CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

'বুড়ো হয়ে গেছি,’ আইপিএলে বেগুনি টুপির দৌড়ে থেকেও হঠাৎ কেন এমন কথা বলে ফেললেন ভুবনেশ্বর কুমার?

বুড়ো হাড়ে বাজিমাত ভুবনেশ্বর কুমারের। আইপিএলের প্রায় প্রত্যেকটা মেসেজ উইকেট তুলে নিচ্ছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ৩৬ বছর বয়সী জোরে বোলার। বৃহস্পতিবার গুজরাত টাইটান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচেও ভুবনেশ্বর নিয়েছেন ২৮ রানে ৩ উইকেট। ম্যাচের পর তিনি জানান, আইপিএলের চলতি মরশুমে নিজস্ব কোন লক্ষ্য নেই তাঁর। কিন্তু কেন?

Bhuvneshwar Kumar calls himself old
Bhuvneshwar Kumar calls himself old

বুড়ো হাড়ে বাজিমাত ভুবনেশ্বর কুমারের। আইপিএলের প্রায় প্রত্যেকটা মেসেজ উইকেট তুলে নিচ্ছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ৩৬ বছর বয়সী জোরে বোলার। বৃহস্পতিবার গুজরাত টাইটান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-র ম্যাচেও ভুবনেশ্বর নিয়েছেন ২৮ রানে ৩ উইকেট। ম্যাচের পর তিনি জানান, আইপিএলের চলতি মরশুমে নিজস্ব কোন লক্ষ্য নেই তাঁর। 

ভারতীয় দলে নিজের জায়গা ফের পাকা করতে চাইছেন কি ভুবনেশ্বর?

আইপিএল ২০২৬-এ এখনও পর্যন্ত সফলতম বোলার হলেন ভুবনেশ্বর কুমার। ন’টি ম্যাচে ১৭টি উইকেট সংগ্রহ করা ভুবনেশ্বর বেগুনি টুপি জেতার ক্ষেত্রে সবথেকে এগিয়ে রেখেছেন। গুজরাত ম্যাচের পর ভুবনেশ্বরের কাছে জানতে চাওয়া হয়, ভারতীয় দলে নিজের জায়গা আবারও ফিরে পেতেই কি তিনি আইপিএলে খেলছেন? উত্তরে ভুবনেশ্বর জানান, "বেগুনি টুপির জয়ের লড়াইয়ে আছি। সেটা খুবই ভালো। এখন তো আমি আর বাচ্চা নেই। তাই, ব্যক্তিগতভাবে কোন কিছু অর্জন করার লক্ষ্যে খেলতে পর্যায়ে আমি নেই। অবশ্যই সাফল্য চাই। তবে সেই সাফল্য চাই শুধুমাত্র দলের জন্য। বয়স কম থাকলে ব্যক্তিগত পুরস্কার অর্জন নিয়ে সকলেরই আগ্রহ থাকে। পুরস্কার জেতার লক্ষ্য থাকে। আরফান ভালো করতে পারলে তবেই পুরস্কার জয় করে নেওয়া সম্ভব।" 

আরো পড়ুন: হোল্ডারের ক্যাচে 'ক্ষুব্ধ' কোহলিরা, আদৌ কি আউট ছিল? উঠছে বহু প্রশ্ন!

ভুবনেশ্বর কুমারের মন্তব্য:

তবে বর্তমানে নিজের লক্ষ্য প্রসঙ্গে দেশের অন্যতম সেরা জোরে বোলার ভুবনেশ্বর কুমার জানান, "দলের জন্য পরিশ্রম করে যখন আপনি ব্যক্তিগত পুরস্কার অর্জন করতে পারবেন, এখন নিশ্চয়ই ভালো লাগবে। আমি শুধু নিজের সেরাটা দেওয়ার চেষ্টায় রয়েছি। আমার ওপর এই আস্থা রাখছে দল। এই পর্যায়ে এসে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।"

এক ঝলকে দেখে নিন ভুবনেশ্বরের নজরকাড়া পারফরমেন্স!

এদিন ভুবনেশ্বর নিজের ক্রীড়া জীবনের ৩২৫তম টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০ ওভারের ক্রিকেটে এই জোরে বোলারের উইকেট সংখ্যা ৩৫২। ভারতের দ্বিতীয় বোলার হিসাবে ভুবনেশ্বর ৩৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন  টি-টোয়েন্টিতে। তালিকায় এক নম্বরে অবস্থান করছেন যুজবেন্দ্র চহাল। ৩৩৭টি টি-টোয়েন্টি ম্যাচে ৩৯১ টি উইকেট শিকার করেছেন চহাল।

আরো পড়ুন: ভারতে খেলতে আসায় হল আসল ‘অপরাধ’? আইপিএল ২০২৬-এর মাঝে ৩ ক্রিকেটারকে সাসপেন্ড করল আফগানিস্তান!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে