ভারতীয় দলে এবার এন্ট্রি নিতে চলেছেন কেকেআরের এই 'খতরনাক' ক্রিকেটার!
এই প্রথমবার আইপিএলে ধারাবাহিকভাবে খেলার সুযোগ পেয়েছেন অনুকূল রায়। আর সেই সুযোগকে পুরোপুরি কাজে লাগিয়েছেন তিনি। সুযোগ কাজে লাগাতেই বড়সড় পুরস্কার পেয়ে গেলেন কলকাতা নাইট রাইডার্স এর এই অলরাউন্ডার ক্রিকেটার। ব্যাট আর বল হাতে নিয়ে প্রতিনিয়তই ভালো পারফরম্যান্স দেখিয়ে ভারত "এ" দলে ডাক পেলেন তিনি। হর্ষ দুবের বদলে এবার দলে নেওয়া হল অনুকূল রায়কে। কিন্তু কেন খেলতে পারবেন না হর্ষ?

এই প্রথমবার আইপিএলে ধারাবাহিকভাবে খেলার সুযোগ পেয়েছেন অনুকূল রায়। আর সেই সুযোগকে পুরোপুরি কাজে লাগিয়েছেন তিনি। সুযোগ কাজে লাগাতেই বড়সড় পুরস্কার পেয়ে গেলেন কলকাতা নাইট রাইডার্স এর এই অলরাউন্ডার ক্রিকেটার। ব্যাট আর বল হাতে নিয়ে প্রতিনিয়তই ভালো পারফরম্যান্স দেখিয়ে ভারত "এ" দলে ডাক পেলেন তিনি। হর্ষ দুবের বদলে এবার দলে নেওয়া হল অনুকূল রায়কে।
হর্ষ দুবের পরিবর্তে অনুকূল রায়!
জানা গিয়েছে যে, আফগানিস্তানের বিপক্ষে ভারতের টেস্ট এবং একদিনে খেলার জন্য সুযোগ পাওয়ায় ভারতীয় দলের হয়ে খেলতে পারবেন না হর্ষ। তাঁর জায়গায় এবার সুযোগ পেলেন ঝাড়খণ্ডের বাঁহাতি স্পিনারে অনুকূল রায়। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে ইতিমধ্যেই বৃহস্পতিবার তেমনই ঘোষণা করা হয়েছে।
আরো পড়ুন: এই এক শর্তেই চেন্নাইয়ের হয়ে আইপিএলে খেলতে পারেন ধোনি, জানেন সেই শর্ত কী?
২০১৮ বিশ্বকাপ জয় অনুকূলের বড় ভূমিকা!
২০১৮ সালে আয়োজিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন অনুকূল। সেই বিশ্বকাপে পৃথ্বী শ’য়ের নেতৃত্ব দেন। ১৪ উইকেট তুলে নিয়ে তিনি যুগ্মভাবে সবচেয়ে বেশি উইকেট শিকারির তালিকায় জায়গা করে নিয়েছিলেন অনুকূল রায়। বিশ্বকাপে জয়লাভের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা গ্রহণ করেছিলেন তিনি।
ভারত ‘এ’ দলে রইলেন কারা?
আগামী ৯ জুন থেকে শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে ত্রিদেশীয় সিরিজ। ২১ জুন পর্যন্ত চলবে ম্যাচ। এই সিরিজেই অংশগ্রহণ করছে ভারত ‘এ’ দল। শ্রীলঙ্কা এর আফগানিস্তানের বিপক্ষে খেলবে ভারত। ভারত ‘এ’ দলে অধিনায়ক হিসেবে থাকতেন তিলক বর্মা, সহ-অধিনায়ক রিয়ান পরাগ, বৈভব সূর্যবংশী, প্রিয়াংশ আর্য, প্রভসিমরন সিংহ, নিশান্ত সান্ধু, আয়ুষ বদোনি, কুমার কুশাগ্র, সূর্যাংশ শেরগে, যশ ঠাকুর, বিপরাজ নিগম, যুদ্ধবীর সিংহ, আরশাদ খান, অংশুল কম্বোজ, অনুকূল রায়।
আরো পড়ুন: ১০০ মিটারের ছক্কায় মিলল ৮ রান, আইপিএলে এবার ৩ টি নিয়ম আনার প্রস্তাব দিল বিসিসিআইকে!
ট্যাগ:


