বান্ধবীকে টিমবাসে চাপিয়ে সটান হোটেলে নিয়ে চলে গেলেন অর্শদীপ, মানলেন না বোর্ডের নিয়ম!

ফের বিতর্কে ক্রিকেটার অর্শদীপ সিংহ। কখনও সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো করে, আবার কখনও বর্ণবিদ্বেষী মন্তব্য করে কিংবা দলের গোপন তথ্য বান্ধবীকে জানানোর অভিযোগ তাঁর বিরুদ্ধে। এবার তিনি বিতর্কে জড়ালেন পাঞ্জাব দলের বাসে তাঁর বান্ধবী সমরীন কৌরকে সঙ্গে নিয়ে উঠে। কী এমন করলেন তিনি?

Souvik Das
Souvik Das

2 মিনিট পড়া
Arshdeep Singh's girlfriend in team bus
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

ফের বিতর্কে ক্রিকেটার অর্শদীপ সিংহ। কখনও সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো করে, আবার কখনও বর্ণবিদ্বেষী মন্তব্য করে কিংবা দলের গোপন তথ্য বান্ধবীকে জানানোর অভিযোগ তাঁর বিরুদ্ধে। এবার তিনি বিতর্কে জড়ালেন পাঞ্জাব দলের বাসে তাঁর বান্ধবী সমরীন কৌরকে সঙ্গে নিয়ে উঠে। 

পাঞ্জাব দলের বাসে উঠলেন অর্শদীপের বান্ধবী!

ইতিমধ্যেই পাঞ্জাব কিংস গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে লখনউ গিয়েছে। সেদিন বিমানবন্দর থেকে বেড়ানোর সময় অর্শদীপের সঙ্গে দেখা যায় অভিনেত্রী ও মডেল সমরীন কৌরকে। শুধু তাই নয়, দলের বাসে অর্শদীপের সঙ্গে উঠে হোটেলের যান তিনি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও, শুরু বিতর্ক। 

উঠছে অর্শদীপের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি!

ভারতীয় ক্রিকেট বোর্ডের স্পষ্ট নির্দেশ, খেলার জন্য সফর কালে ক্রিকেটারদের সঙ্গে থাকার ক্ষেত্রে স্ত্রী কিংবা বান্ধবীদের কড়া নিয়ম মানতে হবে। তাহলে বান্ধবীকে নিয়ে কি করে বাসে উঠলেন অর্শদীপ? উঠছে প্রশ্ন। এতে দলের শৃঙ্খলা ভঙ্গ হওয়ার পাশাপাশি অন্য ক্রিকেটারদের কাছে ভুলবার্তা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন সমালোচকরা। তাই অর্শদীপের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন অনেকেই। তবে বোর্ডের তরফে এই নিয়ে কোন মন্তব্য করা হয়নি। মুখ খোলেননি অর্শদীপও।

আরো পড়ুন: ভারতীয় দলে এবার এন্ট্রি নিতে চলেছেন কেকেআরের এই 'খতরনাক' ক্রিকেটার!

তিলক বর্মা প্রসঙ্গে বর্ণবিদ্বেষী মন্তব্য অর্শদীপের:

দিন কয়েক আগেই অভিযোগ ওঠে, দলের মধ্যে কার গোপন তথ্য  অর্শদীপ নাকি তাঁর বান্ধবী সমরীন কৌরকে জানিয়েছেন।  সেই তথ্য পরে নাকি পৌঁছে যায় জুয়াড়িদের কাছে। তবে সেই অভিযোগের সত্যতা এখনো পর্যন্ত প্রমাণিত নয়। এরই মধ্যে তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিলক বর্মা প্রসঙ্গে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছেন অর্শদীপ। 

বান্ধবীদের নিয়ে ঘুরছেন যেসব ক্রিকেটাররা:

তবে শুধু অর্শদীপ নন, বান্ধবী বা প্রেমিকাদের নিয়ে ঘুরছেন হার্দিক, ঈশান কিশন ও যশস্বী জয়সওয়ালরা। এর ফলে সাজঘরের পরিবেশ, এমনকি অনুশীলন ও দলীয় শৃঙ্খলায় প্রভাব পড়ছে। বিসিসিআই ইতিমধ্যেই বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন।  

 সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় ক্রিকেট তাদের বান্ধবীদের নিয়ে উদ্বেগ। তাদের মধ্যে অনেকেই ইতিপূর্বে জুয়ার মোবাইল অ্যাপের প্রচারে যুক্ত ছিলেন। তাতে ভারতীয় ক্রিকেটের ভাবমূর্তিতে প্রভাব পড়ছে। সংবেদনশীল তথ্য ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। তাই ভবিষ্যতে কড়া নিয়ম আনা হতে পারে।

আরো পড়ুন: এই এক শর্তেই চেন্নাইয়ের হয়ে আইপিএলে খেলতে পারেন ধোনি, জানেন সেই শর্ত কী?

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে