১০০ মিটারের ছক্কায় মিলল ৮ রান, আইপিএলে এবার ৩ টি নিয়ম আনার প্রস্তাব দিল বিসিসিআইকে!
ব্যাটারদের দাপটের কারণে দিন দিন একঘেয়ে হয়ে যাচ্ছে আইপিএল। বড় বড় স্কোর, ছোট বাউন্ডারি ও ব্যাটিং বান্ধব পিচে রীতিমত নাজেহাল অবস্থা বোলারদের। বিগত কয়েকটা মৌসুম ধরে একই প্রবণতা চোখে পড়ছে। সেই জন্যই আইপিএলে এবার বেশ কিছু নতুন নিয়মের দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। ক্রিকেটে ব্যাট আর বলের মধ্যে ভারসাম্য ফিরিয়ে আনতে এমন পরিবর্তন জরুরি বলে মনে করেন তিনি। কী কী পরিবর্তনের স্বপক্ষে মন্তব্য করলেন আকাশ চোপড়া?

ব্যাটারদের দাপটের কারণে দিন দিন একঘেয়ে হয়ে যাচ্ছে আইপিএল। বড় বড় স্কোর, ছোট বাউন্ডারি ও ব্যাটিং বান্ধব পিচে রীতিমত নাজেহাল অবস্থা বোলারদের। বিগত কয়েকটা মৌসুম ধরে একই প্রবণতা চোখে পড়ছে। সেই জন্যই আইপিএলে এবার বেশ কিছু নতুন নিয়মের দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। ক্রিকেটে ব্যাট আর বলের মধ্যে ভারসাম্য ফিরিয়ে আনতে এমন পরিবর্তন জরুরি বলে মনে করেন তিনি।
আইপিএলে শুধুই ব্যাটারদের দাপট!
আকাশ চোপড়া জানান, এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুধুমাত্র ব্যাটসম্যানদের খেলায় রূপান্তরিত হয়েছে। ফ্ল্যাট উইকেট আর ছোট মাঠের সুযোগে সহজেই বড় বড় রান তুলতে সক্ষম হচ্ছেন ব্যাটাররা। যার কারনে ম্যাচে বোলারদের প্রভাব বিস্তার করা খুবই কঠিন হয়ে যাচ্ছে। এই পরিস্থিতি পরিবর্তন করতেই তিনটি নতুন নিয়ম চালু করার প্রস্তাব করেছেন আকাশ চোপড়া।
আকাশ চোপড়ার প্রথম প্রস্তাব!
আকাশ চোপড়া প্রথম নিয়ম হিসেবে প্রস্তাব জানিয়েছেন, যদি কোনও বোলার নিজের চার ওভারের স্পেলে ৩টি উইকেট তুলতে পারেন, তবে অতিরিক্ত আরও একটি ওভার বল করার সুযোগ তাঁকে দেওয়া প্রয়োজন। এখন টি-২০ ক্রিকেটে একজন বোলার চার ওভার পর্যন্ত বল করতে পারবেন। আকাশ বলেন, যদি কোনও বোলার দারুন ছন্দে থাকেন এবং গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন, তবে বাড়তি ওভার তাঁর হাতে তুলে দিলে ম্যাচের উত্তেজনা বাড়াবে।
আরো পড়ুন: অঙ্গকৃশ কোথায় চোট পেয়েছেন মাথায় নাকি আঙুলে, ইডেনে বিতর্ক চরমে!
আকাশ চোপড়ার দ্বিতীয় প্রস্তাব:
দ্বিতীয় নিয়মে আকাশ চোপড়া বাড়তি পয়েন্ট দেওয়ার পক্ষে সওয়াল করেন। যদি কোনো দল দাপটের সঙ্গে ম্যাচে জিতে যায়, তবে মাত্র দুই পয়েন্ট নয়, তিন পয়েন্ট দেওয়া দরকার। উদাহরণ দিয়ে তিনি বলেন, যদি কোনও দল ১৫ কিংবা ১৬ ওভারের মধ্যে রান তাড়া করে জয়লাভ করে, অথবা ৪০ বা তার বেশি রানে বিপক্ষ দলকে হারিয়ে দেয়, সেক্ষেত্রে ওই দল অতিরিক্ত এক পয়েন্ট দেওয়া উচিত। তাহলে আরও আক্রমণাত্মক ক্রিকেট খেলার ক্ষেত্রে উৎসাহি হবে আইপিএল দলগুলি।
আকাশ চোপড়ার তৃতীয় প্রস্তাব:
তৃতীয় পরিবর্তন হিসেবে আকাশ চোপড়া বলেন, যদি কোনও ব্যাটসম্যান ১০০ মিটারের বেশি দূরে ছয় মারেন, তবে সেটিকে সাধারণ ছক্কার মতো ৬ রানের পরিবর্তে ৮ রান হিসেবে ধরা উচিত। উদাহরণ হিসেবে তিনি রোহিত শর্মার এক বিশাল ছক্কার কথা বলেন। আকাশের মতে, খুব কম ক্রিকেটারই এত বড় ছক্কা মারতে পারেন। তাই এত বড় শটকে বিশেষ কোনো পুরস্কার দিলে তাতে দর্শকদের আকর্ষণ বাড়বে। নতুন উত্তেজনা যুক্ত হবে আইপিএলে।এবার দেখার আকাশ চোপড়ার প্রস্তাবগুলো ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড কতটা গুরুত্ব দেয়।
আরো পড়ুন: শামির পরিসংখ্যানের আশেপাশেও নেই, তাহলে ঠিক কীসের ভিত্তিতে সুযোগ পেলেন গুরনুর ব্রার?
ট্যাগ:


