CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

চিন্তা কমছে না হার্দিকের, আইপিএল ২০২৬ থেকে ছিটকে গেলেন মিচেল স্যান্টনার, কিন্তু কেন?

আইপিএল ২০২৬-এ একেবারেই প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছে না মুম্বই ইন্ডিয়ান্স। সাতটি ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচেই হেরে গিয়েছে হার্দিক পাণ্ডেয়ার দল। এদিকে চোট সারিয়ে এখনও খেলায় ফেরেননি রোহিত শর্মা। আর এই পরিস্থিতির মধ্যে মুম্বই শিবিরের আরও চিন্তা বাড়ালেন মিচেল স্যান্টনার। কী হল তাঁর?

Mitchell Santner injury
Mitchell Santner injury

আইপিএল ২০২৬-এ একেবারেই প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছে না মুম্বই ইন্ডিয়ান্স। সাতটি ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচেই হেরে গিয়েছে হার্দিক পাণ্ডেয়ার দল। এদিকে চোট সারিয়ে এখনও খেলায় ফেরেননি রোহিত শর্মা। আর এই পরিস্থিতির মধ্যে মুম্বই শিবিরের আরও চিন্তা বাড়ালেন মিচেল স্যান্টনার

আইপিএল ২০২৬ থেকে ছিটকে গেলেন মিচেল স্যান্টনার!

চেন্নাই সুপার কিংস ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে গুরুতর চোট পেয়েছিলেন স্যান্টনার। চোটের জেরে তাঁর কাঁধের হাড় সরে গিয়েছে। তাই আইপিএল ২০২৬-এ আর খেলতে পারবেন না নিউজিল্যান্ডের অধিনায়ক। স্বাভাবিক ভাবেই স্যান্টনারের মতো প্রথম সারির অলরাউন্ডারকে হারিয়ে যথেষ্ট উদ্বিগ্ন মুম্বই শিবির। যদিও পরিবর্ত ক্রিকেটার নিতে দেরি করেননি মাহেলা জয়বর্ধনেরা। 

মিচেল স্যান্টনারের পরিবর্তে কাকে খেলাবে মুম্বই?

মিচেল স্যান্টনারের পরিবর্ত হিসেবে দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজকে সই করিয়েছে মুম্বই। আইপিএল কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ বিষয়ে জানিয়েছেন, ‘‘বাঁ কাঁধে চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন মিচেল স্যান্টনার। তাঁর পরিবর্ত হিসেবে দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজকে সই করিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। চেন্নাই সুপার কিংস ম্যাচে বাউন্ডারির কাছে একটি ক্যাচ ধরতে গিয়ে চোট পান অভিজ্ঞ অলরাউন্ডার। মহারাজ কিছু দিন আগে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ভালো পারফর্ম করেছেন। ২০২৪ সালে তিনি রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলের দু’টি ম্যাচ খেলেন।’’

আরো পড়ুন: PBKS vs RR Highlights: আইপিএল ২০২৬-এ অবশেষে 'পরাজিত' হতে হল অপরাজিত শ্রেয়সদের!

২০২৫ সালের নিলামে স্যান্টনারকে ২ কোটি টাকায় দলে নিয়েছিলেন মুম্বই:

এই মরশুমের আইপিএলেও তাঁকে ধরে রাখা হয়। অন্যদিকে, মহারাজ ২০২৪ সালে লখনউ সুপার জায়ান্টসে নেট বোলার হিসাবে যোগ দিয়েছিলেন। পরে তাঁকে সই করিয়েছিল রাজস্থান।

মহারাজকে ৭৫ লাখ টাকায় সই করিয়েছে মুম্বই:

ইতিমধ্যে মহারাজ দলের সঙ্গে যোগও দিয়েছেন। আগামী ২৯ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে মুম্বইয়ের হয়ে খেলতে পারেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেন মহারাজ। ৫৪টি আন্তর্জাতিক টি-২০তে ৫৫টি উইকেট রয়েছে ৩৬ বছরের বাঁ হাতি স্পিনারের। ১০৭ রান করেছেন তিনি। মিচেল স্যান্টনারের মতো অলরাউন্ডারের পরিবর্তে মহারাজকে নেওয়ায় কিছুটা হলেও কমবে হার্দিক পান্ডেয়াদের শক্তি বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

আরো পড়ুন: 'রাগ'ই শ্রেয়সের সাফল্যের কারণ, মনের ভেতরে চেপে রাখা কথা এবার বললেন পাঞ্জাবের 'সরপঞ্জ'!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে