CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

আন্তর্জাতিক ক্রিকেটকে 'টাটা' করার সময়েও ক্লাসন রয়েছেন আইপিএলের কমলা টুপির দৌড়ে!

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে ইতিমধ্যেই অবসর নিয়ে নিয়েছেন তিনি। কিন্তু আইপিএল ২০২৬-এ তাঁর ব্যাটিং দেখলে তা বোঝা খুবই মুশকিল। দারুন ফর্মে রয়েছেন হেনরিখ ক্লাসেন। আর তাই এই পরিস্থিতিতে তাঁকে অবসর ভেঙে জাতীয় দলে ফেরানোর পরামর্শ দিয়েছেন কেভিন পিটারসেন।

Heinrich Klaasen in good form for Sunrisers Hyderabad
Heinrich Klaasen in good form for Sunrisers Hyderabad

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে ইতিমধ্যেই অবসর নিয়ে নিয়েছেন তিনি। কিন্তু আইপিএল ২০২৬-এ তাঁর ব্যাটিং দেখলে তা বোঝা খুবই মুশকিল। দারুন ফর্মে রয়েছেন হেনরিখ ক্লাসেন। আর তাই এই পরিস্থিতিতে তাঁকে অবসর ভেঙে জাতীয় দলে ফেরানোর পরামর্শ দিয়েছেন কেভিন পিটারসেন। এমনকি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে পদক্ষেপের আর্জিও জানিয়েছেন পিটারসেন।

হেনরিখ ক্লাসেন-কে জাতীয় দলে ফেরাতে বললেন পিটারসন!

পরের বছর, অর্থাৎ ২০২৭ সালেই দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ। এখনও পর্যন্ত কুড়ি-বিশের বিশ্বকাপ জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা। ১৯৯৮ সালের পর থেকে সাদা বলের ক্রিকেটে একটাও আইসিসি ট্রফি জেতেনি তারা। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেও ভারতের কাছে হেরে যেতে হয়েছিল। সেই ম্যাচেও ক্লাসেন প্রায় একাই দক্ষিণ আফ্রিকাকে জিতিয়ে দিয়েছিলেন। এমনকি ২০২৭ সালেও তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন বলে মনে করেন পিটারসেন।

ক্লাসেনকে নিয়ে কী লিখলেন পিটারসেন?

নিজের এক্স হ্যান্ডেলে পিটারসেন লেখেন, “দক্ষিণ আফ্রিকা কোনও দিন বিশ্বকাপ জেতেনি। ওদের উচিত ক্লাসেনকে ফোন করা। ওর অবসর ভাঙিয়ে আবার দলে ফেরত আনা। কারণ, পরের বছর দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ। সেখানে ক্লাসেন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।” 

আরো পড়ুন: কেন পঞ্জাব কিংসের জার্সি থেকে চিরতরে মুছে গেল 'রুপোলি রঙ', এতদিনে আসল সত্য জানালেন প্রীতি জিন্টা!

ক্লাসেনকেও ফিরে আসার পরামর্শ দিয়েছেন পিটারসেন:

না, শুধু বোর্ড নয়, ক্লাসেনকেও ফিরে আসার পরামর্শ দিয়েছেন পিটারসেন। এ বিষয়ে তিনি লেখেন, “ক্লাসেন যে ফর্মে রয়েছে তাতে পরের বছর বিশ্বকাপে ও তফাত গড়ে দিতে পারে। ঘরের মাঠে বিশ্বকাপে ওর না থাকাটা হতাশাজনক। ওর মতো ক্রিকেটার খুব বেশি আসে না। ক্লাসেনের উচিত আবার জাতীয় দলে ফেরা।”

আদৌ কি পিটারসেন দলে ফিরবেন:

পরামর্শ দিলেও ক্লাসেনের আর ফেরার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। ২০২৬ সালের বিশ্বকাপে তিনি খেলেননি। দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে হেরেছিল। বিশ্বকাপের পর ক্লাসেন বলেছিলেন, “দু’সপ্তাহ ধরে ভেবে তার পর এই সিদ্ধান্ত নিয়েছিলাম। নেপথ্যে আমার পরিবারের ভূমিকা আছে। আমার বন্ধুরা বিশ্বকাপে ভালো খেলেছে। আমি মার্করামের সঙ্গে কথা বলেছিলাম। ও বলেছিল, ও অধিনায়ক থাকলে আমি ইচ্ছা করলেই ফিরতে পারি। কিন্তু বিশ্বকাপের পর আমি বুঝতে পেরেছি, তা আর সম্ভব নয়। আমি আর ফিরব না।” 

প্রসঙ্গত, আইপিএল ২০২৬-এ কমলা টুপির তালিকায় রয়েছেন ক্লাসেন।

আরো পড়ুন: কেন বারবার হারতে হচ্ছে ঋষভ পন্থদের, মুখ খুললেন 'বিস্ফোরক' কান্ড!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে