CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

লুকিয়ে লুকিয়ে সাজঘরে ধূমপান, ২৫ লাখ টাকা 'জরিমানা' দিতে হল রিয়ান পরাগকে!

অবশেষে স্বস্তি! আপাতত নির্বাসনে পাঠানো হচ্ছে না রিয়ান পরাগকে। ইঙ্গিত ছিল নির্বাসনের। তবে রেহাই মিলল না জরিমানা থেকে। সাজঘরে ধূমপান করার অভিযোগে জরিমানা করা হয়েছে রাজস্থান রয়্যালসের অধিনায়ককে। সঙ্গে সতর্কতার বার্তাও দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কি জানালো বোর্ড?

Riyan-Parag-caught-smoking
Riyan-Parag-caught-smoking

অবশেষে মিলল স্বস্তি! আপাতত নির্বাসনে পাঠানো হচ্ছে না রিয়ান পরাগ-কে। ইঙ্গিত ছিল নির্বাসনের। তবে রেহাই মিলল না জরিমানা থেকে। সাজঘরে ধূমপান করার অভিযোগে জরিমানা করা হয়েছে রাজস্থান রয়্যালসের অধিনায়ককে। সঙ্গে সতর্কতার বার্তাও দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। 

রিয়ান পরাগের ঘাড়ে ২৫ লাখ জরিমানার বোঝা!

সূত্রের খবর, পরাগের ম্যাচ ফি-র ২৫ শতাংশ নাকি জরিমানা হিসেবে কেটে নেওয়া হয়েছে। রাজস্থান রিয়ান পরাগকে ১৪ কোটি টাকায় তাঁকে রেখেছে। সেই হিসেবে তিনি ম্যাচ প্রতি প্যান ১ কোটি করে। তার ২৫ শতাংশ হিসেবে, ২৫ লক্ষ টাকা জরিমানা কেটে নিয়ে হবে পরাগের ম্যাচ ফি থেকে।

ফের ক্রিকেটের আচরণবিধি ভঙ্গে মিলতে পারে বিরাট শাস্তি:

‘ক্রিকবাজ়’ সূত্রে জানা গিয়েছে,রিয়ান আইপিএলের আচরণবিধির ২.২১ ধারা লঙ্ঘন করেছেন বলে প্রমাণিত হয়েছে। এই ধারায়, ক্রিকেট খেলার মানহানি করলে ক্রিকেটারদের শাস্তি দেওয়া হয়। সংশ্লিষ্ট ধারায় শাস্তিযোগ্য অপরাধ পরাগের ধূমপানের ঘটনা। ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি হলে নির্বাসনের শাস্তি হতে পারে বলে, পরাগকে সতর্ক করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। 

রাজস্তান রয়্যালস ও পরাগকে ইতিমধ্যেই নোটিস দেওয়া হয়েছে: এই শাস্তির বিরুদ্ধে পরাগ চাইলে আবেদন জানাতে পারেন। কিন্তু শাস্তি মেনে নিয়ে বিতর্ক থেকে অব্যাহতি চাইছেন পরাগ। 

আরো পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেটকে 'টাটা' করার সময়েও ক্লাসন রয়েছেন আইপিএলের কমলা টুপির দৌড়ে!

পঞ্জাব কিংসের বিরুদ্ধে রাজস্থানের ইনিংসের ১৬তম ওভারে কি ঘটেছিল?

আসলে, এই ঘটনার সূত্রপাত পঞ্জাব কিংসের বিরুদ্ধে রাজস্থানের ইনিংসের ১৬তম ওভারে। রাজস্থানের সাজঘরে দেখা যায়, একটি যন্ত্র রিয়ান মুখের সামনে ধরে আছেন। তখন যশস্বী জয়সওয়াল তাঁর সামনে চলে আসেন। তিনি চলে যাওয়া মাত্রই দেখা যায়, ধোঁয়া বার হচ্ছে পরাগের মুখ থেকে। মনে হচ্ছিল,পরাগ ই-সিগারেট জাতীয় কিছু সেবন করেছেন। ভারতে নিষিদ্ধ এই ই-সিগারেট। এটি সেবন করলে জেলও হতে পারে। এমনকি সাজঘর-সহ স্টেডিয়ামের আশেপাশে ধূমপান একেবারে নিষিদ্ধ। বোর্ড আগেই জানিয়েছিল, ই-সিগারেট খেলোয়াড়দের সুরক্ষার জন্য সেবন করা অনুচিত।

যদিও বেশ কিছু অধিনায়ক সাজঘরে ক্যামেরা তাক করা নিয়েও বিরক্ত। আইপিএলের আগে সমস্ত দলের অধিনায়কদের নিয়ে বোর্ডের বৈঠকে ক্রিকেটাররা ই-সিগারেট খাওয়ার জন্য বিরোধিতা করেননি। তবে, সাজঘরের গোপনীয়তা সুরক্ষিত রাখার দাবি জানান। যদিও তা নির্ভর করে সম্প্রচারকারী সংস্থার উপর। এই বিষয়ে বোর্ডের সিদ্ধান্ত মানা হয়না। তবুও, পরাগের মত ক্রিকেটারের ধূমপান করতে গিয়ে ধরা পড়ার ঘটনা, কখনোই ভালো বিজ্ঞাপন হতে পারে না। তাই আপাতত জরিমানাতেই শাস্তি পরাগের।

আরো পড়ুন: কেন পঞ্জাব কিংসের জার্সি থেকে চিরতরে মুছে গেল 'রুপোলি রঙ', এতদিনে আসল সত্য জানালেন প্রীতি জিন্টা!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে