CSE
Toss Index623.7 +2.03%Match Index579.1 +4.27%TIX-IWTO26108.5 +3.16%TIX-CPL2666.1 +2.03%Caribbean Premier League 2026 · CSXM3594 GAW vs JK +0.00%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%M3589 TKR vs ABF −1.73%M3588 SNP vs BT −0.73%M3587 SA vs ZIM +4.27%M3586 ENG-W vs IRE-W +4.27%M3585 SCO-W vs NLD-W +0.00%Toss Index623.7 +2.03%Match Index579.1 +4.27%TIX-IWTO26108.5 +3.16%TIX-CPL2666.1 +2.03%Caribbean Premier League 2026 · CSXM3594 GAW vs JK +0.00%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%M3589 TKR vs ABF −1.73%M3588 SNP vs BT −0.73%M3587 SA vs ZIM +4.27%M3586 ENG-W vs IRE-W +4.27%M3585 SCO-W vs NLD-W +0.00%
নিউজ

বঙ্গকণ্যার পারফরম্যান্স তাকিয়ে দেখল গোটা বিশ্ব, পাকিস্তানকে ধরাশায়ী করতে তিনি 'একাই একশো'!

মহিলাদের টি-২০ বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে দারুন জয় দিয়ে এবারের বিশ্বকাপ অভিযানে নামল ভারত। রবিবার এজবাস্টনে আয়োজিত হাই-ভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে ৬৪ রানে ধরাশায়ী করে ইতিহাস গড়লেন টিম ইন্ডিয়ার অধিনায়ক হরমনপ্রীত কৌর। কী রেকর্ড গড়লেন তিনি?

Richa Ghosh vs Pakistan-W
Richa Ghosh vs Pakistan-W

মহিলাদের টি-২০ বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে দারুন জয় দিয়ে এবারের বিশ্বকাপ অভিযানে নামল ভারত। রবিবার এজবাস্টনে আয়োজিত হাই-ভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে ৬৪ রানে ধরাশায়ী করে ইতিহাস গড়লেন টিম ইন্ডিয়ার অধিনায়ক হরমনপ্রীত কৌর

মহিলাদের টি-২০ বিশ্বকাপ ইতিহাসে রেকর্ড হরমনপ্রীতের!

এদিনের ম্যাচেই মহিলাদের টি-২০ বিশ্বকাপ ইতিহাসে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান সংগ্রাহক ব্যাটার হয়ে হলেন হরমনপ্রীত। ম্যাচ শুরু হওয়ার আগে মিতালি রাজের ৭২৬ রানের রেকর্ডের সমানে ছিলেন তিনি। ইনিংসের প্রথম রান নেওয়ার সাথে সাথেই সেই রেকর্ড ভেঙে দিয়ে নিজের নামে নতুন ইতিহাস গড়লেন।

হরমনপ্রীত কৌরের গুরুত্বপূর্ণ ইনিংস!

ভারতের ইনিংসের সূচনাটা তেমন সুখকর ছিলনা। মাত্র ২০ বলের দুই গুরুত্বপূর্ণ উইকেট হারায় দল। শেফালি ভার্মা করেন ৬ রান আর জেমাইমা রডরিগেজ মাত্র ১রান করে সাজঘরে ফিরে আসেন। এই কঠিন পরিস্থিতিতে মাঠে নেমে অধিনায়ক হরমনপ্রীত কৌর দায়িত্বশীল ব্যাটিং করলেন। প্রথম বলেই তিনি এক রান নিয়ে ভারতের হয়ে মহিলাদের টি-২০ বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রাহক হন।

ইতিহাস গড়লেন শেফালি ভার্মাও:

অন্যদিকে ম্যাচের প্রথমেই ইতিহাস গড়লেন শেফালি ভার্মাও। তিনি  ম্যাচে পাকিস্তানের স্পিনার সাদিয়া ইকবালের করা প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে নজির সৃষ্টি করেন তিনি। ইতিপূর্বে মহিলাদের টি-২০ বিশ্বকাপের ইতিহাসে ম্যাচের প্রথম বলেই ভারতের হয়ে ছক্কা হাঁকানোর ঘটনা আগে কোনোদিনও দেখা যায়নি। 

আরো পড়ুন: বিরাট কোহলির ওপরে ভরসা নেই গৌতম গম্ভীরের, তাহলে কার ওপর ভরসা করে ভারতকে বিশ্বকাপ জেতাতে চাইছেন 'হেডমাস্টার'?

রিচা ঘোষের গুরুত্বপূর্ণ ভূমিকা:

ভারতের হয়ে ব্যাট করতে গিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখলেন রিচা ঘোষ। তাঁর দুর্দান্ত ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ভারত ৬ উইকেট হারিয়ে তোলে ১৭০ রান। জবাবে ব্যাট করতে মাঠে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় পাকিস্তান। নিয়মিত বিরতিতে তারা উইকেট হারিয়ে শেষমেষ ১০৬ রানেই গুটিয়ে যায়। তবে ম্যাচে একটি সহজ ক্যাচ হাতছাড়া করে ফেলেন। সেই সুযোগ শ্রেয়াঙ্কা পাটিলের বলে মিস হলেও সেটা ভারতের জয়ে বাধা হয়ে দাঁড়ায়নি।

এদিনের ম্যাচের পর মহিলাদের টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক তালিকায় একেবারে প্রথমে উঠে এলেন হরমনপ্রীত কৌর। তালিকা অনুযায়ী তাঁর সংগৃহীত রান ৭৬২। ৭২৬ রান করে দ্বিতীয় স্থানে রয়েছেন মিতালি রাজ। তৃতীয় স্থানে ৫৯২ রান করে রয়েছেন স্মৃতি মন্ধানা। আর চতুর্থ স্থানে ৪০৮ রান করে অবস্থান করছেন জেমাইমা রডরিগেজ।

আরো পড়ুন: পাকিস্তানের মুখের হাসি কেড়ে নিয়ে রেকর্ড গড়লেন ভারতীয় মহিলারা!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 369 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে