IPL 2026: কেকেআর বনাম এসআরএইচ, আজকের ম্যাচ কে জিতবে?

কেকেআর বনাম এসআরএইচ ম্যাচের ভবিষ্যদ্বাণী এবং বিভিন্ন টিপস।

Souvik Das
Souvik Das

4 মিনিট পড়া
IPL-2026-6
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

ম্যাচ বিবরণ:

আইপিএল ২০২৬-এ একটি জমজমাট লড়াই দেখতে চলেছে ক্রিকেটপ্রেমীরা, যেখানে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের। ম্যাচটি অনুষ্ঠিত হবে ২ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, সন্ধ্যা ৭:৩০ মিনিটে ইডেন গার্ডেন্সে।

এই ম্যাচটি বিশেষ গুরুত্বপূর্ণ কারণ ইডেন গার্ডেন্স সাধারণত ব্যাটিং সহায়ক পিচ হওয়ায় বড় স্কোরের সম্ভাবনা থাকে। ফলে দুই দলই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পারে। কেকেআর ঘরের মাঠে খেলছে, যা তাদের জন্য বাড়তি সুবিধা হতে পারে। অন্যদিকে, সানরাইজার্স হায়দরাবাদ তাদের শক্তিশালী ব্যাটিং লাইনআপ নিয়ে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত।

সুতরাং, এই ম্যাচটি হতে চলেছে একটি হাই-স্কোরিং ও রোমাঞ্চকর ম্যাচ যেখানে শেষ পর্যন্ত ফলাফল নির্ভর করবে কোন দল চাপ সামলে তাদের সেরাটা দিতে পারে তার ওপর।

আরো পড়ুন: ২২ বছরের কনৌলি-তে মজলেন শ্রেয়স, প্রসংশা করলেন শুভমানেরও!

কেকেআর বনাম এসআরএইচ পিচ রিপোর্ট:

ইডেন গার্ডেন্সের পিচ সাধারণত ব্যাটসম্যানদের জন্য অত্যন্ত সহায়ক বলেই বিবেচিত হয়। এখানে বাউন্ডারি তুলনামূলক ছোট হওয়ার কারণে বড় শট খেলা একটু সহজ হয়। উইকেট বেশ ফ্ল্যাট থাকে এবং বল ব্যাটে সুন্দরভাবে আসে, তাই রান তুলতে সুবিধা হয়। তবে শুরুতে পেসাররা সুইং পেতে পারেন, বিশেষ করে নতুন বলে কিছুটা মুভমেন্ট দেখা যায়, যা ব্যাটসম্যানদের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং হতে পারে।

কেকেআর বনাম এসআরএইচ আবহাওয়া রিপোর্ট:

ম্যাচের সময় কলকাতায় আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আর্দ্রতা থাকবে প্রায় ৭২ শতাংশ, যা খেলোয়াড়দের ক্ষেত্রে কিছুটা অস্বস্তিকর হতে পারে। বাতাসের গতি থাকবে প্রায় ২২.৭ কিমি/ঘণ্টা। দৃশ্যমানতা থাকবে ১০ কিলোমিটার। এছাড়া ম্যাচ চলাকালীন প্রায় ৫০% বৃষ্টির সম্ভাবনাও রয়েছে, যা খেলায় যথেষ্ট বিঘ্ন ঘটাতে পারে।

কলকাতা নাইট রাইডার্স-এর সম্ভাব্য প্লেয়িং ইলেভেন (Playing 11)!

  • অজিঙ্কা রাহানে (অধিনায়ক)
  • ফিন অ্যালেন
  • অংকৃশ রঘুবংশী
  • ক্যামেরন গ্রিন
  • রিঙ্কু সিং
  • রামনদীপ সিং
  • অনুকুল রায়
  • সুনীল নারিন
  • বরুণ চক্রবর্তী
  • বৈভব অরোরা
  • ব্লেসিং মুজারাবানি

অতিরিক্ত স্কোয়াড/বিকল্প খেলোয়াড়:

কার্তিক ত্যাগী

সানরাইজার্স হায়দরাবাদ-এর সম্ভাব্য প্লেয়িং ইলেভেন (Playing 11)!

  • ট্রাভিস হেড
  • অভিষেক শর্মা
  • ঈশান কিশান (অধিনায়ক)
  • হেনরিচ ক্লাসেন
  • নীতিশ কুমার রেড্ডি
  • অনিকেত ভার্মা
  • হর্ষ দুবে
  • হর্ষল প্যাটেল
  • ডেভিড পেইন
  • জয়দেব উনাদকাট
  • ইশান মালিঙ্গা

অতিরিক্ত স্কোয়াড/বিকল্প খেলোয়াড়:

জয়দেব উনাদকাট

আরো পড়ুন: PBKS vs GT: ক্রিকেট খেলে নয়, এবার গান গেয়ে সবার মন জয় করলেন ভারতীয় সুযোগ না পাওয়া এই প্রতিভাবান 'অলরাউন্ডার'!

কেকেআর বনাম এসআরএইচ-এর হেড-টু-হেড রেকর্ড:

এই দুই দলের মধ্যে এখনও পর্যন্ত মোট ৩০টি টি-২০ ম্যাচ খেলা হয়েছে। পরিসংখ্যান বলছে, কলকাতা নাইট রাইডার্স এইক্ষেত্রে অনেকটাই এগিয়ে রয়েছে।

মোট ম্যাচ: ৩০
কেকেআর জয়: ২০ ম্যাচ
এসআরএইচ জয়: ১০ ম্যাচ

সুতরাং, মুখোমুখি লড়াইয়ে কেকেআর স্পষ্টভাবেই যথেষ্ট প্রভাবশালী দল। তবে টি-২০ ফরম্যাটে যেকোনো দিন ম্যাচের ফলাফল বদলে যেতে পারে, আর তাই এই ম্যাচেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।

কেকেআর বনাম এসআরএইচ লাইভ টেলিকাস্ট:

কেকেআর বনাম এসআরএইচ-এর ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে Star Sports-এ এবং অনলাইনে দেখা যাবে JioHotstar-এ।

কেকেআর বনাম এসআরএইচ ফ্যান্টাসি টিপস:

পিচ ব্যাটিং সহায়ক হওয়ায় টপ অর্ডার ব্যাটসম্যানদের নেওয়া খুব গুরুত্বপূর্ণ।
শেষের ওভারগুলিতে (ডেথ ওভার) বোলাররা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে, তাই ডেথ ওভার বোলারদের গুরুত্ব বেশি।

উইকেটকিপার হিসেবে ঈশান কিশান সবচেয়ে ভালো পছন্দ হতে পারেন।
এই পিচে ব্যাটসম্যানদের ভূমিকাই বেশি গুরুত্বপূর্ণ হতে পারে।

কেকেআর বনাম এসআরএইচ উইনিং প্রেডিকশন:

দলের শক্তির বিচারে কলকাতা নাইট রাইডার্স তুলনামূলকভাবে বেশি শক্তিশালী মনে হচ্ছে। তাই ফ্যান্টাসি টিমে ১০-১ কম্বিনেশন কেকেআর-এর পক্ষে রাখা যেতে পারে।

কেকেআর বনাম এসআরএইচ স্মল লিগের জন্য গুরুত্বপূর্ণ পিক:

কেকেআর – ফিন অ্যালেন, বরুণ চক্রবর্তী
এসআরএইচ – অভিষেক শর্মা, ট্রাভিস হেড

কেকেআর বনাম এসআরএইচ গ্র্যান্ড লিগের জন্য রিস্কি পিক:

কেকেআর – রিঙ্কু সিং, ক্যামেরন গ্রিন
এসআরএইচ – অনিকেত ভার্মা, ট্রাভিস হেড

ডেথ ওভার বোলার:

কেকেআর – বৈভব অরোরা, ব্লেসিং মুজারাবানি

এসআরএইচ – হর্ষল প্যাটেল

কেকেআর বনাম এসআরএইচ ম্যাচ প্রেডিকশন:

সাম্প্রতিক ফর্ম অনুযায়ী কলকাতা নাইট রাইডার্স বেশ ভালো ছন্দে রয়েছে। সুতরাং, এই ম্যাচে কেকেআরের জয়ের সম্ভাবনায় বেশি বলে মনে করা হচ্ছে।

কেকেআর বনাম এসআরএইচ টস প্রেডিকশন:

সম্ভাব্য পূর্বাভাস অনুযায়ী, সানরাইজার্স হায়দরাবাদ টস জিততে পারে এবং প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিতে পারে।

কেকেআর বনাম এসআরএইচ এক্সপার্ট অ্যাডভাইস:

স্মল লিগের জন্য সৌরভ দুবে একটি দারুণ মাল্টিপ্লায়ার পিক হতে পারেন।
গ্র্যান্ড লিগে অধিনায়ক হিসেবে বরুণ চক্রবর্তী ভালো পছন্দ হতে পারেন।

বিধিসম্মত সতর্কীকরণ:

ক্রিকেট ম্যাচ সংক্রান্ত পূর্বাভাস, ফ্যান্টাসি টিম ও টিপস সম্পূর্ণভাবে বিশ্লেষণ ও সম্ভাবনার উপর ভিত্তি করে প্রদান করা হয়েছে। এগুলি নিশ্চিত ফলাফল নয়। বাস্তব ম্যাচের ফলাফল বিভিন্ন অনিশ্চিত বিষয়ে নির্ভর করে পরিবর্তিত হতে পারে। ফ্যান্টাসি গেম খেলার ক্ষেত্রে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নিন এবং আর্থিক ঝুঁকি সম্পর্কে সচেতন থাকুন।

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে