CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

কেন পঞ্জাব কিংসের জার্সি থেকে চিরতরে মুছে গেল 'রুপোলি রঙ', এতদিনে আসল সত্য জানালেন প্রীতি জিন্টা!

জোর কদমে চলছে আইপিএলের মরশুম। আইপিএলের প্রথম থেকেই পঞ্জাব কিংসের জার্সিতে দু’টি রঙ অত্যন্ত গুরুত্ব পেয়েছে। সেগুলি হল- লাল এবং রুপোলি। কিন্তু এই বারের জার্সিতে লাল থাকলেও নেই রুপোলি রঙ। এ বারের জার্সিতে রুপোলির জায়গায় দেখা যাচ্ছে নীল রঙ। কিন্তু কেন?

Punjab Kings old jersey
Punjab Kings old jersey

জোর কদমে চলছে আইপিএলের মরশুম। আইপিএলের প্রথম থেকেই পঞ্জাব কিংসের জার্সিতে দু’টি রঙ অত্যন্ত গুরুত্ব পেয়েছে। সেগুলি হল- লাল এবং রুপোলি। কিন্তু এই বারের জার্সিতে লাল থাকলেও নেই রুপোলি রঙ। এ বারের জার্সিতে রুপোলির জায়গায় দেখা যাচ্ছে নীল রঙ। আর এই পরিবর্তন নিয়েই এবার মুখ খুলেছেন দলের অন্যতম কর্ণধার প্রীতি জিন্টা। কী জানালেন তিনি?

কেন পঞ্জাব কিংসের জার্সি থেকে উধাও হয়ে গেল রুপোলি রঙ?

সত্যি বলতে, আইপিএলের অন্যতম আকর্ষণীয় জার্সি ছিল পঞ্জাব কিংসের। লাল এবং রুপোলি রঙের এই জার্সি গায়েই আইপিএলে নিজের একমাত্র উইকেট নিয়েছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। পরিচিত দুটি রঙের জার্সি পরে এই মরশুমে খেলছেন না শ্রেয়স আইয়াররা। কেন জার্সি থেকে রুপোলি রঙ বাদ দেওয়া হল? ভবিষ্যতে কি আবার রুপোলির ছোঁয়া দেখা যাবে জার্সিতে? 

আরো পড়ুন: কেন বারবার হারতে হচ্ছে ঋষভ পন্থদের, মুখ খুললেন 'বিস্ফোরক' কান্ড!

প্রীতি জিন্টার মন্তব্য:

পঞ্জাবের মালকিন এ প্রসঙ্গে জানিয়েছেন, পঞ্জাবের জার্সিতে আর কখনও রুপোলি রঙ দেখা যাবে না। রঙটিকে পাকাপাকি ভাবেই কার্যত বিদায় জানানো হয়েছে। সূত্রের খবর, এ বিষয়ে তিনি বলেছেন, ‘‘ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নিয়ম অনুযায়ী ম্যাচের জার্সিতে সাদা, ধূসর এবং রুপোলি রঙ ব্যবহার করা যাবে না। কারণ, কিছু দল অভিযোগ করেছে, রুপোলি রঙের জন্য সাদা বল দেখতে সমস্যা হয়। আমিও রুপোলি রঙটার অভাব অনুভব করছি।’’

ধূসর রঙটিকেও বিসিসিআই নিষিদ্ধ করেছে!

হ্যাঁ, রুপোলির পরিবর্তে পঞ্জাব জার্সিতে বেশ কয়েক বার ধূসর রঙও ব্যবহার করেছিল। কিন্তু এই রঙটিকেও বিসিসিআই নিষিদ্ধ করেছে। তাই বাধ্য হয়েই পঞ্জাব কর্তৃপক্ষকে জার্সির রঙ পরিবর্তন করতে হয়েছে।

 উল্লেখ্য, এই মরশুমের আইপিএলে শ্রেয়সের দল এখনও পর্যন্ত কেবলমাত্র একটি ম্যাচ হেরেছে। রাজস্থান রয়্যালসের কাছেই এই হার হয়েছে।

আরো পড়ুন: বৈভব সূর্যবংশীকে নিয়ে এমন কী বলে দিলেন অলিম্পিকজয়ী মনু ভাকের, যার জন্য চলছে তুমুল সমালোচনা?

ট্যাগ:Punjab KingsShreyas Iyer

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 756 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে