টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন বিরাট কোহলি? কোচের মন্তব্যে একেবারে তোলপাড় কান্ড!
১২ মে, ঠিক এক বছর আগে, টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে বিরাট কোহলি সকলকে চমকে দেন। সেই অবসরের বর্ষপূর্তিতে বিরাটকে নিয়ে আবারো নতুন করে জল্পনা শুরু হয়েছে। টেস্ট ক্রিকেটে কি তাহলে প্রত্যাবর্তন করতে চলেছেন বিরাট কোহলি? কিং কোহলি কি তাহলে সাদা জার্সিতে আবারো মাঠে নামছেন?

১২ মে, ঠিক এক বছর আগে, টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে বিরাট কোহলি সকলকে চমকে দেন। সেই অবসরের বর্ষপূর্তিতে বিরাটকে নিয়ে আবারো নতুন করে জল্পনা শুরু হয়েছে। টেস্ট ক্রিকেটে কি তাহলে প্রত্যাবর্তন করতে চলেছেন বিরাট কোহলি?
পাঁচ দিনের ক্রিকেট নিয়ে কোহলির আবেগ!
বিগত এক বছর ধরে পাঁচ দিনের ক্রিকেটে কোহলির কামব্যাক নিয়ে আলোচনা জারি রয়েছে। অনুরাগীরা তাঁকে বহুবার লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার জন্য আবেদন জানান। অনেক সময় কোহলি নিজেও পাঁচ দিনের ক্রিকেটে নিজের আবেগের কথা তুলে ধরেছেন। অনেকদিন ধরে অপেক্ষা করার পর কুড়ি ওভারের ঘরোয়া ক্রিকেটে খেতাব অর্জন করে তিনি জানান, এই আনন্দ পাঁচ দিনের ক্রিকেটের একটি ম্যাচে জয়লাভের অনুভূতির সমান হতেই পারে না।
তাঁর এই আবেগ কিং কোহলির প্রত্যাবর্তনের জল্পনাকে আরো উসকে দিয়েছে। যদিও এই নিয়ে এতদিন সেভাবে কোন মন্তব্য করেননি তিনি। কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মার একটি মন্তব্য নিয়ে আপাতত জল্পনা চলছে।
কোহলির ছেলেবেলার কোচের মন্তব্য!
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও বার্তায় রাজকুমার শর্মা-কে বলতে শোনা যায়,“আমার কথা শোনে বিরাট। তাই ওকে আমি যাতে পাঁচ দিনের ক্রিকেটে কামব্যাক করার কথা বলি সেজন্য অনেকেই অনুরোধ জানিয়েছেন। এই নিয়ে আমাদের কথাবার্তা চলছে। এবার দেখা যাক কি হয়।"
আরো পড়ুন: হার্দিক পান্ডেয়াকে এবার বিরাট শাস্তি দিল বোর্ড! মহা বিপাকে পড়লেন মুম্বই অধিনায়ক!
পাঁচ দিনের ক্রিকেটে কোহলির ১৪ বছরের বর্ণময় জীবন:
২০১১ সালে পাঁচ দিনের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ়ের বিপক্ষে কোহলির অভিষেক ঘটে। প্রায় ১৪ বছর ধরে ১২৩ টি ম্যাচ খেলেছেন তিনি। ৯২৩০ রান করেছেন। পাঁচ দিনের ক্রিকেটে ভারতের হয়ে চতুর্থ সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েই অবসর গ্রহণ করেন কোহলি।
অধিনায়ক হিসেবে কোহলির রেকর্ড:
কোহলির ব্যাটার নয়, তিনি রেকর্ড করেছেন অধিনায়ক হিসাবেও। ভারতীয় দলের পাঁচ দিনের ক্রিকেটে ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত অধিনায়ক হন তিনি। সব মিলিয়ে ৬০টি ম্যাচে নেতৃত্ব দেন। অধিনায়ক হিসেবে কোহলি ভারতকে সবচেয়ে বেশি ম্যাচে জিততে সাহায্য করেছেন।
পাঁচ দিনের ক্রিকেট থেকে কোহলির বিদায়:
তবে পাঁচ দিনের ক্রিকেটে শেষ দিকটা খুব একটা ভালো যায়নি কোহলির। শেষ নয় ইনিংসে মাত্র ১৯০ রান করেন তিনি। পার্থে অস্ট্রেলিয়া সফরেই কোহলির ব্যর্থতার ধারাবাহিকতা নিয়ে জল্পনা শুরু হয় তাঁর অবসর গ্রহণের। অবশেষে ৫ দিনের ক্রিকেটকে তখনই বিদায় জানান কোহলি। এরই মধ্যে আবারো পাঁচ দিনের ক্রিকেটে কোহলির প্রত্যাবর্তন নিয়ে চলছে তুমুল আলোচনা।
ট্যাগ:


