CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

এ কি! আইপিএলে দলবদল করতে চলেছে বৈভব সূর্যবংশী? সত্যিটা জানলে অবাক হবেন!

আইপিএলের চলতি মরশুমে ফুল ফর্মে রয়েছেন বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের তারকা ব্যাটার বৈভব মাত্র ১৫ বছর বয়সেই তাঁর যে পারফরমেন্স দেখাচ্ছেন, তাতে তাঁর প্রশংসা করছেন সকলেই। বৈভবের উপর রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজি যে ভরসা রেখেছে, তা বৃথা যায়নি। এবার এক ভয়ঙ্কর মন্তব্য করে বসলেন ইংল্যান্ড ক্রিকেট দলের পেস তারকা স্টুয়ার্ট ব্রড। আগামী মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের ফ্র্যাঞ্চাইজিতে নাকি যোগ দিতে পারেন বৈভব, বলছেন ব্রড। সত্যিই কি তাই?

Vaibhav Suryavanshi can choose Mumbai Indians in the next season
Vaibhav Suryavanshi can choose Mumbai Indians in the next season

আইপিএলের চলতি মরশুমে ফুল ফর্মে রয়েছেন বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের তারকা ব্যাটার বৈভব মাত্র ১৫ বছর বয়সেই তাঁর যে পারফরমেন্স দেখাচ্ছেন, তাতে তাঁর প্রশংসা করছেন সকলেই। বৈভবের উপর রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজি যে ভরসা রেখেছে, তা বৃথা যায়নি। এবার এক ভয়ঙ্কর মন্তব্য করে বসলেন ইংল্যান্ড ক্রিকেট দলের পেস তারকা স্টুয়ার্ট ব্রড। আগামী মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের ফ্র্যাঞ্চাইজিতে নাকি যোগ দিতে পারেন বৈভব, বলছেন ব্রড। 

আগামী মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের ফ্র্যাঞ্চাইজিতে বৈভব?

রাজস্থান রয়্যালসকে সতর্ক করে দিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন পেস বোলার স্টুয়ার্ট ব্রড। তাঁর মতে এই উঠতি ক্রিকেটারকে ধরে রাখা রাজস্থানের জন্য বেশ কঠিন। 'For The Love Of Cricket name' তাঁর পডকাস্টে জস বাটলারের সঙ্গে আলাপচারিতায় বসেন। সেখানেই ব্রড জানান, বৈভব সূর্যবংশীকে রাজস্থান রয়্যালস খুঁজে পেয়েছে, সেটা সত্যিই প্রশংসনীয়। যদিও ইতিহাস বলছে, কোনও উঠতি ক্রিকেটার সুনাম অর্জন করলেই, আগামীতে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের মতো বড় ফ্রাঞ্চাইজ়িতে নাম লেখান।

আরো পড়ুন: 'বুড়ো হয়ে গেছি,’ আইপিএলে বেগুনি টুপির দৌড়ে থেকেও হঠাৎ কেন এমন কথা বলে ফেললেন ভুবনেশ্বর কুমার?

বৈভবেই ভরসা রাখছে রাজস্থান:

এখানেই শেষ নয়,  ব্রড আরও বলেন, নিলাম পর্বে বৈভবকে রাজস্থান রয়্যালসের দলে নেওয়ার বিষয়ে বেশ অবাক হন তিনি। এত কম বয়সি ক্রিকেটারকে রাজস্থান রয়্যালসের দলে নেওয়ার সিদ্ধান্ত সহজ ওঠা নয়। তিনি ভেবেছিলেন, প্রথমে কয়েকটা বছর রাজস্থান রয়্যালস বোধহয় বৈভবকে নিজেদের স্কোয়াডে জায়গা দেবে। খেলার সুযোগ সে পাবে না। তাই আগামীতে মুম্বই ইন্ডিয়ান্সে নাম লেখাতে পারে বৈভব। কিন্তু বৈভবকে দলে নিয়েই সুযোগ দিয়েছে রাজস্থান। রাজস্থান রয়্যালসের ভরসারও দাম দিয়েছেন বৈভব।

আইপিএল ২০২৬-এ বৈভব সূর্যবংশীর নজরকাড়া পারফরমেন্স!

বর্তমানে নজরকাড়া ব্যাটিং করছেন তরুণ বৈভব সূর্যবংশী। চলতি আইপিএলে এখনও পর্যন্ত ৯ ম্যাচে ২৩৮.১০ স্ট্রাইক রেটে বৈভব মোট ৪০০ রান করেছেন। রয়েছে একটা সেঞ্চুরি সহ জোড়া হাফসেঞ্চুরিও। একটি ম্যাচে মাত্র ৩৬ বলে শতরান করেছেন তিনি।

আরো পড়ুন: হোল্ডারের ক্যাচে 'ক্ষুব্ধ' কোহলিরা, আদৌ কি আউট ছিল? উঠছে বহু প্রশ্ন!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে