মাঠে আয়োজিত মহিলা টি-২০ বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে ইনিংসের প্রথম বলে তিনি ছক্কা হাঁকিয়ে নজির গড়লেন তিনি।

মহিলা টি-২০ বিশ্বকাপের ইতিহাসে শেফালির নজির!

পাকিস্তানের হয়ে স্পিনার সাদিয়া ইকবাল বোলিং শুরু করেছিলেন। ম্যাচের প্রথম বলেই শেফালি আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট চালান।  সোজা বাউন্ডারি পেরিয়ে বল গ্যালারিতে আছড়ে পড়ে। তখনই মহিলা টি-২০ বিশ্বকাপের ইতিহাসে ভারতীয় এই ওপেনার ইনিংসের প্রথম বলে ছক্কা হাঁকানো প্রথম ব্যাটার হিসেবে নিজের লিখিয়ে নেন।

শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে 'লেডি শেহওয়াগ'!

শুরু থেকেই 'লেডি শেহওয়াগ’ নামে পরিচিত শেফালি নিজের স্বভাবসিদ্ধ বিস্ফোরক ভঙ্গিতে মাঠে নামেন। প্রথম বলে ছক্কা মেরে তিনি প্রমাণ করে দেন, এই বিশ্বকাপে ভারতীয় দল আক্রমণাত্মক ক্রিকেট খেলার উদ্দেশ্যেই মাঠে নেমেছে।

আরো পড়ুন: Vaibhav Sooryavanshi's Mother: রাতে না ঘুমিয়ে ১০-১৫ জনের রান্না করতে হত, বৈভবের মায়ের হাড়ভাঙা পরিশ্রমের কথা জানলে অবাক হবেন!

মাত্র ৬ রানেই তাঁর ইনিংস শেষ শেফালির:

যদিও ইতিহাস গড়ার পর বড় ইনিংস শেফালি খেলতে পারেননি। প্রথম বলের ছক্কা মেরে পরবর্তী কয়েকটি বলে তিনি রান তুলতে সমস্যায় পড়েন। দ্রুত ঘুরে দাঁড়িয়ে সাদিয়া ইকবাল নিখুঁত লাইন ও লেংথে বল করেন। প্রথম ওভারের পঞ্চম বলে বড় শট খেলতে গিয়ে, পাক উইকেটকিপার মুনিবা আলীর হাতে ক্যাচ দিয়ে শেফালি সাজঘরে ফেরেন। মাত্র ৬ রানেই তাঁর ইনিংস শেষ হয় ঠিকই, কিন্তু বিশ্বকাপের ইতিহাসে স্থায়ীভাবে তিনি নিজের নাম লিখিয়েছেন।

এজবাস্টনের মাঠ যেন ভারতের ঘরের মাঠ:

ভারত-পাকিস্তান দ্বৈরথকে কেন্দ্র করে এজবাস্টনের পরিবেশ এদিন ছিল টানটান উত্তেজনায় ভরপুর। প্রচুর সংখ্যক ভারতীয় সমর্থকদের উপস্থিতিতে মাঠে যেন ঘরের মাঠের আবহ বিরাজ করছিল। এমন পরিবেশেই শেফালির ঐতিহাসিক ছক্কা হয়ে ওঠে ম্যাচের অন্যতম বড় আকর্ষণ। 

রেকর্ড গড়ার ক্ষেত্রে নতুন নন শেফালি। আন্তর্জাতিক ক্রিকেটে অল্প বয়সে ও ভারতের হয়ে হাফ সেঞ্চুরির নজির গড়ে আগেই আলোচনায় উঠে আসেন তিনি। এবারের বিশ্বকাপের মঞ্চেও তিনি নতুন ইতিহাস লিখলেন।

আরো পড়ুন: বাংলাদেশের এই 'বিখ্যাত' ক্রিকেটারকে পেটাল পুলিশ, কিন্তু কেন?

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে