ধোনিকে নিয়ে সমর্থকদের সঙ্গে সত্যিই কি প্রতারণা করেছে চেন্নাই?
সিএসকের বিরুদ্ধে বড়সড় অভিযোগ ভারতের প্রাক্তন ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্তের। মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়ে পুরো মরহুম জুড়ে সমর্থকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। তাঁর অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় বারবার ধোনির অনুশীলনের দৃশ্য তুলে ধরা হয়েছে। কেমন পরিবেশ তৈরি করা হয়েছে যেন মনে হচ্ছে, তিনি পরের ম্যাচেই মাঠে নামবেন। যদিও বাস্তবে একটি ম্যাচেও মাঠে নামানো হয়নি তাঁকে। আর কি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন কৃষ্ণমাচারি।

সিএসকের বিরুদ্ধে বড়সড় অভিযোগ ভারতের প্রাক্তন ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্তের। মহেন্দ্র সিংহ ধোনি-কে নিয়ে পুরো মরহুম জুড়ে সমর্থকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। তাঁর অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় বারবার ধোনির অনুশীলনের দৃশ্য তুলে ধরা হয়েছে। কেমন পরিবেশ তৈরি করা হয়েছে যেন মনে হচ্ছে, তিনি পরের ম্যাচেই মাঠে নামবেন। যদিও বাস্তবে একটি ম্যাচেও মাঠে নামানো হয়নি তাঁকে।
ইউটিউব চ্যানেলে ক্ষোভ প্রকাশ শ্রীকান্তের!
গুজরাত টাইটান্সের বিপক্ষে চেন্নাইয়ের শেষ ম্যাচের পরে শ্রীকান্ত নিজের ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করেন।তাঁর কথায়, মরশুম শুরু হওয়ার আগে জানানো হয় পায়ে চোট পেয়েছেন ধোনি। তিনি নাকি কয়েকটি ম্যাচের পরেই মাঠে ফিরবেন। পরে আবার চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় এবং প্রশিক্ষক স্টিফেন ফ্লেমিং-ও সেই একই ইঙ্গিত দিয়েছেন। পরের ম্যাচে ধোনি মাঠে নামতে পারেন।
সিএসকের আচরণে ক্ষুব্ধ শ্রীকান্ত!
শ্রীকান্ত জানান, “প্রত্যেকটা ম্যাচের পূর্বে দর্শকদের দেখানো হয়েছিল ধোনির অনুশীলনের দৃশ্য। এর মাধ্যমে বোঝানো হয়েছে মাঠে নামার জন্য ধোনি পুরোপুরি প্রস্তুত। আবার টসের সময় বলা হয়েছে পুরোপুরি সুস্থ নন তিনি। দলের এহেন আচরণ সমর্থকদের সঙ্গে প্রতারণা করার থেকে কম কিছু নয়।"
আরো পড়ুন: শ্রেয়াস আইয়ারের নতুন ছবি ইন্টারনেটে ভাইরাল, কিন্তু কেন?
ধোনিকে নিয়ে সিএসকের বিভ্রান্তি সৃষ্টি:
ধোনির পায়ে পেশিতে চোট লেগেছে বলে প্রথমেই জানিয়েছিল চেন্নাই। তারপর জানানো হয় ঊরুতে সমস্যা রয়েছে। কখনো কখনো বলা হচ্ছে দলের ভারসাম্যের জন্য নাকি ধোনিকে মাঠে নামানো হচ্ছে না। দলের বারবার অবস্থান বদলের কারণেই ক্ষুব্ধ শ্রীকান্ত। তিনি মনে করেন, মরশুম শুরু হওয়ার আগেই ধোনি যে ম্যাচ খেলতে পারবেন না সেটা জানিয়ে দেওয়া উচিত ছিল। তাহলে মানসিকভাবে প্রস্তুত থাকতে পারতেন সমর্থকরা।"
তাঁর কথায়, “ধোনি মাঠে নামতে না পারলে সেটা স্পষ্টভাবেই জানানো যেত। প্রত্যেকবার শুধু বলা হচ্ছে, সম্ভবত পরবর্তী ম্যাচে খেলবেন ধোনি। এই বিভ্রান্তি তৈরীর কোন প্রয়োজন ছিল না"।
ধোনির আইপিএল ভবিষ্যৎ প্রসঙ্গে শ্রীকান্ত:
ধোনির আইপিএল ভবিষ্যৎ নিয়ে ভারতের প্রাক্তন প্রধান নির্বাচক। বলেন, ধোনিকে এখন আর যে খেলতেই হবে, এই দাবি কেউ করছে না। শ্রীকান্ত জানান, “আইপিএলে নিঃসন্দেহে ধোনি অন্যতম সেরা ক্রিকেটার, সেরা অধিনায়কও। কিন্তু এখন তিনি মাঠে না নামলে খুব একটা অভাব অনুভূত হয় না। তিনি সাজঘরে উপস্থিত কিনা সেটাই জানতে চান সকলে।"
আরো পড়ুন: টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন বিরাট কোহলি? কোচের মন্তব্যে একেবারে তোলপাড় কান্ড!
ট্যাগ:


