CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

'রাগ'ই শ্রেয়সের সাফল্যের কারণ, মনের ভেতরে চেপে রাখা কথা এবার বললেন পাঞ্জাবের 'সরপঞ্জ'!

একদিনের ক্রিকেটে তিনি ভারতের ইতিমধ্যেই নির্ভরযোগ্য সৈনিক। কিন্তু টি-২০তে খেলার মতো আদৌ ধারাবাহিক কি শ্রেয়স আইয়ার? বারংবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে শ্রেয়স আইয়ারকে। কিন্তু, এবার আর নয়। ঠিক করেই রেখেছিলেন যে জবাব দেবেন। আর সেটা তিনি দিয়েছেনও। আইপিএল ২০২৬-এ কার্যত আগুনে ফর্মে রয়েছেন তিনি। কিন্তু, কীভাবে নিজেকে এতটা পরিবর্তন করলেন পাঞ্জাব কিংসের অধিনায়ক?

Shreyas-Iyer-PBKS-angry
Shreyas-Iyer-PBKS-angry

একদিনের ক্রিকেটে তিনি ভারতের ইতিমধ্যেই নির্ভরযোগ্য সৈনিক। কিন্তু টি-২০তে খেলার মতো আদৌ ধারাবাহিক কি শ্রেয়স আইয়ার? বারংবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে শ্রেয়স আইয়ার-কে। কিন্তু, এবার আর নয়। ঠিক করেই রেখেছিলেন যে জবাব দেবেন। আর সেটা তিনি দিয়েছেনও। আইপিএল ২০২৬-এ কার্যত আগুনে ফর্মে রয়েছেন তিনি। কিন্তু, কীভাবে নিজেকে এতটা পরিবর্তন করলেন পাঞ্জাব কিংসের অধিনায়ক? এতদিন পরে নিজের মনে চেপে রাখা এবার বললেন তিনি।

শ্রেয়স আইয়ার তাঁর পারফরম্যান্সের মাধ্যমে কাকে জবাব দিতে চাইলেন?

এই মরশুমে আইপিএলে ৭টি ম্যাচে ২৭৯ রান করেছেন শ্রেয়স আইয়ার। তাঁর স্ট্রাইক রেট ১৮৬। এমনকি ৪টে হাফসেঞ্চুরিও করে ফেলেছেন তিনি। ধারাবাহিকতাকে অন্য পর্যায়ে পৌঁছে দিয়েছেন শ্রেয়স। পাঞ্জাব এখনও পর্যন্ত আইপিএল ২০২৬-এ অপরাজিত। ব্যাটিংয়ের পাশাপাশি তাঁর নেতৃত্বের প্রশংসা করছে ক্রিকেটমহল। যদিও এই ছবিটা মোটেও এরকম ছিল না। টি-২০তে তাঁর ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন উঠত। আর সেই সমস্ত 'কলঙ্ক' এবার মুছে শ্রেয়স মুছে ফেলতে চাইছেন শ্রেয়স। 

শ্রেয়স আইয়ারের মন্তব্য:

শ্রেয়াস বলেছেন, "আমাকে অনেকেই বলত, তুমি এই পরিস্থিতিতে কিছুই করতে পারবে না। আমি এগুলো শুনতে পছন্দ করি না। সর্বোচ্চ পর্যায়ে খেললে এগুলো মেনে নেওয়া যায় না।"

আরো পড়ুন: বৈভবের ব্যাটে 'আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স' চিপ লাগানো আছে, বৈভবকে নিয়ে এ কী বললেন পাক ক্রিকেটার !

সমালোচকদের ভুল প্রমাণ করলেন শ্রেয়স আইয়ার!

হ্যাঁ, শ্রেয়স সমালোচকদের ভুল প্রমাণ করবেন বলে ঠিক করেন। এ বিষয়ে তিনি বলেন, "আমি বারবার ভাবতাম, কীভাবে শক্তিশালী হয়ে ফেরা যায়। চোটের সময় সেগুলো আরও ভাবাত। ওই সময়ে আমায় লোকে বলত, আমি আগের মতো খেলতে পারব না। আমি নিজেকে বলতাম, কেন সেটা হবে? চোটের সময় নিজেকে তৈরি রাখা আরও দরকারি।"

পাঞ্জাবের 'সরপঞ্জ' এখন শ্রেয়স:

শ্রেয়সকে শর্ট বল নিয়ে প্রায়ই খোঁচা শুনতে হত। যদিও পাঞ্জাবের 'সরপঞ্জ' এ প্রসঙ্গে বলেছেন, "লোকে বলত, আমি কখনই শর্ট বলের সমস্যা মেটাতে পারব না। সেটা আমাকে আরও রাগিয়ে দেয়। আমি ঠিক করি, পারফর্ম করে লোককে ভুল প্রমাণ করব। তার জন্য পরিশ্রম করেছি। আগে শর্ট বলে এক রান নিতাম বা বল শুধু নামিয়ে দিতাম। এখন মানসিকতা বদলে ফেলেছি। শর্ট বল দেখলে এখন ছক্কা হাঁকাই। প্রবীণ আমরে ও অভিষেক নায়ারের সঙ্গে কথা বলে উন্নতি হয়েছে।" 

প্রসঙ্গত, শ্রেয়স আইয়ারকে ভারতের টি-২০ দলের অধিনায়ক করার ব্যাপারে নানান জল্পনা কল্পনা চলছে। যদিও এখনও পর্যন্ত বিসিসিআইয়ের তরফে এ বিষয়ে ফাইনাল কিছু জানানো হয়নি।

আরো পড়ুন: ক্রিকেটের 'পবিত্রতা' শেষ হয়ে যাচ্ছে, বিসিসিআইকে পদক্ষেপ গ্ৰহনের জন্য জানালেন সুনীল গাভাস্কার!

ট্যাগ:Punjab KingsShreyas Iyer

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে