CSE
Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%
নিউজ

বৈভবের ব্যাটে 'আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স' চিপ লাগানো আছে, বৈভবকে নিয়ে এ কী বললেন পাক ক্রিকেটার !

এখন রাজস্থান রয়্যালসের খেলা থাকলেই আট থেকে আশি সবাই যেন হাপিত্যেশ করে বসে থাকে কেবলমাত্র ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশীর খেলা দেখার জন্য। চলতি আইপিএলে দারুন ফর্মে রয়েছে বৈভব সূর্যবংশী। এবার সেই বৈভবের ব্যাট নিয়েই প্রশ্ন তুলে দিলেন পাকিস্তানের ক্রিকেটার। তাঁর দাবি, বৈভবের ব্যাটে কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত অর্থাৎ এআই চিপ লাগানো আছে।

Vaibhav Suryavanshi ai chip in bat
Vaibhav Suryavanshi ai chip in bat

এখন রাজস্থান রয়্যালসের খেলা থাকলেই আট থেকে আশি সবাই যেন হাপিত্যেশ করে বসে থাকে কেবলমাত্র ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশীর খেলা দেখার জন্য। চলতি আইপিএলে দারুন ফর্মে রয়েছে বৈভব সূর্যবংশী। আট ম্যাচে ৩৫৭ রান করে ইতিমধ্যেই কমলা টুপির দৌড়ে রয়েছে সে। একটি সেঞ্চুরিও হয়ে গিয়েছে তার। তবে এবার সেই বৈভবের ব্যাট নিয়েই প্রশ্ন তুলে দিলেন পাকিস্তানের ক্রিকেটার। তাঁর দাবি, বৈভবের ব্যাটে কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত অর্থাৎ এআই চিপ লাগানো আছে। আর সেই কারণেই এত রান করছেন তিনি।

পাকিস্তানী ক্রিকেটার বৈভবকে নিয়ে বলে ফেললেন বড় কথা!

পাকিস্তানের ক্রিকেটার নৌমান নিয়াজ সেই দেশেরই এক ইউটিউব চ্যানেলে এই কথাগুলি বলেছেন। 

বৈভবকে নিয়ে পাকিস্তানী ক্রিকেটারের মন্তব্য:

নৌমান নিয়াজ বলেছেন, “এক বার ভেবে দেখুন। এই ছেলেটা আসলে কে? ওর ব্যাট পরীক্ষা করা উচিত। ঠিক যে ভাবে ওয়াডা (বিশ্ব ডোপ বিরোধী সংস্থা) ডোপ পরীক্ষা করে, সে ভাবেই ওর ব্যাট পরীক্ষাগারে পাঠানো দরকার। মনে হয় ব্যাটে এআই চিপ লাগিয়ে খেলছে। অসাধারণ ব্যাটিং।”

আরো পড়ুন: ক্রিকেটের 'পবিত্রতা' শেষ হয়ে যাচ্ছে, বিসিসিআইকে পদক্ষেপ গ্ৰহনের জন্য জানালেন সুনীল গাভাস্কার!

কেন বৈভবকে নিয়ে এমন কথা বললেন পাক ক্রিকেটার?

আসলে, নৌমানের কথার সুর এবং হাসি দেখেই বোঝা গিয়েছে যে, মজার ছলেই কথাগুলি বলেছেন তিনি। বৈভবের ভূয়সী প্রশংসা করেছেন নিয়াজ। তাঁর মতে, এই বয়সে এতটা শারীরিক শক্তি সাধারণত দেখা যায় না।

বৈভবে মুগ্ধ নৌমান নিয়াজ:

বৈভব সূর্যবংশী প্রসঙ্গে নিয়াজ বলেছেন, “কী অসাধারণ ক্রিকেটার! আমার মনে হয়েছে আগের ম্যাচে ও কিছুটা ধীরগতিতে খেলেছে। স্ট্রাইক রেট ৩০০ হওয়া উচিত ছিল। তখনই ভেবে দেখলাম, কী করে এতটা জোর পাচ্ছে গায়ে? সাধারণত ১৮ বছর বয়স হলে গায়ের পেশি, বাইসেপ, ট্রাইসেপ বোঝা যায়। এই ছেলেটার মাত্র ১৬ (আসলে ১৫) বছর বয়স। ওর জন্ম হওয়ার সময় বিরাট কোহলি বিশ্বচ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল। বৈভব কব্জি কাজে লাগিয়ে খেলতে ভালোবাসে। ওর পছন্দের জায়গায় বল দিলে মাঠের যে কোনও জায়গায় সেটা পাঠাতে পারে।” সুতরাং, নৌমান নিয়াজ আদতে বৈভবকে নিয়ে তাঁর প্রসংশায় করেছেন।

আরো পড়ুন: এ কি! ফ্যানেদের সঙ্গে সেলফি তুলতে ১০০ টাকা করে নিচ্ছে বৈভব সূর্যবংশী, আসল ঘটনাটি শুনলে 'থ' হয়ে যাবেন!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 609 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে