কী হবে মহেন্দ্র সিং ধোনির আইপিএল ভবিষ্যৎ?
মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়ে জল্পনা যেন থামছেই না। গুজরাতের হেরে গিয়ে চলতি মরশুমে আইপিএল অভিযান শেষ হয়ে গেছে চেন্নাইয়ের। পুরো মরশুমে একটি ম্যাচেও মাঠে ধোনি নামেননি। তাই স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি এখানেই শেষ তাঁর আইপিএল ক্যারিয়ার? আগামী মরশুমে কি আর কি ভারতের প্রাক্তন অধিনায়ককে হলুদ জার্সিতে মাঠে নামতে দেখা যাবে না ?

মহেন্দ্র সিংহ ধোনি-কে নিয়ে জল্পনা যেন থামছেই না। গুজরাতের হেরে গিয়ে চলতি মরশুমে আইপিএল অভিযান শেষ হয়ে গেছে চেন্নাইয়ের। পুরো মরশুমে একটি ম্যাচেও মাঠে ধোনি নামেননি। তাই স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি এখানেই শেষ তাঁর আইপিএল ক্যারিয়ার? আগামী মরশুমে কি আর কি ভারতের প্রাক্তন অধিনায়ককে হলুদ জার্সিতে মাঠে নামতে দেখা যাবে না ? উত্তর সময় বলবে।
ধোনির ভবিষ্যৎ নিয়ে নীরবতা ভাঙলেন রুতুরাজ!
গুজরাত ম্যাচে সিএসকে হেরে যাওয়ার পর চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ধোনির ভবিষ্যৎ নিয়ে জবাব দিলেন। তিনি জানান, “এই প্রশ্নের উত্তর মিলবে আগামী মরশুমে। বিষয়টা আমার কাছেও আগামী বছর পরিষ্কার হবে। আমাদের জন্য বিষয়টা খুব কঠিন ছিল। এই মরশুমে ধোনির অভাব আমরাও অনুভব করেছি।”
আরো পড়ুন: নিজের পায়ে নিজেই কুড়ুল মারল কেকেআর, রবিবারের ম্যাচে 'বিপদ' ধেয়ে আসতে পারে!
মাহি ভাইয়ের অভাব অনুভব করেছি : রুতুরাজ!
রুতুরাজ এদিন আরও জানান, “ধোনি এমন ক্রিকেটার, যিনি মাঠে নামলে সব সময় চাপে থাকে প্রতিপক্ষ। বিশেষত ইনিংসের শেষ দিকে। তিনি একা এই ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। ক্রিজে থাকলে খেলার ছবিটাই বদলে দিতে জানেন তিনি। এবার আমরা মাহি ভাইয়ের অভাব খুব অনুভব করেছি।"
আগামী মরশুমে ধোনিকে নিয়ে অনিশ্চয়তা:
আগামী মরশুমে ধোনি খেলবেন কিনা সেই নিয়ে এখনও পর্যন্ত অনিশ্চয়তার হয়ে গিয়েছে। তেমনটাই ইঙ্গিত দিলেন রুতুরাজ। তাঁর কথায়, “ আগামী মরশুমে কি হবে সেটা জানিনা। এবার দলের ক্রিকেটাররা যে অভিজ্ঞতা অর্জন করল, তা খুবই গুরুত্বপূর্ণ"।
উল্লেখ্য, পায়ের পেশিতে চোট পাওয়ার কারণে আইপিএলের দুই সপ্তাহ প্রথমে খেলতে পারেননি মহেন্দ্র সিং ধোনি। পরে অনুশীলনে ফিরেছিলেন ঠিকই, কিন্তু একটি ম্যাচেও নামতে পারেননি তিনি। বেশ কয়েকটি ম্যাচে মাঠেও আসেননি। গুজরাত ম্যাচের দিন দলের সঙ্গে আহমেদাবাদেও যাননি ভারতের হয়ে দু'বার বিশ্বকাপ জয় করা প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি।
আরো পড়ুন: বান্ধবীকে টিমবাসে চাপিয়ে সটান হোটেলে নিয়ে চলে গেলেন অর্শদীপ, মানলেন না বোর্ডের নিয়ম!
ট্যাগ:


