CSE
Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%
নিউজ

মরণ-বাঁচন ম্যাচে নিজেকে প্রমাণ করতে পারল না ভারত, ভারত 'এ' দলকে হারিয়ে জয়ী শ্রীলঙ্কা 'এ' দল!

ত্রিদেশীয় সিরিজে চতুর্থ ম্যাচে টানটান উত্তেজনায় লড়াই, অবশেষে সুপার ওভারে, শ্রীলঙ্কা ‘এ’-র কাছে হার স্বীকার করল ভারত ‘এ’। নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে টাই হয়। এরপর সুপার ওভারে ভারত ১৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র ৯ রান তুলতে পারে। যার ফলে ৭ রানে জয় পায় শ্রীলঙ্কা ‘এ’। কেমন ছিল এদিনের ম্যাচ?

India-A lost against Sri Lanka-A
India-A lost against Sri Lanka-A

ত্রিদেশীয় সিরিজে চতুর্থ ম্যাচে টানটান উত্তেজনায় লড়াই, অবশেষে সুপার ওভারে, শ্রীলঙ্কা ‘এ’-র কাছে হার স্বীকার করল ভারত ‘এ’। নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে টাই হয়। এরপর সুপার ওভারে ভারত ১৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র ৯ রান তুলতে পারে। যার ফলে ৭ রানে জয় পায় শ্রীলঙ্কা ‘এ’। 

প্রথমে ব্যাট করতে নেমে ২৬৫ রান তোলে ভারত ‘এ’। এরই জবাবে শ্রীলঙ্কা ‘এ’ ৫০ ওভারে ২৬৫ রান তোলায় ম্যাচ সুপার ওভারে গড়ায়।

সুপার ওভারে শ্রীলঙ্কার দাদাগিরি!

সুপার ওভারে টিম ইন্ডিয়া-র অধিনায়ক তিলক বর্মা বল আরশাদ খানের হাতে তুলে দেন। তবে শেষ ওভারে দুর্দান্ত বোলিং করেও সুপার ওভারে ছন্দ ধরে রাখতে ব্যর্থ হন তিনি।

শ্রীলঙ্কা ‘এ’-র সুপার ওভারের স্কোর:
প্রথম বলে: ২ রান
ওয়াইড বলে: ১ রান
দ্বিতীয় বলে: ২ রান
তৃতীয় বলে: ৩ রান
চতুর্থ বলে: ৬ রান
নো বলে: ১ রান
শেষ বলে: লেগ বাই থেকে ১ রান

তাই সুপার ওভারে শ্রীলঙ্কা ‘এ’ ১৬ রান সংগ্রহ করে। জয়ের জন্য ১৭ রান প্রয়োজন ছিল ভারতের।

বৈভব-সূর্যাংশ জুটির ব্যর্থতা:

ব্যর্থ হল বৈভব-সূর্যাংশ জুটি ভারতের হয়ে ব্যাট করতে নেমেছিলেন বৈভব সূর্যবংশী আর সূর্যাংশ শেডগে। প্রথম থেকে প্রয়োজনীয় রানরেটের চাপ ছিলই।

ভারতের সুপার ওভারের স্কোর:

প্রথম বলে: ২ রান
দ্বিতীয় বলে: ০ রান
তৃতীয় বলে: ১ রান
চতুর্থ বলে: ২ রান
পঞ্চম বলে: ৪ রান
ষষ্ঠ বলে: ০ রান

আরো পড়ুন: Sourav Ganguly's Prediction on FIFA: এবার কোন দেশ ফুটবল বিশ্বকাপ জিতবে? বিরাট ভবিষ্যদ্বাণী করে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়!

প্রত্যাশা পূরণে ব্যর্থ বৈভব সূর্যবংশী!

মাত্র ৯ রান করেই থেমে গেল ভারত ‘এ’। বড় শটের প্রত্যাশা করা হয়েছিল বৈভব সূর্যবংশী-র কাছ থেকে। তবুও দলকে জয়লাভের পথে এগিয়ে দিতে তিনি পারেননি।

হারের পরেও ভারতের প্রশংসা:

হারতে হারতেও ভারত ম্যাচ টাই করে তবে এই হারের মাঝেও প্রশংসা কুড়িয়েছে ভারতের লড়াই। ২৬৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে শ্রীলঙ্কা ‘এ’ ৪৭ ওভারে ৭ টি উইকেটে ২৪৮ রান করে ম্যাচ প্রায় নিজেদের হাতের মুঠোয় নিয়ে চলে এসেছিল। শেষ ১৮ বলে তাদের প্রয়োজন ছিল মাত্র ১৮ রান। আর শেষ ওভারে প্রয়োজন ছিল ৫ রান।

হারতে হল ভারত ‘এ’ দলকে:

তবে আরশাদ খানের দারুন বোলিংয়ে সেই রান তুলতে পারেনি শ্রীলঙ্কা। যার ফলে নির্ধারিত ওভারে ২৬৫ রান করে দুই দলই। টাই হয় ম্যাচ। তব3 সুপার ওভারে শেষ হাসি হাসল স্বাগতিক শ্রীলঙ্কা ‘এ’,। হতাশা সঙ্গে নিয়েই মাঠ ছাড়তে হল তিলক বর্মার ভারত ‘এ’ দলকে।

আরো পড়ুন: প্র্যাকটিস করতে গিয়ে গুরুতর চোট পেয়েছিল বৈভব, তারপর কী ঘটল...?

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে