CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

ভারতে খেলতে আসায় হল আসল ‘অপরাধ’? আইপিএল ২০২৬-এর মাঝে ৩ ক্রিকেটারকে সাসপেন্ড করল আফগানিস্তান!

অনুমতির তোয়াক্কা না করে ভারতের লিগে খেলতে যাওয়ায় বিপত্তি! দিন প্লেয়ারকে নিষিদ্ধ ঘোষণা করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এই সাসপেনশনের ফলে আগামী চার মাস আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটে ওই তিন প্লেয়ার অংশগ্রহণ করতে পারবেন না বলে জানা গিয়েছে। কি হতে চলেছে এই প্লেয়ারদের ভবিষ্যৎ?

Afghanistan Cricketers banned
Afghanistan Cricketers banned

অনুমতির তোয়াক্কা না করে ভারতের লিগে খেলতে যাওয়ায় বিপত্তি! দিন প্লেয়ারকে নিষিদ্ধ ঘোষণা করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এই সাসপেনশনের ফলে আগামী চার মাস আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটে ওই তিন প্লেয়ার অংশগ্রহণ করতে পারবেন না বলে জানা গিয়েছে। 

কেন আফগানিস্তান ক্রিকেট বোর্ড তিন ক্রিকেটারকে সাসপেন্ড করল?

আফগানিস্তান ক্রিকেট বোর্ড যে তিন আফগান ক্রিকেটটারকে সাসপেন্ড করেছে তাঁরা হলেন সামিউল্লাহ শিনওয়ারি, আফতাব আলম এবং মহম্মদ শেহজাদ। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কোনরকম অনুমতি না নিয়েই এই সকল ক্রিকেটাররা ভারতে অনুষ্ঠিত লেজেন্ডস লিগে অংশগ্রহণ করেছেন বলে খবর। লেজেন্ডস লিগ আইসিসি এবং বিসিসিআইয়ের স্বীকৃত নয়। কোন প্লেয়ার স্বীকৃত নয় এমন লিগে অংশগ্রহণ করতে পারবেন না।  আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, যে সকল প্লেয়াররা অনুমতি না নিয়ে কোন লিগে অংশ নেন, সেখানে ম্যাচে কারচুপির সম্ভাবনা থেকেই যায়। তাই সেই কারণেই এই ধরনের কোন লিগে খেলার অনুমতি প্লেয়ারদের দেয় না এবিসি। অন্যদিকে এই দিন প্লেয়ার অনুমতি ছাড়াই খেলায় অংশগ্রহণ করেছেন। 

আরো পড়ুন: লুকিয়ে লুকিয়ে সাজঘরে ধূমপান, ২৫ লাখ টাকা 'জরিমানা' দিতে হল রিয়ান পরাগকে!

NOC চেয়েও কেন সাসপেন্ড হল তিন আফগান খেলোয়াড়?

রিপোর্ট বলছে, ঐ তিন আফগান খেলোয়াড় সামিউল্লাহ শিনওয়ারি, আফতাব আলম এবং মহম্মদ শেহজাদ ভারতে লিগ খেলার আগে NOC চেয়েছিলেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কাছে। যদিও সিদ্ধান্ত নিতে অনেকটাই দেরি করে ফেলে বোর্ড। এই পরিস্থিতিতে বোর্ডের অনুমতির তোয়াক্কা না করে লিগে অংশ নেয়। বিষয়টি সামনে আসতেই ওই তিন খেলোয়াড়ের বিরুদ্ধে বড় পদক্ষেপ করল বোর্ড। 

কেন সাসপেন্ড হলেন না আসগর আফগান:

বর্তমানে ওই তিন আফগান খেলোয়াড় আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের বাইরে, শুধু ঘরোয়া ক্রিকেট খেলেন তাঁরা। এই নির্দেশের ফলস্বরূপ আগামী চার মাস ঘরোয়া টুর্নামেন্টও খেলতে পারবেন না তাঁরা। তবে শুধু এই ৩ খেলোয়াড় নন, আসগর আফগানও এই লিগে অংশ নিয়েছেন। যদিও তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বলেই, সাসপেন্ড করা হয়নি তাঁকে।

শুধুমাত্র চুক্তিবদ্ধ খেলোয়াড়দের বিরুদ্ধেই শাস্তির নিদান দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের নীতি অনুযায়ী, শুধুমাত্র তিনটে বিদেশি লিগ খেলার অনুমতি রয়েছে চুক্তিবদ্ধ প্লেয়ারদের। কারণ দেশের চেয়ে বেশিরভাগ খেলোয়াড় বিশ্বে খেলা লিগকে অতি প্রাধান্য দিচ্ছে।

আরো পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেটকে 'টাটা' করার সময়েও ক্লাসন রয়েছেন আইপিএলের কমলা টুপির দৌড়ে! 

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে