CSE
Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%
নিউজ

PBKS vs RR Highlights: আইপিএল ২০২৬-এ অবশেষে 'পরাজিত' হতে হল অপরাজিত শ্রেয়সদের!

পঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালসের ম্যাচ হাইলাইটস।

RR defeats PBKS
RR defeats PBKS

না, আইপিএল ২০২৬-এ অপরাজিত তকমা আর বজায় রাখতে পারলেন না শ্রেয়স আইয়ার-রা। রাজস্থান রয়্যালসের কাছে এদিন ঘরের মাঠে ৬ উইকেটে হারল পঞ্জাব কিংস। প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ২২২ রান করে পঞ্জাব কিংস। এর জবাবে রিয়ান পরাগের দল ১৯.২ ওভারে ৪ উইকেটে করে ২২৮ রান।

আজকের চেনা মেজাজে ব্যাটিং করল বৈভব সূর্যবংশী!

জয়ের জন্য ২২৩ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ইনিংসের শুরুটা মোটেও খারাপ করেনি রাজস্থান রয়্যালস। বৈভব সূর্যবংশী চেনা মেজাজেই এদিন ব্যাট করল। সেই সময় অন্য ওপেনার যশস্বী জয়সওয়াল ছিলেন দর্শকের ভূমিকায়। বৈভবের ব্যাট থেকে এসেছে ১৬ বলে ৪৩ রানের দুর্দান্ত ইনিংস। ৩টি চারের পাশাপাশি ৫টি ছক্কা মেরেছে ১৫ বছরের এই কিশোর। এদিকে বৈভব আউট হওয়ার পর হাত খোলেন যশস্বী। তিনি করেন ২৭ বলে ৫১। ৭টি চার এবং ১টি ছয় মেরেছেন। রান পেলেন না তিন নম্বরে নামা ধ্রুব জুরেল। ২০ বলে ১৬ রান করেন তিনি। তখন কিছুটা চাপ তৈরি হয় রাজস্থানের ইনিংসে।

অধিনায়ক রিয়ান প্রয়োজনের সময় দলকে ব্যাট হাতে নেতৃত্ব দিতে পারলেন না:

এদিন রিয়ান পরাগ করলেন ১৬ বলে ২৯। ২টি করে চার এবং একটি ছয় মারলেন। এর পর রাজস্থানকে আবার লড়াইয়ে ফেরান ডোনোভান ফেরেইরা এবং ইমপ্যাক্ট সাব হিসেবে নামা শুভম দুবে। তাঁরাই এনে দিলেন গুরুত্বপূর্ণ জয়। শেষ পর্যন্ত ফেরেইরা অপরাজিত থাকেন ২৬ বলে ৫২ রান করে। ৬টি চার এবং ৩টি ছয় মারেন তিনি। শুভম অপরাজিত থাকেন ১২ বলে ৩১ রানের ইনিংস খেলে। তাঁর ব্যাট থেকে এসেছে ৩টি চার ও ২টি ছক্কা। পঞ্চম উইকেটে তাঁরা তোলেন ৩২ বলে ৭৭ রান। তাঁদের সামনে শ্রেয়সের দলের কোনও বোলারই সুবিধা করতে পারেননি।

আরো পড়ুন: 'রাগ'ই শ্রেয়সের সাফল্যের কারণ, মনের ভেতরে চেপে রাখা কথা এবার বললেন পাঞ্জাবের 'সরপঞ্জ'!

পঞ্জাবের সফলতম বোলার যুজবেন্দ্র চাহাল:

এদিন যুজবেন্দ্র চাহাল ৩৬ রানে ৩ উইকেট নিয়েছেন। অর্শদীপ সিং ১ উইকেট পেলেও ৪ ওভারে দিয়েছেন ৬৮ রান। লকি ফার্গুসনের ৪ ওভারে ৫৭ রান তুলেছেন রাজস্থানের ব্যাটারেরা।
যদিও এর আগে পঞ্জাবকে স্বস্তিদায়ক জায়গায় পৌঁছে দেয় মার্কাস স্টোইনিসের ২২ বলে ৬২ রানের অপরাজিত ইনিংস। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক রিয়ান। প্রথমে ব্যাট করার সুযোগ প্রথম বল থেকেই কাজে লাগানোর চেষ্টা করেন পঞ্জাবের ব্যাটারেরা। ওপেনার প্রিয়াংশ আর্য ১১ বলে ২৯ রান করেন। ৫টি চার এবং ১টি ছয় মেরেছেন তিনি। প্রিয়াংশ বড় রান করতে না পারলেও ২২ গজের অন্য প্রান্ত আগলে রেখেছিলেন পঞ্জাবের আর এক ওপেনার প্রভসিমরন সিংহ। তিন নম্বরে নেমে ছোট কার্যকর ইনিংস খেলেন কুপার কনোলি। ২টি চার এবং ৩টি ছয়ের সাহায্যে ১৪ বলে ৩০ করেন তিনি। প্রভসিমরন ৬টি চার এবং ১টি ছয়ের সাহায্যে ৪৪ বলে ৫৯ রানের ইনিংস খেলেন।

চার নম্বরে নেমে দলের ইনিংসকে সাহায্য করার চেষ্টা করেন অধিনায়ক শ্রেয়স আইয়ারও। তবে শেষ দিকের ওভারগুলিতে তিনি প্রত্যাশা মতো রান তুলতে পারলেন না। শ্রেয়স করেন ২৭ বলে ৩০। 

শেষপর্যন্ত এদিন শ্রেয়স আইয়ারদের রাজস্থান রয়্যালসের কাছে মাথানত করতেই হল। ঘুঁচল আইপিএল ২০২৬-এ 'অপরাজিত'-এর তকমা।

আরো পড়ুন: বৈভবের ব্যাটে 'আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স' চিপ লাগানো আছে, বৈভবকে নিয়ে এ কী বললেন পাক ক্রিকেটার !

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 239 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে