CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
ম্যাচ প্রেডিকশন

IPL 2026: সিএসকে বনাম এমআই, আজকের ম্যাচ কে জিতবে?

সিএসকে বনাম এমআই ম্যাচের ভবিষ্যদ্বাণী এবং বিভিন্ন টিপস।

IPL 2026-44
IPL 2026-44

CSK vs MI: ম্যাচ বিবরণ:

ম্যাচ: চেন্নাই সুপার কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স
ম্যাচ ৪৪, আইপিএল ২০২৬
তারিখ ও সময় (ভারতীয় সময়): শনিবার, ২ মে, সন্ধ্যা ৭:৩০
ভেন্যু: এম. এ. চিদাম্বরম স্টেডিয়াম, চেপক, চেন্নাই

CSK vs MI: পিচ রিপোর্ট:

সাম্প্রতিক সময়ে এম.এ.চিদাম্বারম স্টেডিয়ামের পিচে তুলনামূলকভাবে বেশি বাউন্স দেখা যাচ্ছে। এই মাঠে রান করা এখনও কিছুটা কঠিন হতে পারে, তবে চলতি আইপিএল মরসুমে যেভাবে বোলাররা ব্যাটারদের কাছে চাপে পড়েছেন, তাতে আসন্ন ম্যাচে একটি হাই-স্কোরিং রোমাঞ্চকর লড়াই দেখার সম্ভাবনা রয়েছে।

এই মরসুমে এই ভেন্যুতে খেলা পাঁচটি ম্যাচের মধ্যে রান তাড়া করা দলগুলিরই প্রাধান্য বেশি দেখা গেছে।

CSK বনাম MI: আবহাওয়া রিপোর্ট:

ম্যাচ চলাকালীন চেন্নাইয়ের আবহাওয়া মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। ম্যাচের দিনে তাপমাত্রা প্রায় ২৭° সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।

আর্দ্রতা থাকবে প্রায় ৮৩%, যা খেলোয়াড়দের জন্য কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে। বাতাসের গতি থাকবে প্রায় ১৬.৮ কিমি/ঘণ্টা এবং দৃশ্যমানতা থাকবে প্রায় ১০ কিলোমিটার।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা ১০০%, যার ফলে খেলার মধ্যে বাধা পড়ার আশঙ্কা রয়েছে।

CSK vs MI: চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য প্রথম একাদশ:

সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, শিভম দুবে, কার্তিক শর্মা, জেমি ওভারটন, আকিল হোসেন, নূর আহমেদ, অনশুল কম্বোজ, গুরজপনীত সিং, মুকেশ চৌধুরী।

ইমপ্যাক্ট প্লেয়ার:

উর্বিল প্যাটেল

CSK vs MI: মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভাব্য প্রথম একাদশ:

উইল জ্যাকস, রায়ান রিকেলটন (উইকেটকিপার), নমন ধীর, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডেয়া (অধিনায়ক), শার্দুল ঠাকুর, ট্রেন্ট বোল্ট, অশ্বনী কুমার, জাসপ্রীত বুমরাহ, এএম গজনফর।

ইমপ্যাক্ট প্লেয়ার:

রবিন মিন্জ

আরো পড়ুন: এ কি! আইপিএলে দলবদল করতে চলেছে বৈভব সূর্যবংশী? সত্যিটা জানলে অবাক হবেন!

CSK vs MI: হেড টু হেড রেকর্ড (টি-২০):

মোট ম্যাচ: ৪২
মুম্বাই ইন্ডিয়ান্স জিতেছে: ২২
চেন্নাই সুপার কিংস জিতেছে: ২০
টাই: ০
কোনও ফল হয়নি: ০

প্রথম ম্যাচ: ২৩ এপ্রিল ২০০৮ (চেন্নাই সুপার কিংস জয়ী)

সর্বশেষ ম্যাচ: ২৩ এপ্রিল ২০২৬ (চেন্নাই সুপার কিংস জয়ী)

CSK vs MI: ফ্যান্টাসি টিপস:

পিচের আচরণ দেখে ধারনা করা হচ্ছে টপ-অর্ডার ব্যাটারদের বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ হবে। শুরুতেই যারা ব্যাট করতে নামেন, তারাই বড় রান করার সুযোগ বেশি পাবেন।

ডেথ ওভারের বোলাররা শেষ কয়েক ওভারে নিয়মিত উইকেট নিতে পারেন, তাই তারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম।

উইকেটকিপার হিসেবে কুইন্টন ডি কক সেরা পছন্দ হতে পারেন।

এই পিচে স্পিনাররা বড় ভূমিকা নিতে পারেন, তাই দলে ভালো স্পিনার রাখা বুদ্ধিমানের কাজ হবে।

CSK vs MI: জয়ের পূর্বাভাস:

চেন্নাই সুপার কিংস দলের এগিয়ে থাকার সম্ভাবনা বেশি। তাই ফ্যান্টাসি টিম বানানোর সময় চেন্নাই দলের বেশি খেলোয়াড় রাখার চেষ্টা করুন।

CSK vs MI: স্মল লিগে অবশ্যই রাখুন:

সিএসকে (CSK) – সঞ্জু স্যামসন (৬০৯ পয়েন্ট), অনশুল কাম্বোজ (৬০৮ পয়েন্ট)

এমআই (MI)– তিলক বর্মা (৪৩৬ পয়েন্ট), নমন ধীর (৩৯২ পয়েন্ট)

আরো পড়ুন: 'বুড়ো হয়ে গেছি,’ আইপিএলে বেগুনি টুপির দৌড়ে থেকেও হঠাৎ কেন এমন কথা বলে ফেললেন ভুবনেশ্বর কুমার?

CSK vs MI: ম্যাচ ভবিষ্যদ্বাণী:

চেন্নাই সুপার কিংস ব্যাটিং বিভাগে বেশিরভাগ ম্যাচেই ভালো পারফর্ম করেছে, তবে তাদের বোলিং আক্রমণ অনেক সময় দলকে হতাশ করেছে। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে জিততে হলে তাদের পরিকল্পনা নিখুঁতভাবে বাস্তবায়ন করতে হবে।

অন্যদিকে, মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং লাইনআপ অত্যন্ত শক্তিশালী এবং বোলিং বিভাগেও গভীরতা রয়েছে।

ম্যাচটি খুব কাছাকাছি লড়াই হওয়ার সম্ভাবনা থাকলেও সামান্য এগিয়ে রয়েছে মুম্বই দল।

সুতরাং সম্ভাব্য বিজয়ী হল মুম্বই ইন্ডিয়ান্স।

বিধিসম্মত সতর্কীকরণ:

এই পূর্বাভাস, ফ্যান্টাসি টিপস ও বিশ্লেষণ শুধুমাত্র তথ্য ও বিনোদনের উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। ম্যাচের ফলাফল সম্পূর্ণভাবে অনিশ্চিত এবং খেলোয়াড়দের পারফরম্যান্স, আবহাওয়া ও অন্যান্য পরিস্থিতির উপর নির্ভরশীল। ফ্যান্টাসি স্পোর্টস বা যেকোনো ধরনের আর্থিক লেনদেনের ক্ষেত্রে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নিন। সম্ভাব্য ক্ষতির জন্য এই তথ্য প্রদানকারী কোনওভাবেই দায়ী থাকবে না।

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে