বিশ্বকাপে অংশগ্রহণ করা এই 'থ্রিডি' ক্রিকেটার নিস্তব্ধে 'বিদায়' নিয়ে নিলেন!
অবসর গ্রহণ করলেন ভারতীয় ক্রিকেটার বিজয় শঙ্কর। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় তিনি অবসর ঘোষণা করলেন। তিনি জানান, নিজের ক্রিকেট জীবনে প্রচুর ঘৃণা এবং নেতিবাচক মন্তব্যের মুখে পড়তে হয়েছে তাঁকে। তবে নিজের ব্যাট একেবারে তুলে রাখতে চাইছেন না বিজয়। বিদেশের নানান টি-টোয়েন্টি লিগের তিনি খেলতে চান বলে জানিয়েছেন। ক্রিকেট জীবনে কিভাবে পদার্পণ করলেন বিজয়?

অবসর গ্রহণ করলেন ভারতীয় ক্রিকেটার বিজয় শঙ্কর। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় তিনি অবসর ঘোষণা করলেন। তিনি জানান, নিজের ক্রিকেট জীবনে প্রচুর ঘৃণা এবং নেতিবাচক মন্তব্যের মুখে পড়তে হয়েছে তাঁকে। তবে নিজের ব্যাট একেবারে তুলে রাখতে চাইছেন না বিজয়। বিদেশের নানান টি-টোয়েন্টি লিগের তিনি খেলতে চান বলে জানিয়েছেন।
বিজয় শঙ্করের ক্রিকেট জীবন!
২০১২ সালে বিজয় শঙ্কর তামিলনাড়ুর হয়ে ঘরোয়া ক্রিকেটে অভিষেক করেন। নিজের রাজ্যের হয়ে দীর্ঘ ১৩ বছর খেলেছিলেন তিনি। এরপর ২০২৫-২৬ মরশুমে ত্রিপুরার দলে যোগদান করেন তিনি। ঘরোয়া ক্রিকেটে তাঁর ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স সকলের নজরে এসেছিল। এই অলরাউন্ডার প্রথম শ্রেণীর ক্রিকেটে ৭৭ টি ম্যাচ খেলে ৪২৫৩ রান করেন। লিস্ট এ ক্রিকেটে ১১২টি ম্যাচ খেলে ২৭৯০ রান করেন এবং তার পাশাপাশি ৭৩ উইকেট তুলে নেন। টি-২০ ১৫৯ টি ম্যাচ খেলে ২৫৮৩ রান করেন তিনি এবং উইকেট নেন ৩৮টি।
আরো পড়ুন: ধোনিকে নিয়ে সমর্থকদের সঙ্গে সত্যিই কি প্রতারণা করেছে চেন্নাই?
২০১৯ বিশ্বকাপে ভারতীয় দলে বিজয়!
২০১৯ বিশ্বকাপে হঠাৎ করে ভারতীয় দলের জায়গা পেয়ে যান বিজয় শংকর। সেই সময় প্রধান নির্বাচক এম এস কে প্রসাদ ‘ত্রিমাত্রিক ক্রিকেটার’ হিসেবে বিজয় শঙ্করকে ব্যাখ্যা করে। কারণ ব্যাট, বল হোক কিংবা ফিল্ডিং তিনটি বিভাগেই তিনি ছিলেন দক্ষ। সেই বিশ্বকাপে জায়গা পাননি অম্বাতি রায়ডু। তাই সোশ্যাল মিডিয়ায় তিনি "থ্রিডি চশমা পরে বিশ্বকাপ দেখব" মন্তব্য করে বিতর্ক তৈরি করেন। পরে অবশ্য বিশ্বকাপের মাত্র তিনটি ম্যাচ খেলার পর চোট পান বিজয়। চলে যেতে হয় মাঠের বাইরে।
বিজয় শংকরের আইপিএল ক্যারিয়ার:
২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত ভারতের জার্সিতে ১২টি ওয়ানডে ম্যাচ সহ ৯টি টি-২০ খেলেছেন বিজয়। চেন্নাই সুপার কিংস এর হাত ধরে আইপিএলে সুযোগ পান তিনি। এরপর সানরাইজার হায়দ্রাবাদ, দিল্লি ক্যাপিটালস সহ গুজরাত টাইটান্সের হয়ে মাঠে নেমেছেন। ২০২২ সালে গুজরাত টাইটান্সের চ্যাম্পিয়ন দলে ছিলেন বিজয়। ২০২৫ সালে আবার তিনি চেন্নাইতে ফিরে আসেন। কিন্তু সেভাবে আর খেলায় ছাপ ফেলতে পারেননি। এরপর আর কোন আইপিএল দলে খেলতে পারেননি তিনি।
ভারতীয় ক্রিকেট থেকে বিজয় শঙ্কর অবসর গ্রহণের ফলে, এবার তিনি অংশগ্রহণ করতে পারবেন বিদেশের বিভিন্ন ফ্রাঞ্চাইজ লিগে।
আরো পড়ুন: শ্রেয়াস আইয়ারের নতুন ছবি ইন্টারনেটে ভাইরাল, কিন্তু কেন?
ট্যাগ:


