CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

বৈভব সূর্যবংশীকে নিয়ে এমন কী বলে দিলেন অলিম্পিকজয়ী মনু ভাকের, যার জন্য চলছে তুমুল সমালোচনা?

ভারত এই মুহূর্তে আইপিএল ২০২৬ জ্বরে কাঁপছে। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৩৯টি ম্যাচ খেলা হচ্ছে। ইতিমধ্যেই ভারতীয় ক্রীড়াক্ষেত্রে এক আজব বিতর্ক দেখা গিয়েছে। এই বিতর্কের একদিকে রয়েছেন প্যারিস অলিম্পিক্সে জোড়া পদকজয়ী ভারতীয় মহিলা শ্যুটার মনু ভাকের। আর অন্যদিকে রয়েছেন, ১৫ বছর বয়সি ভারতীয় ব্যাটার বৈভব সূর্যবংশী। যদিও এইক্ষেত্রে বলে রাখা ভালো যে, এই দুজনের মধ্যে অবশ্য কোনও ঝামেলা হয়নি। তাহলে কী ঘটল?

Vaibhav Suryavanshi Manu Bhaker
Vaibhav Suryavanshi Manu Bhaker

ভারত এই মুহূর্তে আইপিএল ২০২৬ জ্বরে কাঁপছে। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৩৯টি ম্যাচ খেলা হচ্ছে। ইতিমধ্যেই ভারতীয় ক্রীড়াক্ষেত্রে এক আজব বিতর্ক দেখা গিয়েছে। এই বিতর্কের একদিকে রয়েছেন প্যারিস অলিম্পিক্সে জোড়া পদকজয়ী ভারতীয় মহিলা শ্যুটার মনু ভাকের। আর অন্যদিকে রয়েছেন, ১৫ বছর বয়সি ভারতীয় ব্যাটার বৈভব সূর্যবংশী। যদিও এইক্ষেত্রে বলে রাখা ভালো যে, এই দুজনের মধ্যে অবশ্য কোনও ঝামেলা হয়নি। কেবলমাত্র একটি প্রশ্নকে কেন্দ্র করে যাবতীয় সমালোচনার জন্ম হয়েছে। আর সেই প্রশ্নই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপাড় শুরু করে দিয়েছে।

বৈভব সূর্যবংশীকে নিয়ে এমন কী বলে ফেললেন মনু ভাকের?

গত ২৭ এপ্রিল, সোমবার বৈভব সূর্যবংশীর পারফরম্যান্স এবং ভবিষ্যত নিয়ে অলিম্পিক মেডালিস্ট মনু ভাকেরকে একটি প্রশ্ন করা হয়েছিল। আর সেই ব্যাপারটা সমর্থকদের একেবারেই পছন্দ হয়নি। এইক্ষেত্রে নেট নাগরিকদের বক্তব্য, ভারতে ক্রিকেট খেলার জনপ্রিয়তা সবচেয়ে বেশি। সেকারণেই অন্য খেলার সঙ্গে যুক্ত অ্যাথলিটদের ক্রিকেট নিয়ে হামেশাই প্রশ্ন করা হয়। আর এহেন প্রশ্নে আসলে মনু ভাকরই অপমানিত হয়েছেন। 

আরো পড়ুন: চিন্তা কমছে না হার্দিকের, আইপিএল ২০২৬ থেকে ছিটকে গেলেন মিচেল স্যান্টনার, কিন্তু কেন?

আসলে ঠিক কী ঘটেছিল?

 গত ২৭ এপ্রিল ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ৭৫তম বর্ষপূর্তি উদযাপন করা হয়। আর সেকারণেই দিল্লি গিয়েছিলেন মনু ভাকের। কিন্তু সেইসময় সাংবাদিকরা তাঁকে ভারতীয় ক্রিকেটের বর্তমান 'ওয়ান্ডার কিড' বৈভব সূর্যবংশীকে নিয়ে প্রশ্ন করেন। এই প্রশ্ন শুনে মনু খুব বুঝেশুনে এই প্রশ্নের জবাব দেন। আর বৈভবকে সঠিক পথ দেখানোর পরামর্শ দেন। 

বৈভবকে নিয়ে মনু ভাকেরের মন্তব্য:

অত্যন্ত ভদ্রতার সঙ্গে মনু ভাকের বলেন, 'যদি মেন্টরশিপ এবং আশপাশের লোকজন ভাল হয়, তাহলে বয়স শুধুমাত্র একটা সংখ্যা হয়ে দাঁড়ায়। প্রতিভার কোনও সীমা হয় না। যদি বৈভব কোনও সঠিক পথ প্রদর্শক পায়, তাহলে নিশ্চিতভাবে ও ভারতের আগামী তারকা হয়ে উঠবে।'

আরো পড়ুন: PBKS vs RR Highlights: আইপিএল ২০২৬-এ অবশেষে 'পরাজিত' হতে হল অপরাজিত শ্রেয়সদের!

সোস্যাল মিডিয়ার সমালোচনা:

মনু ভাকের এই প্রশ্নের জবাব যথেষ্ট ইতিবাচকভাবে দিয়েছেন ঠিকই, কিন্তু অনেকেই মনে করছেন যে, একজন অলিম্পিক পদকজয়ীকে ক্রিকেট সংক্রান্ত কোনও প্রশ্ন করা উচিত হয়নি। কলকাতা নাইট রাইডার্স দলের প্রাক্তন ডিরেক্টর জয় ভট্টাচার্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম X-তে একটি পোস্ট করেন। সেখানে তিনি কার্যত কটাক্ষের সুরে লিখেছেন, 'উনি একজন অলিম্পিক পদকজয়ী। বৈভবকে নিয়ে প্রশ্ন করার অর্থ আসলে ওঁকেই অপমান করা। কখনও কোনও ক্রিকেটারকে কি উদীয়মান শুটার সম্পর্কে প্রশ্ন করা হয়? পরেরবার মনু ভাকর সম্পর্কে বৈভবকে প্রশ্ন করে দেখবেন। তারপরই গোটা ব্যাপারটা বুঝতে পারবেন।' এই ব্যাপার নিয়ে এখন পরিস্থিতি খানিকটা সরগরম।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে