MI vs RR ম্যাচ প্রেডিকশন: আইপিএল ২০২৬-এর ৬৯তম ম্যাচে কে জিতবে?
এই MI vs RR ম্যাচ প্রেডিকশনে আমরা দুই দলের সাম্প্রতিক ফর্ম, পিচ রিপোর্ট, আবহাওয়া, হেড-টু-হেড রেকর্ড, গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং ম্যাচের সম্ভাব্য পরিস্থিতি বিশ্লেষণ করে জানার চেষ্টা করব, আইপিএল ২০২৬-এর ৬৯তম ম্যাচে আজ MI vs RR ম্যাচে কে জিততে পারে।

মুম্বই ইন্ডিয়ান্স ২৪ মে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল ২০২৬-এর ৬৯তম ম্যাচে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালসের জন্য সমীকরণটা একেবারে সহজ — এই ম্যাচ জিতলেই ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত হবে তাদের। বর্তমানে তারা ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে।
এর আগের ম্যাচে রাজস্থান রয়্যালস দুর্দান্তভাবে ২২১ রানের কঠিন লক্ষ্য তাড়া করে জয় তুলে নিয়েছিল। সেই ম্যাচে RR-এর হয়ে সবচেয়ে বড় নায়ক ছিলেন ওপেনার বৈভব সূর্যবংশী। মাত্র ৩৮ বলে ৯৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে জয়ের পথে এগিয়ে দেন তিনি।
অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্সের জন্য এবারের টুর্নামেন্টটা খুব একটা ভালো যায়নি। তারা ইতিমধ্যেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। শেষ ম্যাচে কেকেআরের বিরুদ্ধে ১৪৮ রানের লক্ষ্য রক্ষা করতে ব্যর্থ হয়ে ৪ উইকেটে হারতে হয় মুম্বইকে।
তবে সাম্প্রতিক ফর্ম এবং দলগত ভারসাম্য বিচার করলে আজকের MI বনাম RR ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকেই কিছুটা এগিয়ে রাখা হচ্ছে। নিজেদের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলার বাড়তি সুবিধাও পাবে তারা।
আরো পড়ুন: সমস্যার শেষ হচ্ছে না চেন্নাইয়ের, কোনোমতেই দায়িত্ব নিতে রাজি হচ্ছেন না কোনো কোচ!
MI vs RR: ম্যাচ বিবরণ:—
- ম্যাচ: মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালস (ম্যাচ ৬৯)
- তারিখ: ২৪ মে ২০২৬
- ম্যাচ শুরু: সন্ধ্যা ৭:৩০ PM (IST)
- ভেন্যু: ওয়াংখেড়ে স্টেডিয়াম
- লাইভ স্ট্রিমিং: JioHotstar
MI vs RR: পিচ রিপোর্ট:
ওয়াংখেড়ে স্টেডিয়ামে পিচ সাধারণত ব্যাটারদের জন্য খুবই সহায়ক হিসেবে পরিচিত, এবং এই ম্যাচেও একই রকম ব্যাটিং-বান্ধব উইকেট দেখা যেতে পারে। নতুন বলে পেসাররা শুরুতে সামান্য সুইং পেলেও, খুব বেশি সাহায্য পাওয়ার সম্ভাবনা নেই।
অন্যদিকে স্পিনারদের এখানে উইকেট তুলতে যথেষ্ট পরিশ্রম করতে হয়। ছোট বাউন্ডারি এবং দ্রুত আউটফিল্ডের কারণে ব্যাটাররা সহজেই বড় শট খেলতে পারেন। তাই এই ম্যাচে আবারও হাই-স্কোরিং লড়াই দেখার সম্ভাবনা প্রবল।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে পরিসংখ্যান বলছে, আগে ব্যাট করা দলগুলোর জয়ের হার মাত্র ৩৩%। অন্যদিকে রান তাড়া করা দলগুলো প্রায় ৬৭% ম্যাচে জয় পেয়েছে।
আর এর প্রধান কারণ হল দ্বিতীয় ইনিংসে শিশিরের প্রভাব, যার ফলে বল গ্রিপ করতে বোলারদের সমস্যা হয় এবং ব্যাটিং অনেক সহজ হয়ে যায়। তাই টস জিতে বেশিরভাগ অধিনায়কই এখানে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিতে পছন্দ করেন।
আরো পড়ুন: বিশ্বকাপে অংশগ্রহণ করা এই 'থ্রিডি' ক্রিকেটার নিস্তব্ধে 'বিদায়' নিয়ে নিলেন!
MI vs RR: গড় স্কোর:
- গড় প্রথম ইনিংস: ২২২
- গড় দ্বিতীয় ইনিংস: ২০৪
MI vs RR: ফ্যাক্টর | বিস্তারিত:
| পিচ | ব্যালান্সড |
| আউটফিল্ড | দ্রুত |
| বাউন্ডারি | ছোট |
| গড় ম্যাচ টোটাল | ৪০০–৪৬০ |
| সামগ্রিকভাবে | ব্যাটিং সহায়ক |
MI vs RR: আবহাওয়া রিপোর্ট: মুম্বইয়ের পরিস্থিতি
- তাপমাত্রা: ৩৪° সেলসিয়াস
- বৃষ্টির সম্ভাবনা: ৫৭%
- গড় প্রথম ইনিংস স্কোর: ২২২
- যাদের জন্য সবচেয়ে উপযোগী:পেসার (৫৯%)
MI vs RR: সাম্প্রতিক ফর্ম:
| দল | শেষ ৫ ম্যাচের ফলাফল |
| মুম্বই ইন্ডিয়ান্স | হার, জয়, হার, জয়, হার |
| রাজস্থান রয়্যালস | জয়, হার, হার, হার, জয় |
MI vs RR: হেড-টু-হেড রেকর্ড (শেষ ১০ ম্যাচ):
| দল | জয় |
| মুম্বই ইন্ডিয়ান্স | ৫ |
| রাজস্থান রয়্যালস | ৫ |
| ফল হয়নি (NR) | ০ |
MI vs RR: ইনজুরি আপডেট ও টিম নিউজ – ম্যাচ ৬৯:
- মুম্বই ইন্ডিয়ান্স: দলে কোনও চোট সমস্যা নেই। সম্পূর্ণ ফিট স্কোয়াড নিয়েই মাঠে নামবে মুম্বই ইন্ডিয়ান্স।
- রাজস্থান রয়্যালস: এই ম্যাচের জন্য রাজস্থান রয়্যালসের সব খেলোয়াড় উপলব্ধ রয়েছেন। দলে কোনও বড় ইনজুরির খবর নেই।
MI vs RR: জয়ের সম্ভাবনা – আইপিএল ২০২৬, ম্যাচ ৬৯:
| দল | জয়ের সম্ভাবনা |
| মুম্বই ইন্ডিয়ান্স | ৫৫% |
| রাজস্থান রয়্যালস | ৪৫% |
MI vs RR: ম্যাচে নজরকাড়া প্লেয়ার ব্যাটেল:
| খেলোয়াড় | টুর্নামেন্ট পরিসংখ্যান |
| বৈভব সূর্যবংশী | ৫৭৯ রান |
| রায়ান রিকলটন | ৪৩৬ রান |
| ধ্রুব জুরেল | ৪২০ রান |
| জোফ্রা আর্চার | ১৮ উইকেট |
| আল্লাহ গজনাফর | ১৪ উইকেট |
| করবিন বোস্চ | ১১ উইকেট |
MI vs RR: ম্যাচ প্রেডিকশন সিনারিও:
সিনারিও ১: যদি রাজস্থান রয়্যালস প্রথমে ব্যাট করে:
- পাওয়ারপ্লে স্কোর: ৫৫–৬৫
- সম্ভাব্য মোট রান: ১৯০–২০৫
- ম্যাচের সম্ভাব্য ফল: মুম্বই ইন্ডিয়ান্স জিততে পারে
সিনারিও ২: যদি মুম্বই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাট করে:
- পাওয়ারপ্লে স্কোর: ৫০–৬০
- সম্ভাব্য মোট রান: ২০৫–২২০
- ম্যাচের সম্ভাব্য ফল: মুম্বই ইন্ডিয়ান্স জিততে পারে
MI vs RR: টস প্রেডিকশন – ম্যাচ ৬৯, আইপিএল ২০২৬:
ওয়াংখেড়ে স্টেডিয়ামে শেষ ৪ ম্যাচের মধ্যে ৩টিতেই রান তাড়া করা দল জয় পেয়েছে। প্রতিযোগিতামূলক স্কোর চেজ করার ক্ষেত্রে এখানে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দলগুলো বেশি সুবিধা পেয়েছে।
তাই এই ম্যাচে যে দল টস জিতবে, তারা প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিতে পারে।
পূর্বাভাস: মুম্বই ইন্ডিয়ান্স টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিতে পারে।
MI vs RR: মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য প্রথম একাদশ:
রায়ান রিকেলটন (উইকেটকিপার), রোহিত শর্মা, নামান ধীর, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), উইল জ্যাকস, করবিন বশ, দীপক চাহার, জসপ্রীত বুমরাহ, আল্লাহ গাজনফর।
MI vs RR: রাজস্থান রয়্যালসের সম্ভাব্য প্রথম একাদশ:
যশস্বী জয়সওয়াল (অধিনায়ক), বৈভব সূর্যবংশী, ধ্রুব জুরেল (উইকেটকিপার), ডোনোভান ফেরেইরা, শুভম দুবে, রবীন্দ্র জাদেজা, দাসুন শানাকা, জোফ্রা আর্চার, সন্দীপ শর্মা, ব্রিজেশ শর্মা, যশ রাজ পুঞ্জা।
MI vs RR: ম্যাচ ৬৯ প্লেয়ার অফ দ্য ম্যাচ প্রেডিকশন ২০২৬:
- বৈভব সূর্যবংশী
- রোহিত শর্মা
- হার্দিক পান্ডেয়া
MI vs RR: আজকের ম্যাচ কে জিতবে? — এক্সপার্ট প্রেডিকশন ম্যাচ ৬৯:
আইপিএল ২০২৬ ম্যাচ প্রেডিকশনে আজকের ম্যাচ অনুযায়ী, মুম্বই ইন্ডিয়ান্সকেই এই ম্যাচে জয়ের ফেভারিট ধরা হচ্ছে। দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন রায়ান রিকেলটন, নামান ধীর এবং জাসপ্রীত বুমরাহ।
MI vs RR: আজ কে জিতবে আইপিএল ২০২৬: মুম্বই ইন্ডিয়ান্সের জিততে পারে।
বিধিসম্মত সতর্কীকরণ:
ক্রিকেট ম্যাচের ভবিষ্যদ্বাণী সম্পূর্ণভাবে সাম্প্রতিক পরিসংখ্যান, দলগত ফর্ম এবং সম্ভাব্য পরিস্থিতির উপর ভিত্তি করে করা হয়েছে। ম্যাচের প্রকৃত ফল ভিন্ন হতে পারে। অনলাইন বেটিং বা জুয়া আইনত ও আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে। দয়া করে দায়িত্বশীলভাবে সিদ্ধান্ত নিন।
ট্যাগ:


