CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

কেন বারবার হারতে হচ্ছে ঋষভ পন্থদের, মুখ খুললেন 'বিস্ফোরক' কান্ড!

আইপিএল ২০২৬-এ লাগাতার হেরেই চলেছে লখনউ সুপার জায়ান্টস। আটটি ম্যাচ খেলে ঋষভ পন্থেরা মাত্র দু’টি ম্যাচে জিতেছেন। আর কেকেআরের কাছে হারের পর পন্থের একটি মন্তব্য নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে ক্রিকেটমহলে।

Rishabh Pant sad
Rishabh Pant sad

আইপিএল ২০২৬-এ লাগাতার হেরেই চলেছে লখনউ সুপার জায়ান্টস। আটটি ম্যাচ খেলে ঋষভ পন্থেরা মাত্র  দু’টি ম্যাচে জিতেছেন। আর কেকেআরের কাছে হারের পর পন্থের একটি মন্তব্য নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে ক্রিকেটমহলে। শন পোলকের মতো প্রাক্তন ক্রিকেটার মনে করছেন যে, দলের ব্যর্থতার দায় পন্থ ঘুরিয়ে লখনউ কর্তৃপক্ষের ঘাড়ে ঠেলে দিয়েছেন।

কী এমন বলে ফেললেন ঋষভ পন্থ?

সূত্রের খবর, কেকেআর ম্যাচের পর  একটি প্রশ্নের উত্তরে পন্থ মন্তব্য করেছিলেন, ‘‘অতিরিক্ত ভাবনা-চিন্তা বাস্তব পরিস্থিতিকে কঠিন করে তোলে।’’ তাঁর এই বক্তব্য কার্যত বোঝাতে চেয়েছিল যে, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হচ্ছে। দলের মাথারা একেক জন একেক রকম মতামত দেওয়ায় আসল কাজটাই ঠিক মতো হচ্ছে না।

ঋষভ পন্থের মন্তব্যের পরে মুখ খুললেন পোলক!

ঋষভ পন্থের এই মন্তব্য নিয়ে পোলকের মতে, অধিনায়কের মুখে এমন কথা আদর্শ পরিস্থিতিকেও মোটেও ইঙ্গিত করে না। 

আরো পড়ুন: বৈভব সূর্যবংশীকে নিয়ে এমন কী বলে দিলেন অলিম্পিকজয়ী মনু ভাকের, যার জন্য চলছে তুমুল সমালোচনা?

পোলকের মন্তব্য:

সূত্রের খবর, এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘লখনউ অধিনায়কের মুখে আমরা যে কথা শুনেছি, সেটা ভালো না। ও বলতে চেয়েছে, বহু লোকের কথা শুনে ওকে চলতে হচ্ছে। পন্থ আসলে লখনউ কর্তৃপক্ষকেই সমস্যায় ফেলে দিয়েছে।’’ দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক আরও বলেছেন যে, ‘‘আমরা জানি না, ওদের কী ভাবে কাজ হয়। মনে হচ্ছে, সমস্যাটা সেখানেই। পন্থ হয়তো বুঝতে পারছে না, চূড়ান্ত সিদ্ধান্ত কার হাতে। বাইরে থেকে বলা সম্ভব নয়, কারা ওর সঙ্গে কথা বলেন বা মতামত দেন বা আলোচনা করেন।’’

লখনউ কর্তৃপক্ষের একাংশ দলের কাজে অতিরিক্ত হস্তক্ষেপ করেন:

হ্যাঁ, এমন ধরনের অভিযোগ এর আগেও শোনা গিয়েছে। কেএল রাহুলের ঘটনাও ক্রিকেটপ্রেমীদের কাছে একেবারেই অজানা নয়। 

এখন প্রশ্ন হল, ঋষভ পন্থ-ও কি তেমন কিছুই বোঝাতে চেয়েছেন? কেকেআর ম্যাচের পর কার্যত নতুন জল্পনা শুরু হয়েছে লখনউ শিবিরের পরিবেশ নিয়ে।

আরো পড়ুন: চিন্তা কমছে না হার্দিকের, আইপিএল ২০২৬ থেকে ছিটকে গেলেন মিচেল স্যান্টনার, কিন্তু কেন?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে