অঙ্গকৃশ কোথায় চোট পেয়েছেন মাথায় নাকি আঙুলে, ইডেনে বিতর্ক চরমে!
আইপিএলে নতুন বিতর্কে কেকেআর। ইডেন গার্ডেন্সে বুধবার মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে মাঠের বাইরে অঙ্গকৃশ রঘুবংশীকে তুলে নেওয়ার পাশাপাশি তাঁর পরিবর্তে অন্য ক্রিকেটারকে নামানো নিয়ে উঠছে প্রশ্ন। মাথায় চোটের কারন দেখিয়ে কেন পরিবর্ত ক্রিকেটার নামালো কেকেআর?

আইপিএলে নতুন বিতর্কে কেকেআর। ইডেন গার্ডেন্সে বুধবার মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে মাঠের বাইরে অঙ্গকৃশ রঘুবংশী-কে তুলে নেওয়ার পাশাপাশি তাঁর পরিবর্তে অন্য ক্রিকেটারকে হয়। অঙ্গকৃশ মুম্বইয়ের ইনিংসের ১১ ওভারে চোট পান। তিনিবরুণ চক্রবর্তীর বলে ক্যাচ ধরতে গিয়ে চোট পান। তবে চোট পাওয়ার পর বেশ কিছুক্ষণ তিনি মাঠেই ছিলেন। এরপর ১৪তম ওভারে তিনি মাঠ ছেড়ে চলে যান। তারপরেই কেকেআরে উইকেটরক্ষকের দায়িত্ব দেওয়া হয় তেজস্বী সিংহ দাহিয়াকে।
কেকেআরকে নিয়ে বিভ্রান্ত আইপিএলে!
তারপরেই শুরু বিভ্রান্তি। কেকেআরের সরকারি সোশ্যাল মিডিয়া পেজ থেকে ইনিংস বিরতির সময় জানানো হয়, রমনদীপ সিংহ অঙ্গকৃশের বদলি হিসেবে মাঠে নামছেন। যদিও ম্যাচে একবারও আঘাত লাগতে দেখা যায়নি অঙ্গকৃশের মাথা কিংবা ঘাড়ে। তার পরিবর্তে তিনি আঙুলে চোট পেয়েছেন বলে মনে হয়েছে। তাই স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কীভাবে মাথায় চোটের কারন দেখিয়ে পরিবর্ত ক্রিকেটার নামালো কেকেআর?
কেকেআরের রান তাড়ার সময় শুরু বিতর্ক!
বিষয়টি আরও জটিল হয়ে যায়, যখন কেকেআরের রান তাড়ার সময় আসে। রোভম্যান পাওয়েল আউট হয়ে যাওয়ার পরে ব্যাট করতে আসেন তেজস্বী সিংহ দাহিয়া। সেই সময় নতুন প্রশ্ন ওঠে। অঙ্গকৃশের আসল বদলি ক্রিকেটার কে? রমনদীপ নাকি তেজস্বী?
আরো পড়ুন: শামির পরিসংখ্যানের আশেপাশেও নেই, তাহলে ঠিক কীসের ভিত্তিতে সুযোগ পেলেন গুরনুর ব্রার?
নিয়ম ভাঙল কেকেআর:
বিতর্ক আরো তুঙ্গে ওঠে, যখন কেকেআর তাদের সোশ্যাল মিডিয়া আগের পোস্ট ডিলিট করে সে। তারপর থেকেই নিয়ম ভাঙার অভিযোগ তুলে সরব হয়েছেন সমর্থকদের একাংশ।
কী বলছে আইপিএলের নিয়ম:
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিয়ম অনুসারে, মাথা বা ঘাড়ে কোনও ক্রিকেটারের আঘাতপ্রাপ্ত হলে, তার ফলে যদি ওই ক্রিকেটারের মাথা ঘোরা কিংবা কনকাশনের উপসর্গ দেখা যায়, তবেই পরিবর্ত ক্রিকেটার নামানোর অনুমতি মেলে। সেক্ষেত্রে ম্যাচ জরুরি রেফারির অনুমোদনও। শুধু তাই নয়, যাতে কোনো দল অতিরিক্ত সুবিধা না পায় তার জন্য, পরিবর্ত ক্রিকেটারকে একই ধরনের ক্রিকেটার হতে হয়।
অঙ্গকৃশের চোট নিয়ে ধোঁয়াশা চরমে:
যদিও অঙ্গকৃশের ক্ষেত্রে তিনি সত্যি সত্যিই মাথায় চোট পেয়েছেন কি না, তা নিয়ে কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে এখনও পর্যন্ত স্পষ্ট ব্যাখ্যা দিতে দেখা যায়নি। প্রসঙ্গত, ইতিপূর্বে এবারের আইপিএলেই একই ধরনের বিতর্কে জড়ায় মুম্বই ইন্ডিয়ান্সও। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে মিচেল স্যান্টনারের পরিবর্তে শার্দুল ঠাকুরকে নামানো হয়। সেই নিয়েই প্রশ্ন উঠেছিল। অবশ্য পরে মুম্বই বিবৃতি দিয়ে জানায়, স্যান্টনারের ঘাড়ে আঘাতজনিত কারণে মাথা ঘুরছিল তাঁর। তবে কেকেআরের তরফে এই নিয়ে কোনো সরকারি ব্যাখ্যা সামনে আসেনি।
আরো পড়ুন: পাকিস্তানের এই ক্রিকেটার এখন ব্রিটেনের স্থায়ী বাসিন্দা, এবার আইপিএলও খেলতে পারবেন তিনি!
ট্যাগ:


